Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 8 / Mantra 5

63 Mantra
8/5
Devata- गृहपतयो देवताः Rishi- कुत्स ऋषिः Chhand- प्राजापत्या अनुष्टुप्,निचृत् आर्षी जगती Swara- निषादः, गान्धारः
Mantra with Swara
विव॑स्वन्नादित्यै॒ष ते॑ सोमपी॒थस्तस्मि॑न् मत्स्व। श्रद॑स्मै नरो॒ वच॑से दधातन॒ यदा॑शी॒र्दा दम्प॑ती वा॒मम॑श्नु॒तः। पुमा॑न् पु॒त्रो जा॑यते वि॒न्दते॒ वस्वधा॑ वि॒श्वाहा॑र॒पऽए॑धते गृ॒हे॥५॥

विव॑स्वन्। आ॒दि॒त्य॒। ए॒षः। ते॒। सो॒म॒पी॒थ इति॑ सोमऽपी॒थः। तस्मि॑न्। म॒त्स्व॒। श्रत्। अ॒स्मै॒। न॒रः। वच॑से। द॒धा॒त॒न॒। यत्। आ॒शी॒र्देत्या॑शीः॒ऽदा। दम्प॑ती॒ इति॒ दम्ऽप॑ती। वा॒मम्। अश्नु॒तः। पुमा॑न्। पु॒त्रः। जा॒य॒ते॒। वि॒न्दते॑। वसु॑। अध॑। वि॒श्वाहा॑। अ॒र॒पः। ए॒ध॒ते॒। गृ॒हे ॥५॥

Mantra without Swara
विवस्वन्नादित्यैष ते सोमपीथस्तस्मिन्मत्स्व श्रदस्मै नरो वचसे दधातन यदाशीर्दा दम्पती वाममश्नुतः । पुमान्पुत्रो जायते विन्दते वस्वधा विश्वाहारप एधते गृहे ॥

विवस्वन्। आदित्य। एषः। ते। सोमपीथ इति सोमऽपीथः। तस्मिन्। मत्स्व। श्रत्। अस्मै। नरः। वचसे। दधातन। यत्। आशीर्देत्याशीःऽदा। दम्पती इति दम्ऽपती। वामम्। अश्नुतः। पुमान्। पुत्रः। जायते। विन्दते। वसु। अध। विश्वाहा। अरपः। एधते। गृहे॥५॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে (বিবস্বন্) বিবিধ প্রকারের স্থানে নিবাসকারী (আদিত্য) অবিনাশী স্বরূপ বিদ্বান্ গৃহস্থ ! (এষঃ) এই যে (তে) আপনার (সোমপীথঃ) যন্মধ্যে সোমলতাদি ওষধীসমূহের রসপান করিতে আসিবেন এমন গৃহাশ্রম (তস্মিন্) তাহাতে আপনি (বিশ্বাহা) সব দিন (মৎস্ব) আনন্দিত থাকুন । হে (নরঃ) গৃহাশ্রম সম্পন্নকারী গৃহস্থগণ! আপনারা (অস্মৈ) এই (বচসে) গৃহাশ্রমের বাগ্-ব্যবহারের জন্য (শ্রৎ) সত্যকেই (দধাতন) ধারণ করুন । (য়ৎ) যে (গৃহে) গৃহাশ্রমে (দম্পতী) স্ত্রী পুরুষ (বামম্) প্রশংসনীয় গৃহাশ্রমের ধর্মকে (অশ্নুতঃ) প্রাপ্ত হন, তাহাতে (আশীর্দা) কামনা দাতা (অরপঃ) নিষ্পাপ ধর্মাত্মা (পুমান্) পুুরুষার্থী (পুত্রঃ) বৃদ্ধাবস্থার দুঃখ হইতে রক্ষাকারী পুত্র (জায়তে) উৎপন্ন হয় এবং উহা উত্তম (বসু) ধনকে (বিন্দতে) প্রাপ্ত হয় (অধ) ইহার পর উহা বিদ্যা, কুটুম্ব এবং ধনের ঐশ্বর্য্য দ্বারা (এধতে) বৃদ্ধি হয় ॥ ৫ ॥
Essence
ভাবার্থঃ- স্ত্রীপুরুষদিগের উচিত যে, সম্যক্ প্রীতি সহ পরস্পর পরীক্ষাপূর্বক স্বয়ংবর বিবাহ এবং সত্য আচরণ দ্বারা সন্তান উৎপন্ন করিয়া বহু ঐশ্বর্য্য প্রাপ্ত হইয়া নিত্য উন্নতি পাইতে থাকুন ॥ ৫ ॥
Subject
পুনরপি গৃহস্থধর্ম্মমাহ ॥ পুনরায় গৃহস্থ ধর্ম্ম পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
বিব॑স্বন্নাদিত্যৈ॒ষ তে॑ সোমপী॒থস্তস্মি॑ন্ মৎস্ব । শ্রদ॑স্মৈ নরো॒ বচ॑সে দধাতন॒ য়দা॑শী॒র্দা দম্প॑তী বা॒মম॑শ্নু॒তঃ । পুমা॑ন্ পু॒ত্রো জা॑য়তে বি॒ন্দতে॒ বস্বধা॑ বি॒শ্বাহা॑র॒পऽএ॑ধতে গৃ॒হে ॥ ৫ ॥
Rishi | Devata | Chhanda | Swara
বিবস্বন্নিত্যস্য কুৎস ঋষিঃ । গৃহপতয়ো দেবতাঃ । আদ্যস্য প্রাজাপত্যাऽনুষ্টুপ্ ছন্দঃ । গান্ধারঃ স্বরঃ । শ্রদিত্যুত্তরস্য নিচৃদার্ষী জগতী ছন্দঃ । নিষাদঃ স্বরঃ ॥