Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 8 / Mantra 7

63 Mantra
8/7
Devata- सविता गृहपतिर्देवता Rishi- भरद्वाज ऋषिः Chhand- विराट ब्राह्मी अनुष्टुप्, Swara- गान्धारः
Mantra with Swara
उ॒प॒या॒मगृ॑हीतोऽसि सावि॒त्रोऽसि चनो॒धाश्च॑नो॒धाऽअ॑सि॒ चनो॒ मयि॑ धेहि। जिन्व॑ य॒ज्ञं जिन्व॑ य॒ज्ञप॑तिं॒ भगा॑य दे॒वाय॑ त्वा सवि॒त्रे॥७॥

उ॒प॒या॒मगृही॑त॒ इत्यु॑पया॒मऽगृ॑हीतः। अ॒सि॒। सा॒वि॒त्रः। अ॒सि॒। च॒नो॒धा इति॑ चनः॒ऽधाः। च॒नो॒धा इति॑ चनः॒ऽधाः। अ॒सि॒। चनः॑। मयि॑। धे॒हि॒। जिन्व॑। य॒ज्ञम्। जिन्व॑। य॒ज्ञप॑ति॒मिति॑ य॒ज्ञऽप॑तिम्। भगा॑य। दे॒वाय॑। त्वा॒। स॒वि॒त्रे ॥७॥

Mantra without Swara
उपयामगृहीतो सि सावित्रो सि चनोधाश्चनोधा असि चनो मयि धेहि । जिन्व यज्ञञ्जिन्व यज्ञपतिं भगाय देवाय त्वा सवित्रे ॥

उपयामगृहीत इत्युपयामऽगृहीतः। असि। सावित्रः। असि। चनोधा इति चनःऽधाः। चनोधा इति चनःऽधाः। असि। चनः। मयि। धेहि। जिन्व। यज्ञम्। जिन्व। यज्ञपतिमिति यज्ञऽपतिम्। भगाय। देवाय। त्वा। सवित्रे॥७॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে পুরুষ ! আপনার দ্বারা যেমন আমি নিয়ম ও উপনিয়ম দ্বারা গ্রহণ করানো হইয়াছি সেইরূপ আমি আপনাকে (উপয়ামগৃহীতঃ) বিবাহ-নিয়ম পূর্বক গ্রহণ করিয়াছি, যেমন আপনি (চনোধাঃ) (চনোধাঃ) অন্ন-অন্ন ধারণকারী এবং (সাবিত্রঃ) সবিতা সমস্ত সন্তানাদি সুখ উৎপন্নকারী আপনাকে নিজের ইষ্টদেব মানিয়া থাকেন সেইরূপ আমিও । যেমন আপনি (ময়ি) আমার নিমিত্ত (চনঃ) অন্নকে (ধেহি) ধারণ করেন, সেইরূপ আমিও আপনার নিমিত্ত ধারণ করি, যেমন আপনি (য়জ্ঞম্) দৃঢ় পুরুষদিগের সেবনীয় ধর্মব্যবহারকে (জিন্ব) প্রাপ্ত হন সেইরূপ আমিও প্রাপ্ত হই এবং যেমন (সবিত্রে) সন্তানদের উৎপত্তি হেতু (ভগায়) ধনাদি সেবনীয় (দেবায়) দিব্য ঐশ্বর্য্য হেতু (য়জ্ঞপতিম্) গৃহাশ্রম পালনকারী আপনাকে আমি প্রসন্ন রাখিব, সেইরূপ আপনিও (জিন্ব) তৃপ্ত করুন ॥ ৭ ॥
Essence
ভাবার্থঃ- এই মন্ত্রে বাচকলুপ্তোপমালঙ্কার আছে । বিবাহিত স্ত্রী পুরুষদিগের উচিত যে, লাভের অনুকূল ব্যবহার দ্বারা পরস্পর ঐশ্বর্য্য লাভ করুক এবং প্রীতি পূর্বক সন্তানোৎপত্তির আচরণ করুক ॥ ৭ ॥
Subject
পুনশ্চ গৃহস্থধর্মমুপদিশ্যতে ॥ পুনরায় গৃহস্থাশ্রমের ধর্ম পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
উ॒প॒য়া॒মগৃ॑হীতোऽসি সাবি॒ত্রো᳖ऽসি চনো॒ধাশ্চ॑নো॒ধাऽঅ॑সি॒ চনো॒ ময়ি॑ ধেহি । জিন্ব॑ য়॒জ্ঞং জিন্ব॑ য়॒জ্ঞপ॑তিং॒ ভগা॑য় দে॒বায়॑ ত্বা সবি॒ত্রে ॥ ৭ ॥
Rishi | Devata | Chhanda | Swara
উপয়ামগৃহীতোऽসীত্যস্য ভরদ্বাজ ঋষিঃ । সবিতা গৃহপতির্দেবতা । বিরাড্ ব্রাহ্ম্যনুষ্টুপ্ ছন্দঃ । গান্ধারঃ স্বরঃ ॥