Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 8 / Mantra 42

63 Mantra
8/42
Devata- पत्नी देवता Rishi- कुसुरुविन्दुर्ऋषिः Chhand- स्वराट ब्राह्मी उष्णिक्, Swara- ऋषभः
Mantra with Swara
आजि॑घ्र क॒लशं॑ म॒ह्या त्वा॑ विश॒न्त्विन्द॑वः। पुन॑रू॒र्जा निव॑र्त्तस्व॒ सा नः॑ स॒हस्रं॑ धुक्ष्वो॒रुधा॑रा॒ पय॑स्वती॒ पुन॒र्मावि॑शताद् र॒यिः॥४२॥

आ। जि॒घ्र॒। क॒लश॑म्। म॒हि॒। आ। त्वा॒। वि॒श॒न्तु॒। इन्द॑वः। पुनः॑। ऊ॒र्जा। नि। व॒र्त्त॒स्व॒। सा। नः॒। स॒हस्र॑म्। धु॒क्ष्व॒। उ॒रुधा॒रेत्यु॒रुऽधा॑रा। पय॑स्वती। पुनः॑। मा॒। आ। वि॒श॒ता॒त्। र॒यिः ॥४२॥

Mantra without Swara
आजिघ्र कलशम्मह्या त्वा विशन्त्विन्दवः पुनरूर्जा निवर्तस्व सा नः सहस्रन्धुक्ष्वोरुधारा पयस्वती पुनर्माविशताद्रयिः ॥

आ। जिघ्र। कलशम्। महि। आ। त्वा। विशन्तु। इन्दवः। पुनः। ऊर्जा। नि। वर्त्तस्व। सा। नः। सहस्रम्। धुक्ष्व। उरुधारेत्युरुऽधारा। पयस्वती। पुनः। मा। आ। विशतात्। रयिः॥४२॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে (মহি) প্রশংসনীয় গুণযুক্তা স্ত্রী । তুমি (উরুধারা) বিদ্যা ও ভাল ভাল শিক্ষাকে অত্যন্ত ধারণকারিণী (পয়স্বতী) প্রশংসিত অন্ন ও জল রক্ষাকারিণী, তুমি গৃহাশ্রমের শুভ কর্ম্মে (কলশম্) নবীন ঘট আঘ্রাণ করিয়া অর্থাৎ উহা জল দ্বারা পূর্ণ করিয়া উহার উত্তম সুগন্ধি প্রাপ্ত কর । (পুনঃ) পুনরায় (ত্বা) তোমাকে (সহস্রম্) অসংখ্য (ইন্দবঃ) সোমাদি ওষধির রস (আবিশন্তু) প্রাপ্ত হউক্ যাহাতে তুমি দুঃখ হইতে (নিবর্তস্ব) দূরে থাক অর্থাৎ কখনও তুমি দুঃখ প্রাপ্ত না হও । তুমি (ঊর্জা) পরাক্রম দ্বারা (নঃ) আমাদিগকে (ধুক্ষ্ব) পরিপূর্ণ করিয়া (পুনঃ) পশ্চাৎ (মা) আমাকে (রয়িঃ) ধন (আবিশতাৎ) প্রাপ্ত হও ॥ ৪২ ॥
Essence
ভাবার্থঃ- বিদুষী স্ত্রীদিগের উচিত যে, ভাল পরীক্ষাকৃত পদার্থকে যেমন আপনি খাইবেন সেইরূপ নিজের পতিকেও খাওয়াইবেন যাহাতে বুদ্ধি, বল ও বিদ্যার বৃদ্ধি হয় এবং ধনাদি পদার্থও বৃদ্ধি করিতে থাকে ॥ ৪২ ॥
Subject
অথ গৃহস্থকর্ম্মণি পত্ন্যুপদেশবিষয়মাহ ॥ এখন গৃহস্থ কর্ম্মে স্ত্রীর উপদেশ বিষয়কে পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
আ জি॑ঘ্র ক॒লশং॑ ম॒হ্যা ত্বা॑ বিশ॒ন্ত্বিন্দ॑বঃ । পুন॑রূ॒র্জা নি ব॑র্ত্তস্ব॒ সা নঃ॑ স॒হস্রং॑ ধুক্ষ্বো॒রুধা॑রা॒ পয়॑স্বতী॒ পুন॒র্মাऽऽবি॑শতাদ্ র॒য়িঃ ॥ ৪২ ॥
Rishi | Devata | Chhanda | Swara
আজিঘ্রেত্যস্য কুসুরুবিন্দুর্ঋষিঃ । পত্নী দেবতা । স্বরাড্ ব্রাহ্ম্যুষ্ণিক্ ছন্দঃ । ঋষভঃ স্বর ॥