Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 8 / Mantra 40

63 Mantra
8/40
Devata- गृहपतयो राजादयो देवताः Rishi- प्रस्कण्व ऋषिः Chhand- आर्षी गायत्री,स्वराट आर्षी गायत्री, Swara- षड्जः
Mantra with Swara
अदृ॑श्रमस्य के॒तवो॒ वि र॒श्मयो॒ जनाँ॒२ऽअनु॑। भ्राज॑न्तो अ॒ग्नयो॑ यथा। उ॒प॒या॒मगृ॑हीतोऽसि॒ सूर्या॑य त्वा भ्रा॒जायै॒ष ते॒ योनिः॒ सूर्या॑य त्वा भ्रा॒जाय॑। सूर्य॑ भ्राजिष्ठ॒ भ्राजि॑ष्ठ॒स्त्वं दे॒वेष्वसि॒ भ्राजि॑ष्ठो॒ऽहं म॑नु॒ष्येषु भूयासम्॥४०॥

अदृ॑श्रम्। अ॒स्य॒। के॒तवः॑। वि। र॒श्मयः॑। जना॑न्। अनु॑। भ्राज॑न्तः। अ॒ग्नयः॑। य॒था॒। उ॒प॒या॒मगृ॑हीत॒ इत्यु॑पया॒मऽगृ॑हीतः। अ॒सि॒। सूर्य्या॑य। त्वा॒। भ्रा॒जाय॑। ए॒षः। ते॒। योनिः॑। सूर्या॑य। त्वा॒। भ्रा॒जाय॑। सूर्य्य॑। भ्रा॒जि॒ष्ठ॒। भ्राजि॑ष्ठः। त्वम्। दे॒वेषु॑। अ॒सि॒। भ्राजि॑ष्ठः। अ॒हम्। म॒नु॒ष्ये᳖षु। भू॒या॒सम् ॥४०॥

Mantra without Swara
अदृश्रमस्य केतवो वि रश्मयो जनाँ अनु । भ्राजन्तो अग्नयो यथा । उपयामगृहीतोसि सूर्याय त्वा भ्राजायैष ते योनिः सूर्याय त्वा भ्राजाय । सूर्य भ्राजिष्ठ भ्राजिष्ठस्त्वन्देवेष्वसि भ्राजिष्ठो हम्मनुष्येषु भूयासम् ॥

अदृश्रम्। अस्य। केतवः। वि। रश्मयः। जनान्। अनु। भ्राजन्तः। अग्नयः। यथा। उपयामगृहीत इत्युपयामऽगृहीतः। असि। सूर्य्याय। त्वा। भ्राजाय। एषः। ते। योनिः। सूर्याय। त्वा। भ्राजाय। सूर्य्य। भ्राजिष्ठ। भ्राजिष्ठः। त्वम्। देवेषु। असि। भ्राजिष्ठः। अहम्। मनुष्येषु। भूयासम्॥४०॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ– যেমন (অস্য) এই জগতের পদার্থে (ভ্রাজন্তঃ) প্রকাশ প্রাপ্ত (রশ্ময়ঃ) কান্তি (কেতবঃ) বা সেই সব পদার্থের জ্ঞাপক (অগ্নয়ঃ) সূর্য্য বিদ্যুৎ ও প্রসিদ্ধ অগ্নি, সেইরূপই (জনান্) মনুষ্যদেরকে (অনু) এক অনুকূলতা সহ (অদৃশ্রম্) আমি দেখাইব । হে সভাপতে ! আপনি (উপয়ামগৃহীতঃ) রাজ্যের নিয়ম ও উপনিয়ম দ্বারা স্বীকৃত (অসি) আছেন, (তে) আপনার (এষঃ) এই রাজ্যকর্ম্ম (য়োনিঃ) ঐশ্বর্য্যের কারণ, সেই সব (ত্বা) আপনাকে (ভ্রাজায়) সর্বত্র প্রকাশমান করিবার জন্য (সূর্য়্যায়) প্রাণ হেতু সচেতন করি তথা সেই আপনাকে (ভ্রাজায়) সর্বত্র প্রকাশিত (সূর্য়্যায়) চরাচরাত্মা জগদীশ্বরের জন্যও সচেতন করি । হে (ভ্রাজিষ্ঠ) অতি পরাক্রমপূর্বক প্রকাশমান (সূর্য্য) সূর্য্য সমান সত্য বিদ্যা ও গুণ দ্বারা প্রকাশমান যেমন (ত্বম্) আপনি (দেবেষু) সমস্ত বিদ্যাযুক্ত বিদ্বান্দের মধ্যে প্রকাশমান্ (ভ্রাজিষ্ঠঃ) অত্যন্ত প্রকাশিত, সেইরূপ আমিও (মনুষ্যেষু) সাধারণ মনুষ্য মধ্যে (ভূয়াসম্) প্রকাশমান হইব ॥ ৪০ ॥
Essence
ভাবার্থঃ- এই মন্ত্রে উপমালঙ্কার আছে । যেমন এই সংসারে সূর্য্যের কিরণ সর্বত্র বিস্তৃত হইয়া প্রকাশ দান করে সেই রূপ রাজা, প্রজা ও সভাসদ্গণ শুভ গুণ-কর্ম ও স্বভাবে প্রকাশমান হউক, কেননা এমন যে, মনুষ্য শরীর পাইয়া কোন উৎসাহী পুরুষকার সম্পন্ন সৎপুরুষ দিগের সঙ্গ ও যোগাভ্যাসের আচরণ করিয়া মনুষ্যকে ধর্ম্ম, অর্থ, কাম ও মোক্ষের সিদ্ধি তথা শরীর, আত্মা ও সমাজের উন্নতি করা দুর্লভ নহে । এইজন্য সকল মনুষ্যের উচিত যে, আলস্য পরিত্যাগ করিয়া নিত্য প্রচেষ্টা করিতে থাকে ॥ ৪০ ॥
Subject
পুনঃ প্রকারান্তরেণ তদেবাহ ॥ পুনরপি প্রকারান্তরে পূর্বোক্ত বিষয়ই পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
অদৃ॑শ্রমস্য কে॒তবো॒ বি র॒শ্ময়ো॒ জনাঁ॒২ऽঅনু॑ । ভ্রাজ॑ন্তো অ॒গ্নয়ো॑ য়থা । উ॒প॒য়া॒মগৃ॑হীতোऽসি॒ সূর্য়া॑য় ত্বা ভ্রা॒জায়ৈ॒ষ তে॒ য়োনিঃ॒ সূর্য়া॑য় ত্বা ভ্রা॒জায়॑ । সূর্য়॑ ভ্রাজিষ্ঠ॒ ভ্রাজি॑ষ্ঠ॒স্ত্বং দে॒বেষ্বসি॒ ভ্রাজি॑ষ্ঠো॒ऽহং ম॑নু॒ষ্যে᳖ষু ভূয়াসম্ ॥ ৪০ ॥
Rishi | Devata | Chhanda | Swara
অদৃশ্রমিত্যস্য প্রস্কণ্ব ঋষিঃ । গৃহপতয়ো রাজাদয়ো দেবতাঃ । অদৃশ্রমিত্যস্য সূর্য়্যেত্যস্য চার্ষী গায়ত্রী ছন্দঃ । উপয়ামগৃহীতোऽসীত্যস্য স্বরাডার্ষী গায়ত্রী ছন্দঃ । ষড্জঃ স্বরঃ ॥