Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 9 / Mantra 22

40 Mantra
9/22
Devata- दिशो देवताः Rishi- वसिष्ठ ऋषिः Chhand- निचृत् अत्यष्टि, Swara- गान्धारः
Mantra with Swara
अ॒स्मे वो॑ऽअस्त्विन्द्रि॒यम॒स्मे नृ॒म्णमु॒त क्रतु॑र॒स्मे वर्चा॑सि सन्तु वः। नमो॑ मा॒त्रे पृ॑थि॒व्यै नमो॑ मा॒त्रे पृ॑थि॒व्याऽइ॒यं ते॒ राड्य॒न्तासि॒ यम॑नो ध्रु॒वोऽसि ध॒रुणः॑। कृ॒ष्यै त्वा॒ क्षेमाय॑ त्वा र॒य्यै त्वा॒ पोषा॑य त्वा॥२२॥

अ॒स्मेऽइत्य॒स्मे। वः। अ॒स्तु॒। इ॒न्द्रि॒यम्। अ॒स्मेऽइत्य॒स्मे। नृ॒म्णम्। उ॒त। क्रतुः॑। अ॒स्मेऽइत्य॒स्मे। वर्चा॑सि। स॒न्तु॒। वः॒। नमः॑। मा॒त्रे। पृ॒थि॒व्यै। नमः॑। मा॒त्रे। पृ॒थि॒व्यै। इ॒यम्। ते॒। राट्। य॒न्ता। अ॒सि॒। यम॑नः। ध्रु॒वः। अ॒सि॒। ध॒रुणः॑। कृ॒ष्यै। त्वा॒। क्षेमा॑य। त्वा॒। र॒य्यै। त्वा॒। पोषा॑य। त्वा॒ ॥२२॥

Mantra without Swara
अस्मे वोऽअस्त्विन्द्रियमस्मे नृम्णमुत क्रतुरस्मे वर्चाँसि सन्तु वः । नमो मात्रे पृथिव्यै नमो मात्रे पृथिव्यैऽइयन्ते राड् यन्तासि यमनो धु्रवो सि धरुणः कृष्यै त्वा क्षेमाय त्वा रय्यै त्वा पोषाय त्वा ॥

अस्मेऽइत्यस्मे। वः। अस्तु। इन्द्रियम्। अस्मेऽइत्यस्मे। नृम्णम्। उत। क्रतुः। अस्मेऽइत्यस्मे। वर्चासि। सन्तु। वः। नमः। मात्रे। पृथिव्यै। नमः। मात्रे। पृथिव्यै। इयम्। ते। राट्। यन्ता। असि। यमनः। ध्रुवः। असि। धरुणः। कृष्यै। त्वा। क्षेमाय। त्वा। रय्यै। त्वा। पोषाय। त्वा॥२२॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে মনুষ্য! আমি ঈশ্বর (কৃষ্যৈ) কৃষির জন্য, (ত্বা) তোমাকে (ক্ষেমায়) রক্ষার জন্য, (ত্বা) তোমাকে (রয়্যৈ) সম্পত্তির জন্য, (ত্বা) তোমাকে অন্যান্য (পোষায়) পুষ্টির জন্য, (ত্বা) তোমাকে নিযুক্ত করিতেছি । তুমি (ধ্রুবঃ) দৃঢ় (য়ন্তা) নিয়ম পূর্বক গমনকারী (ধরুণঃ) ধারণ কারী (য়মনঃ) উদ্যোগী, (তে) তোমার যে (ইয়ম) এই (রাট) শোভাযুক্ত (মাত্রৈ) মান্যের হেতু (পৃথিব্যৈ) বিস্তার যুক্ত ভূমি দ্বারা (নমঃ) অন্নাদি পদার্থ প্রাপ্ত হউক, এই মান্যদাতা (পৃথিব্যৈ) পৃথিবীকে অর্থাৎ ভূগর্ভ বিদ্যা জানিয়া ইহা দ্বারা (নমঃ) অন্ন জলাদি পদার্থ প্রাপ্ত করিয়া তোমরা সকলে পরস্পর এমন বলিবে এবং ব্যবহার করিবে যে, (অস্মে) আমাদের যে (ইন্দ্রিয়ম্) মনাদি ইন্দ্রিয় উহা (বঃ) তোমাদিগের জন্য হউক যাহা (অস্মে) আমাদের (নৃম্ণম্) ধন উহা (বঃ) তোমাদিগের জন্য হউক (উত) এবং যাহা (অস্মে) আমাদের (ক্রতুঃ) বুদ্ধি বা কর্ম (বঃ) তোমাদিগের হিতের জন্য হউক যাহা আমাদের (বর্চাসি) পাঠ করা বা পাঠ করানো এবং অন্ন উহা (বঃ) তোমাদিগের জন্য (সন্তু) হউক, এই যাহা সব তোমাদিগের, উহা সব আমাদেরও, এইরকম আচরণ পরস্পর কর ॥ ২২ ॥
Essence
ভাবার্থঃ- মনুষ্যদিগের প্রতি ঈশ্বরের এই আজ্ঞা যে, তোমরা সর্বদা পুরুষকারে প্রবৃত্ত থাকিবে এবং আলস্য করিওনা এবং যে পৃথিবী আদি হইতে অন্নাদি উৎপন্ন হয় উহা রক্ষা করিয়া ইহা সব যে প্রকার পরস্পর উপকারের জন্য হয় সেইরূপ প্রচেষ্টা কর । কখনও বিরোধ করিও না, কেউ নিজের কার্য্য সিদ্ধ করিলে তুমিও উহা কর ॥ ২২ ॥
Subject
ঈশ্বরাজ্ঞাতো মনুষ্যৈরিহ কথং বর্ত্তিতব্যমিত্যুপদিশ্যতে ॥ ঈশ্বরের আজ্ঞানুকূল মনুষ্যদিগকে সংসারে কেমন ব্যবহার করা উচিত এই বিষয় পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
অ॒স্মে বো॑ऽঅস্ত্বিন্দ্রি॒য়ম॒স্মে নৃ॒ম্ণমু॒ত ক্রতু॑র॒স্মে বর্চা॑ᳬंসি সন্তু বঃ । নমো॑ মা॒ত্রে পৃ॑থি॒ব্যৈ নমো॑ মা॒ত্রে পৃ॑থি॒ব্যাऽই॒য়ং তে॒ রাড্য॒ন্তাসি॒ য়ম॑নো ধ্রু॒বো᳖ऽসি ধ॒রুণঃ॑ । কৃ॒ষ্যৈ ত্বা॒ ক্ষেমা॑য় ত্বা র॒য়্যৈ ত্বা॒ পোষা॑য় ত্বা ॥ ২২ ॥
Rishi | Devata | Chhanda | Swara
অস্মে ইত্যস্য বসিষ্ঠ ঋষিঃ । দিশো দেবতাঃ । নিচৃদত্যষ্টিশ্ছন্দঃ । গান্ধারঃ স্বরঃ ॥