Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 8 / Mantra 63

63 Mantra
8/63
Devata- यज्ञो देवता Rishi- कश्यप ऋषिः Chhand- स्वराट आर्षी गायत्री, Swara- षड्जः
Mantra with Swara
आ प॑वस्व॒ हिर॑ण्यव॒दश्वव॑वत् सोम वी॒रव॑त्। वाजं॒ गोम॑न्त॒माभ॑र॒ स्वाहा॑॥६३॥

आ। प॒व॒स्व॒। हिर॑ण्यव॒दिति॒ हिर॑ण्यऽवत्। अश्व॑व॒दित्यश्व॑ऽवत्। सो॒म॒। वी॒रव॒दिति॑ वी॒रऽव॑त्। वाज॑म्। गोम॑न्त॒मिति॒ गोऽम॑न्तम्। आ। भ॒र॒। स्वाहा॑ ॥६३॥

Mantra without Swara
आपवस्व हिरण्यवदश्ववत्सोम वीरवत् । वाजङ्गोमन्तमाभर स्वाहा ॥

आ। पवस्व। हिरण्यवदिति हिरण्यऽवत्। अश्ववदित्यश्वऽवत्। सोम। वीरवदिति वीरऽवत्। वाजम्। गोमन्तमिति गोऽमन्तम्। आ। भर। स्वाहा॥६३॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে সোম ঐশ্বর্য্য কামনাকারী গৃহস্থ ! তুমি (স্বাহা) সত্য বাণী বা সত্য ক্রিয়া দ্বারা (হিরণ্যবৎ) সুবর্ণাদি পদার্থের তুল্য (অশ্ববৎ) অশ্বাদি উত্তম পশু সদৃশ (বীরবৎ) প্রশংসিত বীরদিগের তুল্য (গোমন্তম্) উত্তম ইন্দ্রিয় সহ সম্পর্ক রক্ষাকারী (বাজম্) অন্নাদিময় যজ্ঞের (আভর) আশ্রয় করিয়া তদ্দ্বারা সংসারকে (আ) সম্যক্ প্রকার (পবস্য) পবিত্র কর ॥ ৬৩ ॥
Essence
ভাবার্থঃ- মনুষ্যদিগের উচিত যে, স্বীয় পুরুষাকার দ্বারা সুবর্ণাদি ধন সংগ্রহ করিয়া অশ্বাদি উত্তম পশু সকলকে রাখিবে, তদনন্তর বীরদিগকে রাখিবে কেননা যতক্ষণ সামগ্রী রাখিবে না ততক্ষণ গৃহাশ্রমরূপী যজ্ঞ পরিপূর্ণ করিতে পারিবে না এইজন্য সর্বদা পুরুষকার দ্বারা গৃহাশ্রমের উন্নতি করিতে থাকিবে ॥ ৬৩ ॥ এই অধ্যায়ে গৃহস্থধর্ম সেবন করিবার জন্য ব্রহ্মচারিণী কন্যাকে কুমার ব্রহ্মচারীর স্বীকার, গৃহস্থ ধর্মের বর্ণনা, রাজা-প্রজা এবং সেনাপতি প্রভৃতির কর্ত্তব্য বলা হইয়াছে এইজন্য এই অধ্যায়োক্ত অর্থ সহ পূর্ব অধ্যায়ে কথিত অর্থের সঙ্গতি জানা উচিত । ইতি শ্রীমৎপরমহংসপরিব্রাজকাচার্য়াণাং পরমবিদুষাং শ্রীয়ুতবিরজানন্দসরস্বতীস্বামিনাং শিষ্যেণ পরমহংসপরিব্রাজকাচার্য়েণ শ্রীমদ্দয়ানন্দসরস্বতীস্বামিনা নির্মিতে সুপ্রমাণয়ুক্তে সংস্কৃতার্য়ভাষাভ্যাং বিভূষিতে য়জুর্বেদভাষ্যে অষ্টমোऽধ্যায়ঃ পূর্ত্তিমগাৎ ॥
Subject
মনুষ্যৈঃ কিংবদ্ য়জ্ঞঃ সেবনীয় ইত্যাহ ॥ মনুষ্য কাহার তুল্য যজ্ঞের সেবন করিবে ইহা পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
আ প॑বস্ব॒ হির॑ণ্যব॒দশ্বব॑বৎ সোম বী॒রব॑ৎ । বাজং॒ গোম॑ন্ত॒মা ভ॑র॒ স্বাহা॑ ॥ ৬৩ ॥
Rishi | Devata | Chhanda | Swara
আ পবস্বেত্যস্য কশ্যপ ঋষিঃ । য়জ্ঞো দেবতা । স্বরাডার্ষী গায়ত্রী ছন্দঃ । ষড্জঃ স্বরঃ ॥