Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 8 / Mantra 53

63 Mantra
8/53
Devata- गृहपतयो देवताः Rishi- देवा ऋषयः Chhand- आर्षी अनुष्टुप्,आसुरी उष्णिक्,प्राजापत्या बृहती,विराट प्राजापत्या पङ्क्ति Swara- गान्धारः, ऋषणः, मध्यमः, पञ्चमः
Mantra with Swara
यु॒वं तमि॑न्द्रापर्वता पुरो॒युधा॒ यो नः॑ पृत॒न्यादप॒ तन्त॒मिद्ध॑तं॒ वज्रे॑ण॒ तन्त॒मिद्ध॑तम्। दू॒रे च॒त्ताय॑ छन्त्स॒द् गह॑नं॒ यदि॒न॑क्षत्। अ॒स्माक॒ꣳ शत्रू॒न् परि॑ शूर वि॒श्वतो॑ द॒र्मा द॑र्षीष्ट वि॒श्वतः॑। भूभुर्वः॒ स्वः सुप्र॒जाः प्र॒जाभिः॑ स्याम सु॒वीरा॑ वी॒रैः सु॒पोषाः॒ पोषैः॑॥५३॥

यु॒वम्। तम्। इ॒न्द्रा॒पर्व॒ता॒। पु॒रो॒युधेति॑ पुरः॒युधा॑। यः। नः॒। पृ॒त॒न्यात् अप॑। तन्त॒मिति॒ तम्ऽत॑म्। इत्। ह॒त॒म्। वज्रे॑ण। तन्त॒मिति॒ तम्ऽत॑म्। इत्। ह॒त॒म्। दू॒रे। च॒त्ताय॑। छ॒न्त्स॒त्। गह॑नम्। यत्। इन॑क्षत्। अ॒स्माक॑म्। शत्रू॑न्। परि॒। शू॒र॒। वि॒श्वतः॑। द॒र्म्मा। द॒र्षी॒ष्ट॒। वि॒श्वतः॑। भुरिति॒ भूः। भुव॒रि॒ति॒ भु॑वः। स्व᳖रिति॒ स्वः॑। सु॒प्र॒जा इति॑ सुऽप्र॒जाः। प्र॒जाभिः॑। स्या॒म॒। सु॒वीरा॒ इति॑ सु॒ऽवीराः॑। वी॒रैः। सु॒पोषा॒ इति॑ सु॒ऽपोषाः॑। पोषैः॑ ॥५३॥

Mantra without Swara
युवन्तमिन्द्रापर्वता पुरोयुधा यो नः पृतन्यादप तन्तमिद्धतँवज्रेण तन्तमिद्धतम् । दूरे चत्ताय च्छन्त्सद्गहनँ यदिनक्षत् । अस्माकँ शत्रून्परि शूर विश्वतो दर्मा दर्षीष्ट विश्वतः । भूर्भुवः स्वः सुप्रजाः प्रजाभिः स्याम सुवीरा वीरैः सुपोषाः पोषैः ॥

युवम्। तम्। इन्द्रापर्वता। पुरोयुधेति पुरःयुधा। यः। नः। पृतन्यात् अप। तन्तमिति तम्ऽतम्। इत्। हतम्। वज्रेण। तन्तमिति तम्ऽतम्। इत्। हतम्। दूरे। चत्ताय। छन्त्सत्। गहनम्। यत्। इनक्षत्। अस्माकम्। शत्रून्। परि। शूर। विश्वतः। दर्म्मा। दर्षीष्ट। विश्वतः। भूरिति भूः। भुवरिति भुवः। स्वरिति स्वः। सुप्रजा इति सुऽप्रजाः। प्रजाभिः। स्याम। सुवीरा इति सुऽवीराः। वीरैः। सुपोषा इति सुऽपोषाः। पोषैः॥५३॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে (পুরোয়ুধা) যুদ্ধ সময়ে সম্মুখে লড়াইকারী (ইন্দ্রাপর্বতা) সূর্য্য ও মেঘের সমান সেনাপতি ও সেনা ! (য়ুবম্) তোমরা উভয়ে (য়ঃ) যে (নঃ) আমাদের (পৃতন্যাৎ) সেনা সহ লড়িতে চাহে (তন্তম্) (ইৎ) তাহাকে (বজ্রেণ) শস্ত্র ও অস্ত্র বিদ্যার বল দ্বারা (হতম্) নিহত কর এবং (য়ৎ) যে (অস্মাকম্) আমাদের শত্রুদিগের (গহনম্) দুর্জ্জয় সেনা আমাদের সেনাকে (ইনক্ষৎ) ব্যাপিয়া ধরে এবং (য়ৎ) যে (ছন্ৎসৎ) বল বৃদ্ধি করে তাহাকে (চত্তায়) আনন্দ বৃদ্ধির জন্য (ইদ্ধতম্) অবশ্যই বধ কর এবং (দূরে) দূরে পৌঁছাইয়া দাও । হে (শূর) শত্রুদের মুখ হইতে রক্ষাকারী সভাপতি । আপনি আমাদের (শত্রুণ্) শত্রুদিগকে (বিশ্বতঃ) সর্ব প্রকারে (পরিদর্ষীষ্ট) বিদীর্ণ করিয়া দিন যাহাতে আমরা (ভূঃ) এই ভূলোক (ভুবঃ) অন্তরিক্ষ এবং (স্বঃ) সুখকারক অর্থাৎ দর্শনীয় অত্যন্ত সুখকর জগতে (প্রজাভিঃ) নিজ সন্তান দ্বারা (সুপ্রজাঃ) প্রশংসিত সন্তানযুক্ত (বীরৈঃ) বীরগণের দ্বারা (সুবীরাঃ) খুব ভাল বীর যুক্ত এবং (পোষৈঃ) পুষ্টি দ্বারা (সুপোষাঃ) ভাল ভাল পুষ্টিযুক্ত (বিশ্বতঃ) সর্ব দিক হইতে (স্যাম) হই ॥ ৫৩ ॥
Essence
ভাবার্থঃ- যতক্ষণ সভাপতি ও সেনাপতি নির্ভয় হইয়া সর্ব কার্য্যে অগ্রবর্ত্তী না হইবে ততক্ষণ সেনাবীর আনন্দপূর্বক যুদ্ধে প্রবৃত্ত হইতে পারে না এবং এই কার্য্য ব্যতীত কখনও বিজয় লাভ হইতে পারে না এবং যতক্ষণ শত্রু নির্ম্মূলকারী সভাপতি ইত্যাদি না হয় ততক্ষণ প্রজার পালন করিতে পারিবে না এবং প্রজাগণও সুখী হইতে পারিবে না ॥ ৫৩ ॥
Subject
পুনস্তমেব বিষয়মাহ ॥ পুনঃ সেই বিষয়কে পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
য়ু॒বং তমি॑ন্দ্রাপর্বতা পুরো॒য়ুধা॒ য়ো নঃ॑ পৃত॒ন্যাদপ॒ তন্ত॒মিদ্ধ॑তং॒ বজ্রে॑ণ॒ তন্ত॒মিদ্ধ॑তম্ । দূ॒রে চ॒ত্তায়॑ ছন্ৎস॒দ্ গহ॑নং॒ য়দিন॑ক্ষৎ । অ॒স্মাক॒ꣳ শত্রূ॒ন্ পরি॑ শূর বি॒শ্বতো॑ দ॒র্মা দ॑র্ষীষ্ট বি॒শ্বতঃ॑ । ভূর্ভুর্বঃ॒ স্বঃ᳖ সুপ্র॒জাঃ প্র॒জাভিঃ॑ স্যাম সু॒বীরা॑ বী॒রৈঃ সু॒পোষাঃ॒ পোষৈঃ॑ ॥ ৫৩ ॥
Rishi | Devata | Chhanda | Swara
য়ুবমিত্যস্য দেবা ঋষয়ঃ । গৃহপতয়ো দেবতাঃ । পূর্বস্যার্ষ্যনুষ্টুপ্ ছন্দঃ । গান্ধারঃ স্বরঃ । দূরে চেত্যস্যাসুর্য়ুষ্ণিক্ ছন্দঃ । ঋষভঃ স্বরঃ । অস্মাকমিত্যস্য প্রাজাপত্যা বৃহতী ছন্দঃ । মধ্যমঃ স্বরঃ । ভূর্ভুবরিত্যস্য বিরাট্ প্রাজাপত্যা পংক্তিশ্ছন্দঃ । পঞ্চমঃ স্বরঃ ॥