Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 9 / Mantra 11

40 Mantra
9/11
Devata- इन्द्राबृहस्पती देवते Rishi- बृहस्पतिर्ऋषिः Chhand- जगती, Swara- निषादः
Mantra with Swara
बृह॑स्पते॒ वाजं॑ जय॒ बृह॒स्पत॑ये॒ वाचं॑ वदत॒ बृह॒स्पतिं॒ वाजं॑ जापयत। इन्द्र॒ वाजं॑ ज॒येन्द्रा॑य॒ वाचं॑ वद॒तेन्द्रं॒ वाजं॑ जापयत॥११॥

बृह॑स्पते। वाज॑म्। ज॒य॒। बृह॒स्पत॑ये। वाच॑म्। व॒द॒त॒। बृह॒स्पति॑म्। वाज॑म्। जा॒प॒य॒त॒। इन्द्र॑। वाज॑म्। ज॒य॒। इन्द्रा॑य। वाच॑म्। व॒द॒त॒। इन्द्र॑म्। वाज॑म्। जा॒प॒य॒त॒ ॥११॥

Mantra without Swara
बृहस्पते वाजं जय बृहस्पतये वाचं वदत बृहस्पतिं वाजं जापयत । इन्द्र वाजं जयेन्द्राय वाचं वदतेन्द्रं वाजं जापयत ॥

बृहस्पते। वाजम्। जय। बृहस्पतये। वाचम्। वदत। बृहस्पतिम्। वाजम्। जापयत। इन्द्र। वाजम्। जय। इन्द्राय। वाचम्। वदत। इन्द्रम्। वाजम्। जापयत॥११॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে (বৃহস্পতে) সম্পূর্ণ বিদ্যার প্রচার ও উপদেশকারী রাজপুরুষ । তুমি (বাজম্) বিজ্ঞান বা সংগ্রামের উপর (জয়) জয়লাভ কর । হে বিদ্বান্গণ ! তোমরা এই (বৃহস্পতয়ে) রাজপুরুষের জন্য (বাচম্) বেদোক্ত সুশিক্ষা দ্বারা প্রসিদ্ধ বাণীকে (বদত) পাঠ করাও এবং উপদেশ কর । এই (বৃহস্পতিম্) রাজা বা সর্বোত্তম অধ্যাপককে (বাজম্) বিদ্যাবোধ ও যুদ্ধকে (জাপয়ত) উৎকৃষ্ট কর এবং জয়লাভ করাও । হে (ইন্দ্র) বিদ্যার ঐশ্বর্য্যের প্রকাশ অথবা শত্রুদিগকে বিদীর্ণকারী রাজপুরুষ ! তুমি (বাজম্) পরম ঐশ্বর্য্য বা শত্রুদিগের বিজয়রূপী যুদ্ধে (জয়) জয়লাভ কর । হে যুদ্ধ বিদ্যায় কুশল বিদ্বান্গণ ! তোমরা এই (ইন্দ্রায়) পরম ঐশ্বর্য্যকে প্রাপ্তকারী রাজপুরুষের জন্য (বাজম্) রাজধর্মের প্রচারকারী বাণী (বদত) বল, এই (ইন্দ্রম্) রাজপুরুষকে (বাজম্) সংগ্রামে (জাপয়ত) জয়লাভ করাও ॥ ১১ ॥
Essence
ভাবার্থঃ- এই মন্ত্রে শ্লেষালঙ্কার আছে । রাজাকে এমন প্রচেষ্টা করা উচিত যে, যদ্দ্বারা বেদবিদ্যার প্রচার এবং শত্রুদিগের উপর বিজয় সুগম হয় এবং উপদেশক তথা যোদ্ধাগণ এমন প্রচেষ্টা করিবে যে, রাজ্যে বেদাদি শাস্ত্র পঠন-পাঠনের প্রবৃত্তি এবং স্বীয় রাজা বিজয়রূপী আভূষণ দ্বারা সুশোভিত হইবে, যদ্দ্বারা অধর্মের নাশ ও ধর্মের বৃদ্ধি সম্যক্ প্রকারে স্থির হইবে ॥ ১১ ॥
Subject
অথোপদেষ্ট্টবিধিমাহ ॥ এখন উপদেশকারী ও শ্রবণকারীর বিষয় পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
বৃহ॑স্পতে॒ বাজং॑ জয়॒ বৃহ॒স্পত॑য়ে॒ বাচং॑ বদত॒ বৃহ॒স্পতিং॒ বাজং॑ জাপয়ত । ইন্দ্র॒ বাজং॑ জ॒য়েন্দ্রা॑য়॒ বাচং॑ বদ॒তেন্দ্রং॒ বাজং॑ জাপয়ত ॥ ১১ ॥
Rishi | Devata | Chhanda | Swara
বৃহস্পত ইত্যস্য বৃহস্পতির্ঋষিঃ । ইন্দ্রাবৃহস্পতী দেবতে । জগতী ছন্দঃ । নিষাদঃ স্বরঃ ॥