Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 9 / Mantra 23

40 Mantra
9/23
Devata- प्रजापतिर्देवता Rishi- वसिष्ठ ऋषिः Chhand- स्वराट त्रिष्टुप्, Swara- धैवतः
Mantra with Swara
वाज॑स्ये॒मं प्र॑स॒वः सु॑षु॒वेऽग्रे॒ सोम॒ꣳ राजा॑न॒मोष॑धीष्व॒प्सु। ताऽअ॒स्मभ्यं॒ मधु॑मतीर्भवन्तु व॒यꣳ रा॒ष्ट्रे जा॑गृयाम पु॒रोहि॑ताः॒ स्वाहा॑॥२३॥

वाज॑स्यः। इ॒मम्। प्र॒स॒व इति॑ प्रऽस॒वः। सु॒षु॒वे। सु॒सु॒व॒ इति सुसुवे। अग्रे॑। सोम॑म्। राजा॑नम्। ओष॑धीषु। अ॒प्स्वित्य॒प्ऽसु। ताः। अ॒स्मभ्य॑म्। मधु॑मती॒रिति॒ मधु॑ऽमतीः। भ॒व॒न्तु॒। व॒यम्। रा॒ष्ट्रे। जा॒गृ॒या॒म॒। पु॒रोहि॑ता॒ इति॑ पु॒रःऽहि॑ताः। स्वाहा॑ ॥२३॥

Mantra without Swara
वाजस्येमम्प्रसवः सुषुवे ग्रे सोमँ राजानमोषधीष्वप्सु । ताऽअस्मभ्यं मधुमतीर्भवन्तु वयँ राष्टे जागृयाम पुरोहिताः स्वाहा ॥

वाजस्यः। इमम्। प्रसव इति प्रऽसवः। सुषुवे। सुसुव इति सुसुवे। अग्रे। सोमम्। राजानम्। ओषधीषु। अप्स्वित्यप्ऽसु। ताः। अस्मभ्यम्। मधुमतीरिति मधुऽमतीः। भवन्तु। वयम्। राष्ट्रे। जागृयाम। पुरोहिता इति पुरःऽहिताः। स्वाहा॥२३॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে মনুষ্যগণ ! যেমন আমি (অগ্রে) প্রথম (প্রসবঃ) ঐশ্বর্য্যযুক্ত হইয়া (বাজস্য) বৈদ্যক শাস্ত্র বোধ সম্পর্কীয় (ইমম্) এই (সোমম্) চন্দ্র সমান সর্ব দুঃখ বিনাশক (রাজনম্) বিদ্যা, ন্যায় এবং বিনয় দ্বারা প্রকাশমান রাজাকে (সুসুবে) ঐশ্বর্য্যযুক্ত করি । যেমন তাহার রক্ষায় (ওষধীষু) পৃথিবীর উপর উৎপন্ন হওয়া যবাদি ওষধিসকল এবং (অপ্সু) জলের মধ্যে বর্ত্তমান ওষধী (তাঃ) সেইগুলি (অস্যম্ভম্) আমাদের জন্য (মধুমতীঃ) প্রশস্ত মধুর গুণ যুক্তা (ভবন্তু) হউক । যেমন (স্বাহা) সত্য ক্রিয়া সহ (পুরোহিতাঃ) সকলের হিতকারী আমরা (রাষ্ট্রে) রাজ্যে নিরন্তর (জাগৃয়াম) আলস্য ত্যাগ করিয়া জাগিতে থাকি সেইরূপ তোমরাও ব্যবহার কর ॥ ২৩ ॥
Essence
ভাবার্থঃ- শিষ্ট মনুষ্যদিগের উচিত যে, সকল বিদ্যার চাতুর্য্য রোগরহিত ও সুন্দর গুণে শোভায়মান পুরুষকে রাজ্যাধিকার প্রদান করিয়া তাহার রক্ষাকারী বৈদ্য এমন প্রচেষ্টা করিবে যাহাতে ইহার শরীর, বুদ্ধি ও আত্মায় রোগের আবেশ না থাকে । এই ভাবে রাজা ও বৈদ্য উভয়ে সকল মন্ত্রী আদি ভৃত্য ও প্রজাদিগকে রোগরহিত করিবে । যাহাতে ইহারা রাজ্যের সজ্জনদিগকে পালন এবং দুষ্টের তাড়না করিতে চেষ্টা করিতে থাকে, রাজা ও প্রজার পুরুষ পরস্পর পিতা পূত্রের ন্যায় ব্যবহার করিবে ॥ ২৩ ॥
Subject
পুনস্তৈরত্র কথং ভবিতব্যমিত্যাহ ॥ পুনঃ তাহাদিগকে এই বিষয়ে কেমন হওয়া উচিত, এই বিষয় পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
বাজ॑স্যে॒মং প্র॑স॒বঃ সু॑ষু॒বেऽগ্রে॒ সোম॒ꣳ রাজা॑ন॒মোষ॑ধীষ্ব॒প্সু । তাऽঅ॒স্মভ্যং॒ মধু॑মতীর্ভবন্তু ব॒য়ꣳ রা॒ষ্ট্রে জা॑গৃয়াম পু॒রোহি॑তাঃ॒ স্বাহা॑ ॥ ২৩ ॥
Rishi | Devata | Chhanda | Swara
বাজস্যেত্যস্য বসিষ্ঠ ঋষিঃ । প্রজাপতির্দেবতা । স্বরাট্ ত্রিষ্টুপ্ ছন্দঃ । ধৈবতঃ স্বরঃ ॥