Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 9 / Mantra 18

40 Mantra
9/18
Devata- बृहस्पतिर्देवता Rishi- वसिष्ठ ऋषिः Chhand- निचृत् त्रिष्टुप्, Swara- निषादः
Mantra with Swara
वाजे॑वाजेऽवत वाजिनो नो॒ धने॑षु विप्राऽअमृताऽऋतज्ञाः। अ॒स्य मध्वः॑ पिबत मा॒दय॑ध्वं तृ॒प्ता या॑त प॒थिभि॑र्देव॒यानैः॑॥१८॥

वाजे॑वाज॒ इति॒ वाजे॑ऽवाजे। अ॒व॒त॒। वा॒जि॒नः। नः॒। धने॑षु। वि॒प्राः॒। अ॒मृ॒ताः॒। ऋ॒त॒ज्ञा॒ इत्यृ॑तऽज्ञाः। अ॒स्य। मध्वः॑। पि॒ब॒त॒। मा॒दय॑ध्वम्। तृ॒प्ताः। या॒त॒। प॒थिभि॒रिति॑ प॒थिऽभिः॑। दे॒व॒यानै॒रिति॑ देव॒यानैः॑ ॥१८॥

Mantra without Swara
वाजेवाजे वत वाजिनो नो धनेषु विप्रा अमृता ऋतज्ञाः । अस्य मध्वः पिबत मादयध्वन्तृप्ता यात पथिभिर्देवयानैः ॥

वाजेवाज इति वाजेऽवाजे। अवत। वाजिनः। नः। धनेषु। विप्राः। अमृताः। ऋतज्ञा इत्यृतऽज्ञाः। अस्य। मध्वः। पिबत। मादयध्वम्। तृप्ताः। यात। पथिभिरिति पथिऽभिः। देवयानैरिति देवयानैः॥१८॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে (ঋতজ্ঞাঃ) সত্যবিদ্যার জ্ঞাতা (অমৃতাঃ) নিজ নিজ স্বরূপে নাশরহিত জীবিতাবস্থায় মুক্তি-সুখ প্রাপ্ত (বাজিনঃ) বেগযুক্ত (বিপ্রাঃ) বিদ্যা ও সুষ্ঠু শিক্ষা দ্বারা বুদ্ধি প্রাপ্ত বিদ্বান্ রাজপুরুষগণ ! তোমরা (বাজে বাজে) সংগ্রাম-সংগ্রামের মধ্যে (নঃ) আমাদের (অবত) রক্ষা কর (অস্য) এই (মধ্বঃ) মধুর রসকে (পিবত) পান কর । আমাদের ধন দ্বারা (তৃপ্তাঃ) তৃপ্ত হইয়া (মাদয়ধ্বম্) আনন্দিত হও এবং (দেবয়ানৈঃ) যে পথে বিদ্বান্গণ গমন করেন সেই (পথিভিঃ) পথে সর্বদা (য়াত) গমন কর ॥ ১৮ ॥
Essence
ভাবার্থঃ- রাজপুরুষদিগের উচিত যে, বেদাদি শাস্ত্র পাঠ করিয়া সঠিক বোধ প্রাপ্ত হইয়া ধর্মাত্মা বিদ্বান্দিগের পথে সর্বদা চলিবে, অন্য পথে নহে । তথা শরীর ও আত্মার বল বৃদ্ধি হেতু বৈদ্যক শাস্ত্র দ্বারা পরীক্ষা কৃত এবং সম্যক্ প্রকার রন্ধিত অন্নাদি হইতে যুক্ত রস সেবন করিয়া প্রজার রক্ষাতেই আনন্দ প্রাপ্ত হইবে এবং প্রজা পুরুষদিগকে নিরন্তর প্রসন্ন রাখিবে ॥ ১৮ ॥
Subject
অথৈতে পরস্পরস্মিন্ কথং বর্তেরন্নিত্যুপদিশ্যতে ॥ এখন এই সব রাজা ও প্রজার পুরুষেরা পরস্পর কেমন ব্যবহার করিবেন, এই বিষয় পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
বাজে॑বাজেऽবত বাজিনো নো॒ ধনে॑ষু বিপ্রাऽঅমৃতাऽঋতজ্ঞাঃ । অ॒স্য মধ্বঃ॑ পিবত মা॒দয়॑ধ্বং তৃ॒প্তা য়া॑ত প॒থিভি॑র্দেব॒য়ানৈঃ॑ ॥ ১৮ ॥
Rishi | Devata | Chhanda | Swara
বাজেবাজ ইত্যস্য বসিষ্ঠ ঋষিঃ । বৃহস্পতির্দেবতা । নিচৃৎ ত্রিষ্টুপ্ ছন্দঃ । নিষাদঃ স্বরঃ ॥