Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 8 / Mantra 51

63 Mantra
8/51
Devata- प्रजापतयो गृहस्था देवताः Rishi- देवा ऋषयः Chhand- भूरिक् आर्षी जगती, Swara- निषादः
Mantra with Swara
इ॒ह रति॑रि॒ह र॑मध्वमि॒ह धृति॑रि॒ह स्वधृ॑तिः॒ स्वाहा॑। उ॒प॒सृ॒जन् ध॒रुणं॑ मा॒त्रे ध॒रुणो॑ मा॒तरं॒ धय॑न्। रा॒यस्पोष॑म॒स्मासु॑ दीधर॒त् स्वाहा॑॥५१॥

इ॒ह। रतिः॑। इ॒ह। र॒म॒ध्व॒म्। इ॒ह। धृतिः॑। इ॒ह। स्वधृ॑ति॒रिति॒ स्वऽधृ॑तिः। स्वाहा॑। उ॒प॒सृ॒जन्नित्यु॑पऽसृ॒जन्। ध॒रुण॑म्। मा॒त्रे। ध॒रुणः॑। मा॒तर॑म्। धय॑न्। रा॒यः। पोष॑म्। अ॒स्मासु॑। दी॒ध॒र॒त्। स्वाहा॑ ॥५१॥

Mantra without Swara
इह रतिरिह रमध्वमिह धृतिरिह स्वधृतिः स्वाहा । उपसृजन्धरुणम्मात्रे धरुणो मातरन्धयन् । रायस्पोषमस्मासु दीधरत्स्वाहा ॥

इह। रतिः। इह। रमध्वम्। इह। धृतिः। इह। स्वधृतिरिति स्वऽधृतिः। स्वाहा। उपसृजन्नित्युपऽसृजन्। धरुणम्। मात्रे। धरुणः। मातरम्। धयन्। रायः। पोषम्। अस्मासु। दीधरत्। स्वाहा॥५१॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে গৃহস্থগণ ! তোমাদিগের (ইহ) এই গৃহাশ্রমে (রতিঃ) প্রীতি (ইহ) ইহাতে (ধৃতিঃ) সব ব্যবহারের ধারণা, (ইহ) ইহাতে (স্বধৃতিঃ) নিজ পদার্থের ধারণা (স্বাহা) তথা তোমার সত্য বাণী ও সত্য ক্রিয়া হউক । তুমি (ইহ) এই গৃহাশ্রমে (রমধ্বম্) রমণ কর । হে গৃহাশ্রমস্থ পুরুষ ! তুমি সন্তানদিগের মাতা, যে তোমার বিবাহিত স্ত্রী সেই (মাত্রে) পুত্রের মান্যকর্ত্রীর জন্য (ধরুণম্) সর্ব প্রকার ধারণ পোষণ করাইবার যোগ্য গর্ভকে (উপসৃজন্) উৎপন্ন কর এবং সেই (ধরুণঃ) উক্ত গুণ যুক্ত পুত্র (মাতরম্) সেই তাহার মাতার (ধয়ন্) দুগ্ধ পান করুক । সেইরূপ (অস্মাসু) আমাদিগের নিমিত্ত (রায়ঃ) ধনের (পোষম্) সমৃদ্ধিকে (স্বাহা) সত্যভাব দ্বারা (দীধরৎ) উৎপন্ন কর ॥ ৫১ ॥
Essence
ভাবার্থঃ- যতক্ষণ রাজাদি সভ্যজন বা প্রজাজন সত্য ধৈর্য্য বা সত্যের সহিত যুক্ত পদার্থ অথবা সত্য ব্যবহারে নিজ সম্পর্ক না রাখিবে ততক্ষণ প্রজা ও রাজ্যের সুখ পাইতে পারে না এবং যতক্ষণ রাজপুরুষ তথা প্রজাপুরুষ পিতা ও পুত্র তুল্য পরস্পর প্রীতি ও উপকার করে না, ততক্ষণ নিরন্তর সুখের প্রাপ্তি হইতে পারে না ॥ ৫১ ॥
Subject
অথ গার্হস্থ্যবিষয়ে বিশেষমাহ ॥ এখন গার্হস্থ্য ধর্ম্মে বিশেষ উপদেশ পরবর্ত্তী মন্ত্রে করা হইযাছে ॥
Mantra (Bengali)
ই॒হ রতি॑রি॒হ র॑মধ্বমি॒হ ধৃতি॑রি॒হ স্বধৃ॑তিঃ॒ স্বাহা॑ । উ॒প॒সৃ॒জন্ ধ॒রুণং॑ মা॒ত্রে ধ॒রুণো॑ মা॒তরং॒ ধয়॑ন্ । রা॒য়স্পোষ॑ম॒স্মাসু॑ দীধর॒ৎ স্বাহা॑ ॥ ৫১ ॥
Rishi | Devata | Chhanda | Swara
ইহ রতিরিত্যস্য দেবা ঋষয়ঃ । প্রজাপতয়ো গৃহস্থা দেবতাঃ । ভুরিগার্ষী জগতী ছন্দঃ । নিষাদঃ স্বরঃ ॥