Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 9 / Mantra 31

40 Mantra
9/31
Devata- अग्न्यादयो मन्त्रोक्ता देवताः Rishi- तापस ऋषिः Chhand- स्वराट अति धृति, Swara- षड्जः
Mantra with Swara
अ॒ग्निरेका॑क्षरणे प्रा॒णमुद॑जय॒त् तमुज्जे॑षम॒श्विनौ॒ द्व्यक्षरेण द्वि॒पदो॑ मनु॒ष्यानुद॑जयतां॒ तानुज्जे॑षं॒ विष्णु॒स्त्र्यक्षरेण॒ त्रील्ँलो॒कानुद॑जय॒त् तानुज्जे॑षं॒ꣳ सोम॒श्चतु॑रक्षरेण॒ चतु॑ष्पदः प॒शूनुद॑जय॒त् तानुज्जे॑षम्॥३१॥

अ॒ग्निः। एका॑क्षरे॒णेत्येक॑ऽअक्षरेण। प्रा॒णम्। उत्। अ॒ज॒य॒त्। तम्। उत्। जे॒ष॒म्। अ॒श्विनौ॑। द्व्य॑क्षरे॒णेति॒ द्विऽअ॑क्षरेण। द्वि॒पद॑ इति॒ द्वि॒ऽपदः॑। म॒नु॒ष्या᳖न्। उत्। अ॒ज॒य॒ता॒म्। तान्। उत्। जे॒ष॒म्। विष्णुः॑। त्र्य॑क्षरे॒णेति॒ त्रिऽअ॑क्षरेण। त्रीन्। लो॒कान्। उत्। अ॒ज॒य॒त्। तान्। उत्। जे॒ष॒म्। सोमः॑। चतु॑रक्षरे॒णेति॒ चतुः॑ऽअक्षरेण। चतु॑ष्पदः। चतुः॑पद इति॒ चतुः॑ऽपदः। प॒शून्। उत्। अ॒ज॒य॒त्। तान्। उत्। जे॒ष॒म् ॥३१॥

Mantra without Swara
अग्निरेकाक्षरेण प्राणमुदजयत्तमुज्जेषमश्विनौ द्व्यक्षरेण द्विपदो मनुष्यानुदजयतान्तानुज्जेषम् । विष्णुस्त्र्यक्षरेण त्रीँल्लोकानुदजयत्तानुज्जेषँ सोमश्चतुरक्षरेण चतुष्पदः पशूनुदजयत्तानुज्जेषम् ॥

अग्निः। एकाक्षरेणेत्येकऽअक्षरेण। प्राणम्। उत्। अजयत्। तम्। उत्। जेषम्। अश्विनौ। द्व्यक्षरेणेति द्विऽअक्षरेण। द्विपद इति द्विऽपदः। मनुष्यान्। उत्। अजयताम्। तान्। उत्। जेषम्। विष्णुः। त्र्यक्षरेणेति त्रिऽअक्षरेण। त्रीन्। लोकान्। उत्। अजयत्। तान्। उत्। जेषम्। सोमः। चतुरक्षरेणेति चतुःऽअक्षरेण। चतुष्पदः। चतुःपद इति चतुःऽपदः। पशून्। उत्। अजयत्। तान्। उत्। जेषम्॥३१॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে রাজন্ ! (অগ্নিঃ) অগ্নির সমান বর্ত্তমান আপনি যেরূপ (একাক্ষরেণ) জাগ্রতময়ী এক অক্ষরের দৈবী গায়ত্রী ছন্দ দ্বারা (প্রাণম্) শরীরে স্থিত বায়ুসমান প্রজাগণকে (উত) (জেষম্) উত্তম নীতি দ্বারা (অজয়ৎ) উত্তম করেন সেইরূপ (তম্) তাহাকে আমিও (উৎ) (জেষম্) উত্তম করি । হে রাজ প্রজাগণ । (অশ্বিনৌ) সূর্য্য ও চন্দ্রের সমান আপনারা যেরূপ (দ্ব্যক্ষরেণ) দুই অক্ষরের দৈবী উষ্ণিক্ ছন্দ দ্বারা যে (দ্বিপদঃ) দুই পদযুক্ত (মনুষ্যান্) মননশীল মনুষ্যদিগকে (উজ্জয়তাম) উত্তম করেন সেইরূপ (তান্) তাহাদিগকে অমিও (উজ্জেষম্) উত্তম করি । হে সর্বপ্রধান পুরুষ ! (বিষ্ণুঃ) পরমেশ্বরের সমান ন্যায়কারী আপনারা যেরূপ (ত্র্যক্ষরেণ) তিন অক্ষরের দৈবী অনুষ্টপ্ ছন্দ দ্বারা যে (ত্রীণ্) জন্ম, স্থান ও নামবাচী (লোকান্) দেখিবার যোগ্য লোকসমূহকে (উদজয়েৎ) উত্তম করেন সেইরূপ (তান্) তাহাদিগকে আমিও (উজ্জেষম্) উত্তম করি । হে (সোম) ঐশ্বর্য্যের আকাঙ্ক্ষাকারী ন্যায়াধীশ । আপনি যেরূপ (পশূন্) হরিণাদি পশুসকলকে (উদজয়ৎ) উত্তম করেন সেরূপ (তান্) তাহাদিগকে আমিও (উজ্জেয়ম্) উত্তম করি ॥ ৩১ ॥
Essence
ভাবার্থঃ- এই মন্ত্রে বাচকলুপ্তোপমালঙ্কার আছে । যে রাজা সব প্রজাদিগকে উত্তম প্রকার বৃদ্ধি করায় তাহা হইলে তাহাকেও প্রজাগণ কেন বৃদ্ধি করাইবে না এবং এইরূপ যে করিবে না তাহাকেও প্রজারা কখনও বৃদ্ধি করাইবে না ॥ ৩১ ॥
Subject
রাজা প্রজাঃ প্রজাশ্চ রাজানং সততং বর্দ্ধয়েয়ুরিত্যাহ ॥ রাজা প্রজাদিগকে এবং প্রজা রাজাকে নিরন্তর বৃদ্ধি করিতে থাকিবে । এই বিষয়ের উপদেশ পরবর্ত্তী মন্ত্রে করা হইয়াছে ॥
Mantra (Bengali)
অ॒গ্নিরেকা॑ক্ষরেণ প্রা॒ণমুদ॑জয়॒ৎ তমুজ্জে॑ষম॒শ্বিনৌ॒ দ্ব্য᳖ক্ষরেণ দ্বি॒পদো॑ মনু॒ষ্যা᳕নুদ॑জয়তাং॒ তানুজ্জে॑ষং॒ বিষ্ণু॒স্ত্র্য᳖ক্ষরেণ॒ ত্রীল্ঁলো॒কানুদ॑জয়॒ৎ তানুজ্জে॑ষং॒ꣳ সোম॒শ্চতু॑রক্ষরেণ॒ চতু॑ষ্পদঃ প॒শূনুদ॑জয়॒ৎ তানুজ্জে॑ষম্ ॥ ৩১ ॥
Rishi | Devata | Chhanda | Swara
অগ্নিরেকেত্যস্য তাপস ঋষিঃ । অগ্ন্যাদয়ো মন্ত্রোক্তা দেবতাঃ । স্বরাডতিধৃতিশ্ছন্দঃ । ষড্জঃ স্বরঃ ॥