Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 9 / Mantra 29

40 Mantra
9/29
Devata- अर्य्यमादिमन्त्रोक्ता देवताः Rishi- तापस ऋषिः Chhand- भूरिक आर्षी गायत्री, Swara- षड्जः
Mantra with Swara
प्र नो॑ यच्छत्वर्य॒मा प्र पू॒षा बृह॒स्पतिः॑। प्र वाग्दे॒वी द॑दातु नः॒ स्वाहा॑॥२९॥

प्र। नः॒। य॒च्छ॒तु॒। अ॒र्य्य॒मा। प्र। पू॒षा। प्र। बृह॒स्पतिः॑। प्र। वाक्। दे॒वी। द॒दा॒तु॒। नः॒। स्वाहा॑ ॥२९॥

Mantra without Swara
प्र नो यच्छत्वर्यमा प्र पूषा प्र बृहस्पतिः । प्र वाग्देवी ददातु नः स्वाहा ॥

प्र। नः। यच्छतु। अर्य्यमा। प्र। पूषा। प्र। बृहस्पतिः। प्र। वाक्। देवी। ददातु। नः। स्वाहा॥२९॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- যে রূপ (অর্য়্যমা) ন্যায়াধীশ (নঃ) আমাদের জন্য উত্তম শিক্ষা (প্রয়চ্ছতু) দিবেন, যেরূপ (পূষা) পোষণকারী শরীর এবং আত্মার পুষ্টির শিক্ষা (প্র) সম্যক্ প্রকার দিবেন, যেরূপ (বৃহস্পতিঃ) বিদ্বান্ (প্র) (স্বাহা) অত্যুত্তম বিদ্যা প্রদান করিবেন সেইরূপ (বাক্) উত্তম বিদ্যা সুশিক্ষা সহিত বাণী যুক্ত (দেবী) প্রকাশমান অধ্যয়নকারিণী মাতা আমাদের জন্য সত্যবিদ্যাযুক্ত বাণীর (প্রদদাতু) উপদেশ সর্বদা করিতে থাকিবেন ॥ ২ঌ ॥
Essence
ভাবার্থঃ- এখানে জগদীশ্বর উপদেশ করিতেছেন যে, রাজাদি সকল পুরুষ ও মাতাদি নারী সর্বদা প্রজা ও পুত্রাদিগণকে সত্য সত্য উপদেশ করিয়া বিদ্যা ও উত্তম শিক্ষাকে নিরন্তর গ্রহণ করাইবেন যাহাতে প্রজা এবং পুত্র-পুত্রী ইত্যাদি সর্বদা আনন্দে থাকে ॥ ২ঌ ॥
Subject
রাজা মাত্রাদয়শ্চ প্রজাঃ কিং কিমুপদিশেয়ুরিত্যাহ ॥ প্রজাও সন্তানদিগের সহিত রাজা ও মাতাদি কীভাবে ব্যবহার করিবে, এই বিষয়ের উপদেশ পরবর্ত্তী মন্ত্রে করা হইয়াছে ॥
Mantra (Bengali)
প্র নো॑ য়চ্ছত্বর্য়॒মা প্র পূ॒ষা বৃহ॒স্পতিঃ॑ । প্র বাগ্দে॒বী দ॑দাতু নঃ॒ স্বাহা॑ ॥ ২ঌ ॥
Rishi | Devata | Chhanda | Swara
প্র ন ইত্যস্য তাপস ঋষিঃ । অর্য়্যমাদিমন্ত্রোক্তা দেবতাঃ । ভুরিগার্ষী গায়ত্রী ছন্দঃ । ষড্জঃ স্বরঃ ॥