Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 9 / Mantra 24

40 Mantra
9/24
Devata- प्रजापतिर्देवता Rishi- वसिष्ठ ऋषिः Chhand- जगती, Swara- निषादः
Mantra with Swara
वाज॑स्ये॒मां प्र॑स॒वः शि॑श्रिये॒ दिव॑मि॒मा च॒ विश्वा॒ भुव॑नानि स॒म्राट्। अदि॑त्सन्तं दापयति प्रजा॒नन्त्स नो॑ र॒यिꣳ सर्व॑वीरं॒ निय॑च्छतु॒ स्वाहा॑॥२४॥

वाज॑स्य। इ॒माम्। प्र॒स॒व इति॑ प्रऽस॒वः। शि॒श्रि॒ये॒। दिव॑म्। इ॒मा। च॒। विश्वा॑। भुव॑नानि। स॒म्राडिति॑ स॒म्ऽराट्। अदि॑त्सन्तम्। दा॒प॒य॒ति॒। प्र॒जा॒नन्निति॑ प्रऽजा॒नन्। सः। नः॒। र॒यिम्। सर्ववीर॒मिति॒ सर्व॑ऽवीर॒म्। नि। य॒च्छ॒तु॒। स्वाहा॑ ॥२४॥

Mantra without Swara
वाजस्येमां प्रसवः शिश्रिये दिवमिमा च विश्वा भुवनानि सम्राट् । अदित्सन्तन्दापयति प्रजानन्स नो रयिँ सर्ववीरन्नि यच्छतु स्वाहा ॥

वाजस्य। इमाम्। प्रसव इति प्रऽसवः। शिश्रिये। दिवम्। इमा। च। विश्वा। भुवनानि। सम्राडिति सम्ऽराट्। अदित्सन्तम्। दापयति। प्रजानन्निति प्रऽजानन्। सः। नः। रयिम्। सर्ववीरमिति सर्वऽवीरम्। नि। यच्छतु। स्वाहा॥२४॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে মনুষ্যগণ ! যেমন (বাজস্য) রাজ্যের মধ্যে (প্রসবঃ) উৎপন্ন (সম্রাট্) সম্যক্ প্রকার রাজধর্মের পরিচালনায় আমি (ইমাম্) এই ভূমিকে (দিবম্) প্রকাশিত এবং (ইমা) এই (বিশ্বা) সব এবং (ভুবনানি) গৃহগুলিকে (শিশ্রিয়ে) উত্তম প্রকারে আশ্রয় করি সেইরূপ তোমরাও ইহাকে ভাল প্রকার শোভিত কর এবং যে (স্বাহা) ধর্মযুক্ত সত্যবাণী দ্বারা (প্রজানন্) জানিয়া (অদিৎসন্তম্) রাজ্য-কর দিবার অনাকাঙ্ক্ষাকারী হইতে (দাপয়তি) কর প্রদান করায় (সঃ) সেই (নঃ) আমাদের (সর্ববীরম্) সব বীরদিগকে প্রাপ্ত করিবার (রয়িম) ধনকে (নিয়চ্চতু) গ্রহণ করুক ॥ ২৪ ॥
Essence
ভাবার্থঃ- হে মনুষ্যগণ ! মূল রাজ্যের মধ্যে সনাতন রাজনীতিকে জানিয়া যিনি রাজ্যের রক্ষায় সমর্থ তাহাকে চক্রবর্ত্তী রাজা কর এবং যিনি কর-প্রদাতার নিকট হইতে কর প্রদান করান তিনি মন্ত্রী হইবার যোগ্য হউন, যিনি শত্রুদিগকে বাঁধিতে সমর্থ হয় তাহাকে সেনাপতি কর এবং যে বিদ্বান্ ধার্মিক হয়, তাহাকে ন্যায়াধীশ বা কোষাধ্যক্ষ কর ॥ ২৪ ॥
Subject
রাজা কিমাশ্রিত্য কেন কিং কুর্য়্যাদিত্যুপদিশ্যতে ॥ রাজা কাহার আশ্রয় লইয়া কাহার সঙ্গে কী করিবে এই বিষয় পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
বাজ॑স্যে॒মাং প্র॑স॒বঃ শি॑শ্রিয়ে॒ দিব॑মি॒মা চ॒ বিশ্বা॒ ভুব॑নানি স॒ম্রাট্ । অদি॑ৎসন্তং দাপয়তি প্রজা॒নন্ৎস নো॑ র॒য়িꣳ সর্ব॑বীরং॒ নিয়॑চ্ছতু॒ স্বাহা॑ ॥ ২৪ ॥
Rishi | Devata | Chhanda | Swara
বাজস্যেমামিত্যস্য বসিষ্ঠ ঋষিঃ । প্রজাপতির্দেবতা । জগতী ছন্দঃ । নিষাদঃ স্বরঃ ॥