Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 9 / Mantra 12

40 Mantra
9/12
Devata- इन्द्राबृहस्पती देवते Rishi- बृहस्पतिर्ऋषिः Chhand- स्वराट अति धृति, Swara- षड्जः
Mantra with Swara
ए॒षा वः॒ सा स॒त्या सं॒वाग॑भू॒द् यया॒ बृह॒स्पतिं॒ वाज॒मजी॑जप॒ताजी॑जपत॒ बृह॒स्पतिं॒ वाजं॒ वन॑स्पतयो॒ विमु॑च्यध्यम्। ए॒षाः वः॒ स॒त्या सं॒वाग॑भू॒द् ययेन्द्रं॒ वाज॒मजी॑जप॒ताजी॑जप॒तेन्द्रं॒ वाजं॒ वन॑स्पतयो॒ विमु॑च्यध्वम्॥१२॥

ए॒षा। वः॒। सा। स॒त्या। सं॒वागिति॑ स॒म्ऽवाक्। अ॒भू॒त्। यया॑। बृह॒स्प॑तिम्। वाज॑म्। अजी॑जपत। अजी॑जपत। बृह॒स्पति॑म्। वाज॑म्। वन॑स्पतयः। वि। मु॒च्य॒ध्व॒म्। ए॒षा। वः॒। सा। स॒त्या। संवागिति॑ स॒म्ऽवाक्। अ॒भू॒त्। यया॑। इन्द्र॑म्। वाज॑म्। अजी॑जपत। अजी॑जपत। इन्द्र॑म्। वाज॑म्। वन॑स्पतयः। वि। मु॒च्य॒ध्व॒म् ॥१२॥

Mantra without Swara
एषा वः सा सत्या सँवागभूद्यया बृहस्पतिँवाजमजीजपताजीजपत बृहस्पतिँवाजन्वनस्पतयो विमुच्यध्वम् । एषा वः सा सत्या सँवागभूद्ययेन्द्रँवाजमजीजपताजीजपतेन्द्रँवाजँवनस्पतयो वि मुच्यध्वम् ॥

एषा। वः। सा। सत्या। संवागिति सम्ऽवाक्। अभूत्। यया। बृहस्पतिम्। वाजम्। अजीजपत। अजीजपत। बृहस्पतिम्। वाजम्। वनस्पतयः। वि। मुच्यध्वम्। एषा। वः। सा। सत्या। संवागिति सम्ऽवाक्। अभूत्। यया। इन्द्रम्। वाजम्। अजीजपत। अजीजपत। इन्द्रम्। वाजम्। वनस्पतयः। वि। मुच्यध्वम्॥१२॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে (বনস্পতয়ঃ) কিরণ সম ন্যায়পালনকারী রাজপুরুষগণ ! তোমরা (য়য়া) যদ্দ্বারা (বৃহস্পতিম্) বেদশাস্ত্রের পালক বিদ্বান্কে (বাজম্) বেদশাস্ত্রের বোধকে (অজীজপত) বৃদ্ধি কর (বৃহস্পতিম্) বড় রাজ্যের রক্ষক রাজপুরুষের সংগ্রামকে (অজীজপত) জয় করাও (সা) উহা (এষা) পূর্বকথিত বা পরে যাহা (বঃ) তোমাদিগের (সংবাক্) রাজনীতিতে স্থিত সুষ্ঠু বাণী (সত্যা) সত্যস্বরূপ (অভূৎ) হইবে । হে (বনস্পতয়ঃ) সূর্য্যের কিরণ সম ন্যায়ের প্রকাশ দ্বারা প্রজার রক্ষক রাজপুরুষগণ ! তোমরা (য়য়া) যদ্দ্বারা (ইন্দ্রম্) পরম ঐশ্বর্য্য প্রাপ্ত করাইতে ইচ্ছুক সেনাপতিকে (বাজম্) যু্দ্ধে (অজীজপত) জয়লাভ করাও । (ইন্দ্রম্) পরম ঐশ্বর্য্যযুক্ত পুরুষকে (বাজম্) অত্যুত্তম লক্ষ্মীকে প্রাপ্ত করাইবার উদ্যোগকে (অজীজপত) ভাল প্রকার প্রাপ্ত করাইও । (সা) উহা (এষা) অগ্রপশ্চাৎ যাহার প্রতিপাদন করা হইয়াছে (বঃ) তোমাদিগের (সংবাক্) বিনয় ও পুরুষকারের সম্যক্ প্রকার প্রকাশক বাণী (সত্যা) সদা সত্যভাষণাদি লক্ষণগুলি দ্বারা যুক্ত (অভূৎ) হউক ॥ ১২ ॥
Essence
ভাবার্থঃ- রাজা, তাঁহার সেবক এবং প্রজাপুরুষদিগের উচিত যে, স্বীয় প্রতিজ্ঞা ও বাণীকে অসত্য হইতে কখনও দিবেন না, যতখানি বলিবেন ততখানি ঠিক ঠিক করিবেন । যাহার বাণী সর্বকালে সত্য হয় সেই পুরুষ রাজ্যাধিকারের যোগ্য হয় । যতক্ষণ এমন হয় না ততক্ষণ সেই সব রাজা ও প্রজার পুরুষদিগের বিশ্বাস এবং সুখকে বৃদ্ধি করিতে পারে না ॥ ১২ ॥
Subject
অথ মনুষ্যৈঃ সর্বদা সর্বথা সত্যং বক্তব্যং শ্রোতব্যং চেত্যাহ ॥ মনুষ্যের অত্যন্ত উচিত যে, সব সময় সব প্রকার সত্যই বলিবে, এই উপদেশ পরবর্ত্তী মন্ত্রে করা হইয়াছে ॥
Mantra (Bengali)
এ॒ষা বঃ॒ সা স॒ত্যা সং॒বাগ॑ভূ॒দ্ য়য়া॒ বৃহ॒স্পতিং॒ বাজ॒মজী॑জপ॒তাজী॑জপত॒ বৃহ॒স্পতিং॒ বাজং॒ বন॑স্পতয়ো॒ বি মু॑চ্যধ্যম্ । এ॒ষাঃ বঃ॒ সা স॒ত্যা সং॒বাগ॑ভূ॒দ্ য়য়েন্দ্রং॒ বাজ॒মজী॑জপ॒তাজী॑জপ॒তেন্দ্রং॒ বাজং॒ বন॑স্পতয়ো॒ বি মু॑চ্যধ্বম্ ॥ ১২ ॥
Rishi | Devata | Chhanda | Swara
এষা ব ইত্যস্য বৃহস্পতির্ঋষিঃ । ইন্দ্রাবৃহস্পতী দেবতে । স্বরাডতিধৃতিশ্ছন্দঃ । ষড্জঃ স্বরঃ ॥