Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 9 / Mantra 4

40 Mantra
9/4
Devata- राजधर्मराजादयो देवताः Rishi- बृहस्पतिर्ऋषिः Chhand- भूरिक कृति, Swara- निषादः
Mantra with Swara
ग्रहा॑ऽऊर्जाहुतयो॒ व्यन्तो॒ विप्रा॑य म॒तिम्। तेषां॒ विशि॑प्रियाणां वो॒ऽहमिष॒मूर्ज॒ꣳ सम॑ग्रभमुपया॒मगृ॑हीतो॒ऽसीन्द्रा॑य त्वा॒ जुष्टं॑ गृह्णाम्ये॒ष ते॒ योनि॒रिन्द्रा॑य त्वा॒ जुष्ट॑तमम्। स॒म्पृचौ॑ स्थः॒ सं मा॑ भ॒द्रेण॑ पृङ्क्तं वि॒पृचौ॑ स्थो॒ वि मा॑ पा॒प्मना॑ पृङ्क्तम्॥४॥

ग्रहाः॑। ऊ॒र्जा॒हु॒त॒य॒ इत्यू॑र्जाऽआहुतयः। व्यन्तः॑। विप्रा॑य। म॒तिम्। तेषा॑म्। विशि॑प्रियाणा॒मिति॒ विऽशि॑प्रियाणाम्। वः॒। अ॒हम्। इष॑म्। ऊर्ज॑म्। सम्। अ॒ग्र॒भ॒म्। उ॒प॒या॒मगृ॑हीत॒ इत्यु॑पया॒मऽगृ॑हीतः। अ॒सि॒। इन्द्रा॑य। त्वा॒। जुष्ट॑म्। गृ॒ह्णा॒मि॒। ए॒षः। ते॒। योनिः॑। इन्द्रा॑य। त्वा॒। जुष्ट॑तम॒मिति॒ जुष्ट॑ऽतमम्। स॒म्पृचा॒विति॑ स॒म्ऽपृचौ॑। स्थः॒। सम्। मा॒। भ॒द्रेण॑। पृ॒ङ्क्त॒म्। वि॒पृचा॒विति॑ वि॒ऽपृचौ॑। स्थः॒। वि। मा॒। पा॒प्मना॑। पृ॒ङ्क्त॒म् ॥४॥

Mantra without Swara
ग्रहा ऽऊर्जाहुतयो व्यन्तो विप्राय मतिम् । तेषाँविशिप्रियाणाँवो हमिषमूर्जँ समग्रभमुपयामगृहीतो सीन्द्राय त्वा जुष्टङ्गृह्णाम्येष ते योनिरिन्द्राय त्वा जुष्टतमम् । सम्पृचौ स्थः सम्मा भद्रेण पृङ्क्तँविपृचौ स्थो वि मा पाप्मना पृङ्क्तम् ॥

ग्रहाः। ऊर्जाहुतय इत्यूर्जाऽआहुतयः। व्यन्तः। विप्राय। मतिम्। तेषाम्। विशिप्रियाणामिति विऽशिप्रियाणाम्। वः। अहम्। इषम्। ऊर्जम्। सम्। अग्रभम्। उपयामगृहीत इत्युपयामऽगृहीतः। असि। इन्द्राय। त्वा। जुष्टम्। गृह्णामि। एषः। ते। योनिः। इन्द्राय। त्वा। जुष्टतममिति जुष्टऽतमम्। सम्पृचाविति सम्ऽपृचौ। स्थः। सम्। मा। भद्रेण। पृङ्क्तम्। विपृचाविति विऽपृचौ। स्थः। वि। मा। पाप्मना। पृङ्क्तम्॥४॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে রাজ প্রজাপুরুষ ! যেমন (অহম্) আমি গৃহস্থ (বিপ্রায়) বুদ্ধিমান পুরুষের সুখ হেতু (মতিম্) বুদ্ধিকে প্রদান করি সেইরূপ তুমিও করিতে থাক (ব্যন্তঃ) যে সকল বিদ্যায় ব্যাপ্ত (ঊর্জাহুতয়ঃ) বল ও জীবন বৃদ্ধি হেতু দানদাতা এবং (গ্রহাঃ) গ্রহণকারী গৃহস্থ লোকগণ আছে, যেমন (তেষাম্) সেই সব (বিশিপ্রিয়াণাম্) বহু প্রকারের ধর্মযুক্ত কর্মে মুখ ও নাসিকা ধারীদিগের (মতিম্) বুদ্ধি (ইষম্) অন্নাদি এবং (ঊর্জম্) পরাক্রমকে (সমগ্রভম্) গ্রহণ করিয়াছি সেইরূপ তুমিও গ্রহণ কর । হে বিদ্বান্ মনুষ্য ! যেমন তুমি (উপয়ামগৃহীতঃ) রাজ্য ও গৃহাশ্রমের সামগ্রী সহ বর্ত্তমান সেইরূপ আমিও হইব । যেমন আমি (ইন্দ্রায়) উত্তম ঐশ্বর্য্য হেতু (জুষ্টম্) প্রসন্ন (ত্বা) তোমাকে (গৃহণামি) গ্রহণ করি সেইরূপ তুমিও আমাকে গ্রহণ কর (তে) তোমার (এষঃ) এই (য়োনিঃ) ঘর । সেই (ইন্দ্রায়) পশুদিগকে নষ্ট করিবার জন্য (জুষ্টতমম্) অত্যন্ত প্রসন্ন (ত্বা) তোমাকে আমি যেমন সে এবং তুমি উভয়ে যুক্ত কর্ম্মে (সংপৃচৌ) সংযুক্ত (স্থঃ) হও সেইরূপ (ভদ্রেণ) সেবনীয় সুখদায়ক ঐশ্বর্য্য দ্বারা (মা) আমাকে (সংপৃঙ্ক্তম্) সংযুক্ত কর, যেমন তুমি (পাপ্মনা) অধর্মী পুরুষ হইতে (বিপৃচৌ) পৃথক (স্থঃ) হও, ইহা হইতে (মা) আমাকেও (বিপৃংক্তম্) পৃথক কর ॥ ৪ ॥
Essence
ভাবার্থঃ- এই মন্ত্রে বাচকলুপ্তোপমালঙ্কার আছে । যে রাজা ও প্রজায় গৃহস্থগণ বুদ্ধিমান সন্তান বা বিদ্যার্থীর জন্য বিদ্যা হওয়ার বুদ্ধি স্থাপন করেন, দুষ্ট আচরণ হইতে পৃথক রাখেন, কল্যাণকারক কর্ম্মের সেবন করান এবং দুষ্টসঙ্গ ত্যাগ করাইয়া সৎসঙ্গ করাইয়া থাকেন তাঁহারাই এই লোক ও পরলোকের সুখ প্রাপ্ত হইয়া থাকেন ইহার বিপরীত নহে ॥ ৪ ॥
Subject
মনুষ্যৈরাপ্তং বিদ্বাংসং সুপরীক্ষ্য সঙ্গন্তব্য ইত্যুপদিশ্যতে ॥ মনুষ্য দিগের উচিত যে, আপ্ত বিদ্বানের ভাল প্রকার পরীক্ষা করিয়া সঙ্গ করিবে । এই বিষয় পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
গ্রহা॑ऽঊর্জাহুতয়ো॒ ব্যন্তো॒ বিপ্রা॑য় ম॒তিম্ । তেষাং॒ বিশি॑প্রিয়াণাং বো॒ऽহমিষ॒মূর্জ॒ꣳ সম॑গ্রভমুপয়া॒মগৃ॑হীতো॒ऽসীন্দ্রা॑য় ত্বা॒ জুষ্টং॑ গৃহ্ণাম্যে॒ষ তে॒ য়োনি॒রিন্দ্রা॑য় ত্বা॒ জুষ্ট॑তমম্ । স॒ম্পৃচৌ॑ স্থঃ॒ সং মা॑ ভ॒দ্রেণ॑ পৃঙ্ক্তং বি॒পৃচৌ॑ স্থো॒ বি মা॑ পা॒প্মনা॑ পৃঙ্ক্তম্ ॥ ৪ ॥
Rishi | Devata | Chhanda | Swara
গ্রহা ইত্যস্য বৃহস্পতির্ঋষিঃ । রাজধর্মরাজাদয়ো দেবতাঃ । ভুরিক্কৃতিশ্ছন্দঃ । নিষাদঃ স্বরঃ ॥