Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 9 / Mantra 6

40 Mantra
9/6
Devata- अश्वो देवता Rishi- बृहस्पतिर्ऋषिः Chhand- भूरिक जगती, Swara- निषादः
Mantra with Swara
अ॒प्स्वन्तर॒मृत॑म॒प्सु भे॑ष॒जम॒पामु॒त प्रश॑स्ति॒ष्वश्वा॒ भव॑त वा॒जिनः॑। देवी॑रापो॒ यो व॑ऽऊ॒र्मिः प्रतू॑र्तिः क॒कुन्मा॑न् वाज॒सास्तेना॒यं वाज॑ꣳ सेत्॥६॥

अ॒प्स्वित्य॒प्ऽसु। अ॒न्तः। अ॒मृत॑म्। अ॒प्स्वित्य॒प्ऽसु। भे॒ष॒जम्। अ॒पाम्। उ॒त। प्रश॑स्ति॒ष्विति॒ प्रऽश॑स्तिषु। अश्वाः॑। भव॑त। वा॒जिनः॑। देवीः॑। आ॒पः॒। यः। वः॒। ऊ॒र्मिः। प्रतू॑र्त्तिरिति॒ प्रऽतू॑र्त्तिः। क॒कुन्मा॒निति॑ क॒कुत्ऽमा॑न्। वा॒ज॒सा इति॑ वाज॒ऽसाः। तेन॑। अ॒यम्। वाज॑म्। से॒त् ॥६॥

Mantra without Swara
अप्स्वन्तरमृतमप्सु भेषजमपामुत प्रशस्तिष्वश्वा भवत वाजिनः । देवीरापो यो वऽऊर्मिः प्रतूर्तिः ककुन्मान्वाजसास्तेनायं वाजँ सेत् ॥

अप्स्वित्यप्ऽसु। अन्तः। अमृतम्। अप्स्वित्यप्ऽसु। भेषजम्। अपाम्। उत। प्रशस्तिष्विति प्रऽशस्तिषु। अश्वाः। भवत। वाजिनः। देवीः। आपः। यः। वः। ऊर्मिः। प्रतूर्त्तिरिति प्रऽतूर्त्तिः। ककुन्मानिति ककुत्ऽमान्। वाजसा इति वाजऽसाः। तेन। अयम्। वाजम्। सेत्॥६॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে (দেবীঃ) দিব্যগুণযুক্তা (আপঃ) অন্তরিক্ষে ব্যাপক স্ত্রী-পুরুষগণ ! তোমরা (য়ঃ) যে (বঃ) তোমাদের (সমুদ্রস্য) সাগরের (ককুন্মান্) প্রশস্ত চঞ্চল গুণগুলির সঙ্গে যুক্ত (বাজসাঃ) সংগ্রামের সেবন হেতু (প্রতূর্ত্তিঃ) অতিশীঘ্র চলমান সমুদ্রের (ঊর্মিঃ) আচ্ছাদনকারী তরঙ্গ সমান পরাক্রম এবং যে (অপ্সু) প্রাণের (অন্তঃ) মধ্যে (অমৃতম্) মরণ ধর্মরহিত কারণ এবং যে (অপ্সু) জলের মধ্যে অল্পমৃত্যু হইতে রক্ষাকারী (ভেষজম্) রোগনিবারক ঔষধ সমানগুণ যদ্দ্বারা (অয়ম্) এই সেনাপতি (বাজন্) সংগ্রাম ও অন্নের ব্যবস্থা করুক (তেন) তদ্দ্বারা (অপাম্) উক্ত প্রাণগুলি এবং জলের (প্রশস্তিষু) গুণ প্রশংসায় (বাজিনঃ) প্রশংসিত বল ও পরাক্রমযুক্ত (অশ্বা) কুলীন অশ্বের সমান বেগযুক্ত (ভবত) হউক ॥ ৬ ॥
Essence
ভাবার্থঃ- এই মন্ত্রে বাচকলুপ্তোপমালঙ্কার আছে । স্ত্রীদিগের উচিত যে, সমুদ্র সম গম্ভীর জলের সমান শান্ত স্বভাব, বীরপুত্রদিগকে উৎপন্নকারী, নিত্য ওষধিসকলের সেবনকারী এবং জলাদি পদার্থগুলিকে ঠিক ঠিক জ্ঞাত্রী হউক । এই প্রকার যে পুরুষ বায়ু ও জলের গুণ সকলের বেত্তা পুরুষদিগের সহ সংযুক্ত হয় তাহারা রোগরহিত হইয়া বিজয়কারী হয় ॥ ৬ ॥
Subject
পুনঃ স্ত্রীপুরুষৈঃ কথং ভবিতব্যমিত্যাহ ॥ পুনঃ স্ত্রী পুরুষদিগকে কেমন হওয়া উচিত, এই বিষয় পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
অ॒প্স্ব᳕ন্তর॒মৃত॑ম॒প্সু ভে॑ষ॒জম॒পামু॒ত প্রশ॑স্তি॒ষ্বশ্বা॒ ভব॑ত বা॒জিনঃ॑ । দেবী॑রাপো॒ য়ো ব॑ऽঊ॒র্মিঃ প্রতূ॑র্তিঃ ক॒কুন্মা॑ন্ বাজ॒সাস্তেনা॒য়ং বাজ॑ꣳ সেৎ ॥ ৬ ॥
Rishi | Devata | Chhanda | Swara
অপ্স্বন্তরিত্যস্য বৃহস্পতির্ঋষিঃ । অশ্বো দেবতা । ভুরিগ্জগতী ছন্দঃ । নিষাদঃ স্বরঃ ॥