Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 9 / Mantra 34

40 Mantra
9/34
Devata- वस्वादयो मन्त्रोक्ता देवताः Rishi- तापस ऋषिः Chhand- निचृत् जगती,निचृत् धृति, Swara- ऋषभः
Mantra with Swara
वस॑व॒स्त्रयो॑दशाक्षरेण त्रयोद॒शꣳ स्तोम॒मुद॑जयँ॒स्तमुज्जे॑षꣳ रु॒द्राश्चतु॑र्दशाक्षरेण चतुर्द॒शꣳ स्तोम॒मुद॑जयँ॒स्तमुज्जे॑षमादि॒त्याः पञ्च॑दशाक्षरेण पञ्चद॒शꣳ स्तोम॒मुद॑जयँ॒स्तामुज्जे॑ष॒मदि॑तिः॒ षोड॑शाक्षरेण षोड॒शꣳस्तोम॒मुद॑जय॒त् तमुज्जे॑षं प्र॒जाप॑तिः स॒प्तद॑शाक्षरेण सप्तद॒शꣳ स्तोम॒मुद॑जय॒त् तमुज्जे॑षम्॥३४॥

वस॑वः। त्रयो॑दशाक्षरे॒णेति॒ त्रयो॑दशऽअक्षरेण। त्र॒यो॒द॒शमिति॑ त्रयःऽद॒शम्। स्तोम॑म्। उत्। अ॒ज॒य॒न्। तम्। उत्। जे॒ष॒म्। रु॒द्राः। चतु॑र्दशाक्षरे॒णेति॒ चतु॑र्दशऽअक्षरेण। च॒तु॒र्द॒शमिति॑ चतुःऽद॒शम्। स्तोम॑म्। उत्। अ॒ज॒य॒न्। तम्। उत्। जे॒ष॒म्। आ॒दि॒त्याः। पञ्च॑दशाक्षरे॒णेति॒ पञ्च॑दशऽअक्षरेण। प॒ञ्च॒द॒शमिति॒ पञ्चऽद॒शम्। स्तोम॑म्। उत्। अ॒ज॒य॒न्। तम्। उत्। जे॒ष॒म्। अदि॑तिः। षोड॑शाक्षरे॒णेति॒ षोड॑शऽअक्षरेण। षो॒ड॒शम्। स्तोम॑म्। उत्। अ॒ज॒यत्। तम्। उत्। जे॒ष॒म्। प्र॒जाप॑ति॒रिति॑ प्र॒जाऽप॑तिः। स॒प्त॑दशाक्षरे॒णेति स॒प्तद॑शऽअक्षरेण। स॒प्त॒द॒श॒मिति॑ सप्तऽद॒शम्। स्तोम॑म्। उत्। अ॒ज॒य॒त्। तम्। उत्। जे॒ष॒म् ॥३४॥

Mantra without Swara
वसवस्त्रयोदशाक्षरेण त्रयोदशँ स्तोममुदजयँस्तमुज्जेषँ रुद्राश्चतुर्दशाक्षरेण चतुर्दशँ स्तोममुदजयँस्तमुज्जेषमादित्याः पञ्चदशाक्षरेण पञ्चदशँ स्तोममुदजयँस्तमुज्जेषमदितिः षोडशाक्षरेण षोडशँ स्तोममुदजयत्तमुज्जेषम्प्रजापतिः सप्तदशाक्षरेण सप्तदशँ स्तोममुदजयत्तमुज्जेषम् ॥

वसवः। त्रयोदशाक्षरेणेति त्रयोदशऽअक्षरेण। त्रयोदशमिति त्रयःऽदशम्। स्तोमम्। उत्। अजयन्। तम्। उत्। जेषम्। रुद्राः। चतुर्दशाक्षरेणेति चतुर्दशऽअक्षरेण। चतुर्दशमिति चतुःऽदशम्। स्तोमम्। उत्। अजयन्। तम्। उत्। जेषम्। आदित्याः। पञ्चदशाक्षरेणेति पञ्चदशऽअक्षरेण। पञ्चदशमिति पञ्चऽदशम्। स्तोमम्। उत्। अजयन्। तम्। उत्। जेषम्। अदितिः। षोडशाक्षरेणेति षोडशऽअक्षरेण। षोडशम्। स्तोमम्। उत्। अजयत्। तम्। उत्। जेषम्। प्रजापतिरिति प्रजाऽपतिः। सप्तदशाक्षरेणेति सप्तदशऽअक्षरेण। सप्तदशमिति सप्तऽदशम्। स्तोमम्। उत्। अजयत्। तम्। उत्। जेषम्॥३४॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে রাজাদি সভ্যগণ (বসবঃ) চব্বিশ বৎসর পর্যন্ত ব্রহ্মচর্য্য অবলম্বন করিয়া বিদ্যা পাঠকারী বিদ্বান্গণ ! আপনারা যেরূপ (ত্রয়োদশাক্ষরেণ) ত্রয়োদশ অক্ষরের আসুরী অনুষ্টুপ্ বেদস্থ ছন্দ দ্বারা যে (ত্রয়োদশম্) দশ প্রাণ, জীব, মহত্তত্ত্ব এবং অব্যক্ত কারণরূপ (স্তোমম্) প্রশংসার যোগ্য পদার্থ সমূহকে (উদজয়ন্) শ্রেষ্ঠতা পূর্বক জানিবেন সেইরূপ (তম্) উহাকে আমিও (উজ্জেষম্) উত্তমতা সহ জানি । হে বল পরাক্রম এবং পুরুষকার যুক্ত (রুদ্রাঃ) চুয়াল্লিশ বর্ষ পর্য্যন্ত ব্রহ্মচর্য্যপূর্বক বিদ্যাভ্যাসকারী বিদ্বান্গণ ! যেরূপ আপনি (চতুর্দশাক্ষরেণ) চৌদ্দ অক্ষরের সাম্নী উষ্ণিক্ ছন্দ দ্বারা (চতুর্দশম্) দশ ইন্দ্রিয়, মন, বুদ্ধি, চিত্ত ও অহঙ্কাররূপ (স্তোমম্) প্রশংসার যোগ্য পদার্থ বিদ্যাকে (উদজয়ন্) প্রশংসিত করিবেন, সেইরূপ আমিও (তম্) উহার (উজ্জেষম্) প্রশংসা করি । হে (আদিত্যাঃ) আটচল্লিশ বর্ষ ব্রহ্মচর্য্য দ্বারা সমস্ত বিদ্যা গ্রহণকারী পূর্ণ বিদ্যা দ্বারা শরীর ও আত্মার সমস্ত বল দ্বারা যুক্ত সূর্য্য সমান প্রকাশমান বিদ্বান্গণ ! আপনারা যেরূপ (পঞ্চদশাক্ষরেণ) পঞ্চদশ অক্ষরের আসুরী গায়ত্রী দ্বারা (পঞ্চদশম্) চার বেদ, চার উপবেদ অর্থাৎ আয়ুর্বেদ, ধনুর্বেদ, গান্ধর্ববেদ (গানবিদ্যা) তথা অর্থবেদ (শিল্পশাস্ত্র) ছয় অঙ্গ (শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরুক্ত, ছন্দ ও জ্যোতিষ) মিলিয়া চৌদ্দ, তাহাদের সংখ্যাপূরক পঞ্চদশতম ক্রিয়া-কুশলতারূপ (স্তোমম্) স্তুতির যোগ্যকে (উদজয়ম্) সম্যক্ প্রকার জানি সেইরূপ আমিও(তম্) উহাকে (উজ্জেষম্) সম্যক্ পূর্বক জানি । হে (অদিতিঃ) আত্মরূপে নাশরহিত সভাধ্যক্ষ রাজার বিদুষী স্ত্রী অখন্ডিত ঐশ্বর্য্যযুক্ত ! আপনি যেরূপ (ষোডশাঽক্ষরেণ) ষোল অক্ষরের সাম্নী অনুষ্টুপ্ দ্বারা (ষোডশম্) প্রমাণ, প্রমেয়, সংশয়, প্রয়োজন, দৃষ্টান্ত, সিদ্ধান্ত, অবয়ব, তর্ক, নির্ণয়, বাদ, জল্প, বিতন্ডা, হেত্বাভাস, ছল, জাতি ও নিগ্রহস্থান এই ষোল পদার্থের ব্যাখ্যাযুক্ত (স্তোমম্) প্রশংসার যোগ্যকে (উদজয়ৎ) উত্তমতা সহকারে জানেন, সেইরূপ আমিও (তম্) উহাকে (উজ্জেষম্) উত্তমতা সহকারে জানি । হে নরেশ ! (প্রজাপতিঃ) প্রজার রক্ষক আপনি যেরূপ (সপ্ত দশাক্ষরেণ) সপ্তদশ অক্ষরের নিচৃদার্চী ছন্দ দ্বারা (সপ্তদশম্) চার বর্ণ, চার আশ্রম, শোনা, বিচার করা, ধ্যান করা, অপ্রাপ্তির ইচ্ছা, প্রাপ্তির রক্ষণ, রক্ষিতের বৃদ্ধি, বৃদ্ধিপ্রাপ্তকে উত্তম মার্গে সকলের উপকারে খরচা করা, এই চারি প্রকারের পুরুষকার এবং মোক্ষের অনুষ্ঠান রূপ (স্তোমম্) ভাল প্রকার প্রশংসনীয় কে উত্তমতা সহ জানেন, সেইরূপ আমিও (উজ্জেষম্) উত্তমতা সহকারে জানি ॥ ৩৪ ॥
Essence
ভাবার্থঃ- হে মনুষ্যগণ ! এই চারি মন্ত্রে যত রাজা ও প্রজার ধর্ম বলা হইয়াছে তাহার অনুষ্ঠান করিয়া তোমরা সুখী হও ॥ ৩৪ ॥
Subject
পুনরপি রাজপ্রজাধর্মকৃত্যমাহ ॥ পুনরপি রাজা ও প্রজার ধর্ম কার্য্যের উপদেশ পরবর্ত্তী মন্ত্রে করা হইয়াছে ॥
Mantra (Bengali)
বস॑ব॒স্ত্রয়ো॑দশাক্ষরেণ ত্রয়োদ॒শꣳ স্তোম॒মুদ॑জয়ঁ॒স্তমুজ্জে॑ষꣳ রু॒দ্রাশ্চতু॑র্দশাক্ষরেণ চতুর্দ॒শꣳ স্তোম॒মুদ॑জয়ঁ॒স্তমুজ্জে॑ষমাদি॒ত্যাঃ পঞ্চ॑দশাক্ষরেণ পঞ্চদ॒শꣳ স্তোম॒মুদ॑জয়ঁ॒স্তমুজ্জে॑ষ॒মদি॑তিঃ॒ ষোড॑শাক্ষরেণ ষোড॒শꣳস্তোম॒মুদ॑জয়॒ৎ তমুজ্জে॑ষং প্র॒জাপ॑তিঃ স॒প্তদ॑শাক্ষরেণ সপ্তদ॒শꣳ স্তোম॒মুদ॑জয়॒ৎ তমুজ্জে॑ষম্ ॥ ৩৪ ॥
Rishi | Devata | Chhanda | Swara
বসব ইত্যস্য তাপস ঋষিঃ । বস্বাদয়ো মন্ত্রোক্তা দেবতাঃ । বসব ইত্যস্য নিচৃজ্জগতী ছন্দঃ । নিষাদঃ স্বরঃ । আদিত্যা ইত্যস্য নিচৃদ্ ধৃতিশ্ছন্দঃ । ঋষভঃ স্বরঃ ॥