Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 9 / Mantra 40

40 Mantra
9/40
Devata- यजमानो देवता Rishi- देवावत ऋषिः Chhand- स्वराट ब्राह्मी त्रिष्टुप्, Swara- धैवतः
Mantra with Swara
इ॒मं दे॑वाऽअस॒पत्नꣳ सु॑वध्वं मह॒ते क्ष॒त्राय॑ मह॒ते ज्यैष्ठ्या॑य मह॒ते जान॑राज्या॒येन्द्र॑स्येन्द्रि॒याय॑। इ॒मम॒मुष्य॑ पु॒त्रम॒मुष्यै॑ पु॒त्रम॒स्यै वि॒शऽए॒ष वो॑ऽमी॒ राजा॒ सोमो॒ऽस्माकं॑ ब्राह्म॒णाना॒ राजा॑॥४०॥

इ॒मम्। दे॒वाः॒। अ॒स॒प॒त्नम्। सु॒व॒ध्व॒म्। म॒ह॒ते। क्ष॒त्राय॑। म॒ह॒ते। ज्यैष्ठ्या॑य। म॒ह॒ते। जान॑राज्या॒येति॒ जान॑ऽराज्याय। इन्द्र॑स्य। इ॒न्द्रि॒याय॑। इ॒मम्। अ॒मुष्य॑। पु॒त्रम्। अ॒मुष्यै॑। पु॒त्रम्। अ॒स्यै। वि॒शे। ए॒षः। वः॒। अ॒मी॒ऽइत्य॑मी। राजा॑। सोमः॑। अ॒स्माक॑म्। ब्रा॒ह्म॒णाना॑म्। राजा॑ ॥४०॥

Mantra without Swara
इमन्देवा ऽअसुपत्नँ सुवध्वम्महते क्षत्राय महते ज्यैष्ठ्याय महते जानराज्यायेन्द्रय । इमममुष्य पुत्रममुष्यै पुत्रमस्यै विशऽएष वोमी राजा सोमो स्माकम्ब्राह्मणानाँ राजा ॥

इमम्। देवाः। असपत्नम्। सुवध्वम्। महते। क्षत्राय। महते। ज्यैष्ठ्याय। महते। जानराज्यायेति जानऽराज्याय। इन्द्रस्य। इन्द्रियाय। इमम्। अमुष्य। पुत्रम्। अमुष्यै। पुत्रम्। अस्यै। विशे। एषः। वः। अमीऽइत्यमी। राजा। सोमः। अस्माकम्। ब्राह्मणानाम्। राजा॥४०॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে প্রজাস্থ (দেবাঃ) বিদ্বান্গণ ! তোমরা যে (এষঃ) এই (সোমঃ) চন্দ্র সমান প্রজায় প্রিয়রূপ (বঃ) তোমরা ক্ষত্রিয়াদি এবং আমরা ব্রাহ্মণাদি এবং যে (অমী) পরোক্ষে বর্ত্তমান সে সকলের রাজা । সেই (ইমম্) এই (অমুষ্য) সেই উত্তম পুরুষের (পুত্রম্) পুত্র (অমুষ্যৈ) সেই বিদ্যাদি গুণে শ্রেষ্ঠ ধর্মাত্মা বিদ্বান্ নারীর পুত্রকে (অস্যৈ) এই (বিশে) প্রজার জন্য এই পুরুষকে (মহতে) অত্যন্ত (জ্যৈষ্ঠ্যায়) প্রশংসার যোগ্য (মহতে) অত্যন্ত (জানরাজ্যায়) ধার্মিক গণের রাজ্য করিবার জন্য (ইন্দ্রস্য) পরমৈশ্বর্য্যযুক্ত (ইন্দ্রিয়ায়) ধনের কারণে (অসপত্নম্) শত্রু রহিত (সুবধ্বম্) করুন ॥ ৪০ ॥
Essence
ভাবার্থঃ- হে রাজা ও প্রজার মনুষ্যগণ ! তোমরা যে বিদ্বান্ মাতা ও পিতা হইতে উত্তম, সুশিক্ষিত কুলীন, অত্যন্ত উত্তমগুণ-কর্ম-স্বভাব যুক্ত জিতেন্দ্রিয়াদি গুণযুক্ত আটচল্লিশ বর্ষ পর্যন্ত ব্রহ্মচর্য্য দ্বারা পূর্ণ বিদ্যা দ্বারা, সুশীল শরীর এবং আত্মার পূর্ণ বলযুক্ত ধর্ম দ্বারা প্রজ্ঞার পালক প্রেমী বিদ্বান্ হয় তাহাকে সভাপতি রাজা মানিয়া চক্রবর্ত্তী রাজ্যের সেবন কর ॥ ৪০ ॥ এই অধ্যায়ে রাজধর্মের বর্ণন দ্বারা এই অর্থের পূর্ব অধ্যায়ের অর্থ সহ সঙ্গতি জানিতে হইবে ॥ ইতি শ্রীমৎপরিব্রাজকাচার্য়্যেণ শ্রীয়ুতমহাবিদুষাং বিরজানন্দ সরস্বতীস্বামিনাংশিষ্যেণ দয়ানন্দসরস্বতী স্বামিনা বিরচিতে সংস্কৃতার্য়্যভাষাভ্যাং বিভূষিতেসুপ্রমানয়ুক্তে য়জুর্বেদভাষ্যে নবমোऽধ্যায়ঃ পূর্ত্তিমগাৎ ॥
Subject
কস্মৈ কস্মৈ প্রয়োজনায় কথংভূতো রাজা স্বীকার্য়্য ইত্যাহ ॥ কোন্ কোন্ প্রয়োজনের জন্য কেমন রাজাকে স্বীকার করিবে এই বিষয়ের উপদেশ পরবর্ত্তী মন্ত্রে করা হইয়াছে ॥
Mantra (Bengali)
ই॒মং দে॑বাऽঅস॒পত্নꣳ সু॑বধ্বং মহ॒তে ক্ষ॒ত্রায়॑ মহ॒তে জ্যৈষ্ঠ্যা॑য় মহ॒তে জান॑রাজ্যা॒য়েন্দ্র॑স্যেন্দ্রি॒য়ায়॑ । ই॒মম॒মুষ্য॑ পু॒ত্রম॒মুষ্যৈ॑ পু॒ত্রম॒স্যৈ বি॒শऽএ॒ষ বো॑ऽমী॒ রাজা॒ সোমো॒ऽস্মাকং॑ ব্রাহ্ম॒ণানা॒ᳬं রাজা॑ ॥ ৪০ ॥
Rishi | Devata | Chhanda | Swara
ইমং দেবা ইত্যস্য দেববাত ঋষিঃ । য়জমানো দেবতা । স্বরাড্ ব্রাহ্মী ত্রিষ্টুপ্ ছন্দঃ । ধৈবতঃ স্বরঃ ॥