Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 9 / Mantra 13

40 Mantra
9/13
Devata- सविता देवता Rishi- बृहस्पतिर्ऋषिः Chhand- निचृत् अति जगती, Swara- निषादः
Mantra with Swara
दे॒वस्या॒हꣳ स॑वि॒तुः स॒वे स॒त्यप्र॑सवसो॒ बृह॒स्पते॑र्वाज॒जितो॒ वाजं॑ जेषम्। वाजि॑नो वाज॒जि॒तोऽध्व॑न स्कभ्नु॒वन्तो॒ योज॑ना॒ मिमा॑नाः॒ काष्ठां॑ गच्छत॥१३॥

दे॒वस्य॑। अ॒हम्। स॒वि॒तुः। स॒वे। स॒त्यप्र॑सव॒ इति॑ स॒त्यऽप्र॑सवः। बृह॒स्पतेः॑। वा॒ज॒जित॒ इति॑ वाज॒ऽजितः॑। वाज॑म्। जे॒ष॒म्। वाजि॑नः। वा॒ज॒जित॒ इति॑ वाज॒ऽजितः॑। अध्व॑नः। स्क॒भ्नु॒वन्तः॑। योज॑नाः। मिमा॑नाः। काष्ठा॑म्। ग॒च्छ॒त॒ ॥१३॥

Mantra without Swara
देवस्याहँ सवितुः सवे सत्यप्रसवसो बृहस्पतेर्वाजजितो वाजञ्जेषम् । वाजिनो वाजजितो ध्वन स्कभ्नुवन्तो योजना मिमानाः काष्ठाङ्गच्छत ॥

देवस्य। अहम्। सवितुः। सवे। सत्यप्रसव इति सत्यऽप्रसवः। बृहस्पतेः। वाजजित इति वाजऽजितः। वाजम्। जेषम्। वाजिनः। वाजजित इति वाजऽजितः। अध्वनः। स्कभ्नुवन्तः। योजनाः। मिमानाः। काष्ठाम्। गच्छत॥१३॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে বীর পুরুষগণ ! যেমন (অহম্) আমি শরীর ও আত্মার বল দ্বারা পূর্ণ সেনাপতি (সত্যপ্রসবসঃ) যাহার দ্বারা নির্মিত জগতে কারণ রূপে পদার্থ নিত্য সেই (সবিতুঃ) সব ঐশ্বর্য্যপ্রদাতা (দেবস্য) সকলের প্রকাশক (বাজজিতঃ) বিজ্ঞানাদি দ্বারা উৎকৃষ্ট (বৃহস্পতেঃ) উত্তম বেদবাণীর পালনকর্ত্তা জগদীশ্বরের (সবে) উৎপন্ন কৃত এই ঐশ্বর্য্য মধ্যে (বাজম্) সংগ্রামকে (জেষম্) জয়লাভ করি, সেইরূপ তোমরাও জয়লাভ কর । হে (বাজিনঃ) বিজ্ঞানরূপী বেগ দ্বারা যুক্ত (বাজজিতঃ) সংগ্রামে জয়লাভকারী ! (য়োজনা) বহু ক্রোশ হইতে শত্রুদিগকে (মিমানাঃ) দেখ এবং (অধ্বনঃ) শত্রুদিগের মার্গ অবরুদ্ধকারী তোমরা যেমন (কাষ্ঠম্) দিশাগুলিতে (গচ্ছত) গমন কর সেইরূপ আমরাও গমন করি ॥ ১৩ ॥
Essence
ভাবার্থঃ- এই মন্ত্রে বাচকলুপ্তোপলঙ্কার আছে । যোদ্ধা গণ সেনাধ্যক্ষের সাহায্য ও রক্ষা বলেই শত্রুদিগকে জিতিতে এবং তাহাদের মার্গ অবরুদ্ধ করিতে পারে এবং এই অধ্যক্ষাদি রাজপুরুষ দিগের উচিত যে, যে দিকে শত্রুগণ উপদ্রুব করে তথায় যাইয়া তাহাদিগকে বশ করিবে ॥ ১৩ ॥
Subject
রাজপুরুষৈর্ধার্মিকজনানামনুকরণং কর্ত্তব্যং নেতরেষামিত্যাহ ॥ রাজপুরুষদিগের উচিত যে, ধর্ম্মাত্মা রাজপুরুষদিগের অনুকরণ করুক, অন্য তুচ্ছ বুদ্ধিজীবিদের নয় । এই বিষয় পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥ ।
Mantra (Bengali)
দে॒বস্যা॒হꣳ স॑বি॒তুঃ স॒বে স॒ত্যপ্র॑সবসো॒ বৃহ॒স্পতে॑র্বাজ॒জিতো॒ বাজং॑ জেষম্ । বাজি॑নো বাজ॒জি॒তোऽধ্ব॑ন স্কভ্নু॒বন্তো॒ য়োজ॑না॒ মিমা॑নাঃ॒ কাষ্ঠাং॑ গচ্ছত ॥ ১৩ ॥
Rishi | Devata | Chhanda | Swara
দেবস্যাহমিত্যস্য বৃহস্পতির্ঋষিঃ । সবিতা দেবতা । জগতী ছন্দঃ । নিষাদঃ স্বরঃ ॥