Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 8 / Mantra 44

63 Mantra
8/44
Devata- इन्द्रो देवता Rishi- शास ऋषिः Chhand- निचृत् अनुष्टुप्,स्वराट आर्षी गायत्री Swara- गान्धारः, षड्जः
Mantra with Swara
वि न॑ऽइन्द्र॒ मृधो॑ जहि नी॒चा य॑च्छ पृतन्य॒तः। योऽअ॒स्माँ२ऽअ॑भि॒दास॒त्यध॑रं गमया॒ तमः॑। उ॒प॒या॒मगृ॑हीतो॒ऽसीन्द्रा॑य त्वा वि॒मृध॑ऽए॒ष ते॒ योनि॒रिन्द्रा॑य त्वा वि॒मृधे॑॥४४॥

वि। नः॒। इ॒न्द्र॒। मृधः॑। ज॒हि॒। नी॒चा। य॒च्छ॒। पृ॒त॒न्य॒तः। यः। अ॒स्मान्। अ॒भि॒दास॒तीत्य॑भि॒ऽदास॑ति। अध॑रम्। ग॒म॒य॒। तमः॑। उ॒प॒या॒मगृ॑हीत॒ इत्यु॑पया॒मऽगृ॑हीतः। अ॒सि॒। वि॒मृध॒ इति॑ वि॒ऽमृधे॑। ए॒षः। ते॒। योनिः॑। इन्द्रा॑य। त्वा॒। वि॒मृध॒ इति॑ वि॒ऽमृधे॑ ॥४४॥

Mantra without Swara
वि न ऽइन्द्र मृधो जहि नीचा यच्छ पृतन्यतः । यो अस्माँ अभिदासत्यधरङ्गमया तमः । उपयामगृहीतो सीन्द्राय त्वा विमृधे ऽएष ते योनिरिन्द्राय त्वा विमृधे ॥

वि। नः। इन्द्र। मृधः। जहि। नीचा। यच्छ। पृतन्यतः। यः। अस्मान्। अभिदासतीत्यभिऽदासति। अधरम्। गमय। तमः। उपयामगृहीत इत्युपयामऽगृहीतः। असि। विमृध इति विऽमृधे। एषः। ते। योनिः। इन्द्राय। त्वा। विमृध इति विऽमृधे॥४४॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে (ইন্দ্র) সেনাপতে ! তুমি (নঃ) আমাদের (পৃতন্যতঃ) আমাদের সহিত যুদ্ধ করিবার জন্য সৈন্যর ইচ্ছুক শত্রুদিগকে (জহি) বধ কর এবং সেই সব (নীচা) নিম্ন ব্যক্তিদিগকে (য়চ্ছ) অধীন কর এবং যে শত্রু (অস্মান্) আমাদিগকে (অভিদাসতি) সর্ব প্রকারে দুঃখ দেয় সেই (বিমৃধঃ) দুষ্টকে (তমঃ) যেমন অন্ধকারকে সূর্য্য নষ্ট করে সেইরূপ (অধরম্) অধোগতি (গময়) প্রাপ্ত করাও । (তে) তোমার (এষঃ) উক্ত কর্ম্ম করা (য়োনিঃ) রাজ্যের কারণ ইহাতে তুমি আমাদিগের হইতে (উপয়ামগৃহীতঃ) সেনাদি সামগ্রী সংগৃহীত করিয়াছ ইহার ফলে (ত্বা) তোমাকে (বিমৃধে) যাহাতে বড় বড় সংগ্রামকারী শত্রুগণ আছে (ইন্দ্রায়) ঐশ্বর্য্য প্রদাতা সেই সংগ্রাম হেতু স্বীকার করি (ত্বা) তোমাকে (বিমৃধে) যাহার শত্রু নষ্ট হইয়া গিয়াছে সেই (ইন্দ্রায়) রাজ্যের জন্য প্রেরণা দান করি অর্থাৎ অধর্মের সহিত ব্যবহার করিবে না ॥ ৪৪ ॥
Essence
ভাবার্থঃ- যে নীচ কর্মকারী পুরুষ বহু প্রকারে স্বীয় বলকে উন্নত করিয়া সকলকে দুঃখ দিতে চাহে তাহাকে রাজা সর্বপ্রকারে দন্ড দিবেন । তবুও যদি সে তাহার নিম্নতার পরিত্যাগ না করে তাহাকে বধ করিবে অথবা নগর হইতে দূরে বহিষ্কার করিয়া আবদ্ধ করিয়া রাখিবে ॥ ৪৪ ॥
Subject
সিংহাবলোকন্যায়েন গৃহস্থধর্ম্মে রাজপক্ষে কিংচিদাহ ॥ সিংহ যেমন পিছনে ঘুরিয়া দেখে সেই প্রকার কর্ম্মের নিমিত্ত রাজপক্ষে কিছু উপদেশ পরবর্ত্তী মন্ত্রে করা হইয়াছে ॥
Mantra (Bengali)
বি ন॑ऽইন্দ্র॒ মৃধো॑ জহি নী॒চা য়॑চ্ছ পৃতন্য॒তঃ । য়োऽঅ॒স্মাঁ২ऽঅ॑ভি॒দাস॒ত্যধ॑রং গময়া॒ তমঃ॑ । উ॒প॒য়া॒মগৃ॑হীতো॒ऽসীন্দ্রা॑য় ত্বা বি॒মৃধ॑ऽএ॒ষ তে॒ য়োনি॒রিন্দ্রা॑য় ত্বা বি॒মৃধে॑ ॥ ৪৪ ॥
Rishi | Devata | Chhanda | Swara
বি ন ইত্যস্য শাস ঋষিঃ । ইন্দ্রো দেবতা । নিচৃদনুষ্টুপ্ ছন্দঃ । গান্ধারঃ স্বরঃ । উপয়ামেত্যস্য স্বরাডার্ষী গায়ত্রী ছন্দঃ । ষড্জঃ স্বরঃ ॥