Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 8 / Mantra 48

63 Mantra
8/48
Devata- प्रजापतयो देवताः Rishi- देवा ऋषयः Chhand- याजुषी पङ्क्ति,याजुषी जगती,साम्नी बृहती, Swara- धैवतः, मध्यमः
Mantra with Swara
व्रेशी॑नां त्वा॒ पत्म॒न्नाधू॑नोमि। कुकू॒नना॑नां त्वा॒ पत्म॒न्नाधू॑नोमि। भ॒न्दना॑नां त्वा॒ पत्म॒न्नाधू॑नोमि म॒दिन्त॑मानां त्वा॒ पत्म॒न्नाधू॑नोमि म॒धुन्त॑मानां त्वा॒ पत्म॒न्नाधू॑नोमि शु॒क्रं त्वा॑ शु॒क्रऽआधू॑नो॒म्यह्नो॑ रू॒पे सूर्य॑स्य र॒श्मिषु॑॥४८॥

व्रेशी॑नाम्। त्वा। पत्म॑न्। आ। धू॒नो॒मि॒। कुकू॒नना॑नाम्। त्वा॒। पत्म॑न्। आ। धू॒नो॒मि॒। भ॒न्दना॑नाम्। त्वा॒। पत्म॑न्। आ। धू॒नो॒मि॒। म॒दिन्त॑माना॒मिति॑ म॒दिन्ऽत॑मानाम्। त्वा॒। पत्म॑न्। आ। धू॒नो॒मि॒। म॒धुन्त॑माना॒मिति॑ म॒धुन्ऽत॑मानाम्। त्वा॒। पत्म॑न्। आ। धू॒नो॒मि॒। शु॒क्रम्। त्वा॒। शु॒क्रे। आ। धू॒नो॒मि॒। अह्नः॑। रू॒पे। सूर्य्य॑स्य। र॒श्मिषु॑ ॥४८॥

Mantra without Swara
व्रेशीनान्त्वा पत्मन्नाधूनोमि कुकाननानान्त्वा पत्मन्ना धूनोमि भन्दनानान्त्वा पत्मन्ना धूनोमि मदिन्तमानान्त्वा पत्मन्ना धूनोमि मधुन्तमानान्त्वा पत्मन्ना धूनोमि शुक्रन्त्वा शुक्र ऽआ धूनोम्यह्नो रूपे सूर्यस्य रश्मिषु ॥

व्रेशीनाम्। त्वा। पत्मन्। आ। धूनोमि। कुकूननानाम्। त्वा। पत्मन्। आ। धूनोमि। भन्दनानाम्। त्वा। पत्मन्। आ। धूनोमि। मदिन्तमानामिति मदिन्ऽतमानाम्। त्वा। पत्मन्। आ। धूनोमि। मधुन्तमानामिति मधुन्ऽतमानाम्। त्वा। पत्मन्। आ। धूनोमि। शुक्रम्। त्वा। शुक्रे। आ। धूनोमि। अह्नः। रूपे। सूर्य्यस्य। रश्मिषु॥४८॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে (পত্মন্) ধর্ম্মে চঞ্চলিচত্ত পতি ! (ব্রেশীনাম্) জলের সমান নির্মল বিদ্যা ও সুশীলতায় ব্যাপ্ত যে অন্য স্ত্রীসকল তাহাদের মধ্যে ব্যভিচারে বর্ত্তমান্ (ত্বা) তোমাকে আমি তথা হইতে (আধূনোমি) দোলায়মান করিতেছি । হে (পত্মন্) অধর্ম্মে চিত্ত স্থাপনকারী পতি ! (কুকূননানাম্) নিরন্তর শব্দবিদ্যা দ্বারা নম্রীভাব প্রাপ্ত অন্যদের পত্নীর সমীপ্ মূর্খতাপূর্বক গমনকারী (ত্বা) তোমাকে আমি (আ) (ধূনোমি) তথা হইতে ভাল প্রকার ছাড়াইয়া থাকি । হে (পত্মন্) নিন্দিত পথে চিত্ত স্থাপনকারী পতি । (ভন্দনানাম্) কল্যাণের আচরণকারী পরপত্নীর নিকট অধর্মপূর্বক গমনশীল (ত্বা) তোমাকে সেখানে হইতে (আ) ভাল প্রকার (ধূনোমি) পৃথক করি । হে (পত্মন্) চঞ্চল চিত্ত যুক্ত পতি ! (মদিন্তমানাম্) অত্যন্ত আনন্দিত পরপত্নীর সমীপ তাহাদিগকে দুঃখ দিয়া (ত্বা) তোমাকে আমি তথা হইতে (আ) বার বার (ধূনোতি) কম্পমান করি । হে (পত্মন্) কঠোর চিত্ত সম্পন্ন পতি ! (মধুন্তমানাম্) অতিশয় মিষ্টভাষী পরপত্নীদিগের নিকট দুর্বুদ্ধিপূর্বক গমনকারী (ত্বা) তোমাকে আমি (আ) ভাল প্রকার (ধূনোমি) সরাইতেছি । হে (পত্মন্) অবিদ্যায় রমণকারী ! (অহ্ন) দিনের (রূপে) রূপে অর্থাৎ (সূর্য়্যস্য) সূর্য্যের বিস্তৃত কিরণ সময়ে গৃহে সঙ্গতির কামনাকারী (শুক্রম্) শুদ্ধ বীর্য্য যুক্ত (ত্ত্বা) তোমাকে (শুক্রে) বীর্য্য হেতু (আ) ভাল মত (ধূনোমি) মুক্ত করাইতেছি ॥
Essence
ভাবার্থঃ- এই মন্ত্রে বাচকলুপ্তোপমালঙ্কার আছে – যেমন সূর্য্য কিরণ প্রাপ্ত হইয়া সংসারের পদার্থ শুদ্ধ হইয়া থাকে সেইরূপ দুরাচারী পুরুষ ভাল শিক্ষা এবং স্ত্রীদের সত্য উপদেশ দ্বারা দন্ড পাইয়া পবিত্র হইয়া থাকে । গৃহস্থ দিগের উচিত যে, অত্যন্ত দুঃখদায়ক এবং কুল ভ্রষ্টকারক ব্যভিচার কর্ম্ম হইতে সর্বদা দূরে থাকিবে কেননা ইহাতে শরীর ও আত্মবলের নাশ হওয়ায় ধর্ম্ম, অর্থ, কামও মোক্ষের সিদ্ধি হয় না ॥ ৪৮ ॥
Subject
অথ গার্হস্থ্যকর্ম্মণি পত্নী পতিমুপদিশতি ॥ এখন গার্হস্থ্য কর্ম্মে পত্নী নিজ পতিকে উপদেশ প্রদান করে, ইহা পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
ব্রেশী॑নাং ত্বা॒ পত্ম॒ন্না ধূ॑নোমি । কুকূ॒ননা॑নাং ত্বা॒ পত্ম॒ন্না ধূ॑নোমি । ভ॒ন্দনা॑নাং ত্বা॒ পত্ম॒ন্না ধূ॑নোমি ম॒দিন্ত॑মানাং ত্বা॒ পত্ম॒ন্না ধূ॑নোমি ম॒ধুন্ত॑মানাং ত্বা॒ পত্ম॒ন্না ধূ॑নোমি শু॒ক্রং ত্বা॑ শু॒ক্রऽআ ধূ॑নো॒ম্যহ্নো॑ রূ॒পে সূর্য়॑স্য র॒শ্মিষু॑ ॥ ৪৮ ॥
Rishi | Devata | Chhanda | Swara
ব্রেশীনাং ত্বেত্যস্য দেবা ঋষয়ঃ । প্রজাপতয়ো দেবতাঃ । আদ্যস্যাসুরী ত্রিষ্টুপ্, কুকূননানামিত্যস্য য়াজুষী জগতী, ভন্দনানামিত্যস্য য়াজুষী ত্রিষ্টুপ্, মদিন্তমানামিত্যস্য মধুন্তমানামিত্যস্য চ য়াজুষী জগতী, শুক্রং ত্বেত্যস্য সাম্নী বৃহতী ছন্দাংসি । তেষু ত্রিষ্টুভো ধৈবতঃ, জগত্যা নিষাদঃ, বৃহত্যা মধ্যমশ্চ স্বরাঃ ॥