Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 8 / Mantra 4

63 Mantra
8/4
Devata- आदित्यो गृहपतिर्देवताः Rishi- कुत्स ऋषिः Chhand- निचृत् जगती Swara- निषादः
Mantra with Swara
य॒ज्ञो दे॒वानां॒ प्रत्ये॑ति सु॒म्नमादि॑त्यासो॒ भव॑ता मृड॒यन्तः॑। आ वो॒ऽर्वाची॑ सुम॒तिर्व॑वृत्याद॒ꣳहोश्चि॒द्या व॑रिवो॒वित्त॒रास॑दादि॒त्येभ्य॑स्त्वा॥४॥

य॒ज्ञः। दे॒वाना॑म्। प्रति॑। ए॒ति॒। सु॒म्नम्। आदि॑त्यासः। भव॑त। मृ॒ड॒यन्तः॑। आ। वः॒। अ॒र्वाची॑। सु॒म॒तिरिति॑ सुऽम॒तिः। व॒वृ॒त्या॒त्। अ॒होः। चि॒त्। या। व॒रि॒वो॒वित्त॒रेति॑ वरिवो॒वित्ऽत॑रा। अस॑त्। आ॒दि॒त्येभ्यः। त्वा॒ ॥४॥

Mantra without Swara
यज्ञो देवानाम्प्रत्येति सुम्नमादित्यासो भवता मृडयन्तः । आ वोर्वाची सुमतिर्ववृत्यादँहोश्चिद्या वरिवोवित्तरासदादित्येभ्यस्त्वा ॥

यज्ञः। देवानाम्। प्रति। एति। सुम्नम्। आदित्यासः। भवत। मृडयन्तः। आ। वः। अर्वाची। सुमतिरिति सुऽमतिः। ववृत्यात्। अहोः। चित्। या। वरिवोवित्तरेति वरिवोवित्ऽतरा। असत्। आदित्येभ्यः। त्वा॥४॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে (আদিত্যাসঃ) সূর্য্যলোক সম বিদ্যাদি শুভ গুণ দ্বারা প্রকাশমান ! আপনি যে (দেবানাম্) বিদ্বান্ (বঃ) আপনাদের এই (য়জ্ঞঃ) স্ত্রী-পুরুষের বর্ত্তনীয় গৃহাশ্রম ব্যবহার (সুম্নম্) সুখকে (প্রতি) (এতি) নিশ্চয় করিয়া প্রাপ্ত করেন এবং (য়া) যাহা (অংহো) গৃহাশ্রমের সুখকে প্রতিপন্নকারিণী (অর্বাচী) ভাল শিক্ষা ও বিদ্যাভ্যাসের পিছনে বিজ্ঞান প্রাপ্তির হেতু (বরিবোবিত্তরা) সত্যব্যবহারের নিরন্তর বিজ্ঞান দাত্রী আপনাদেরকে (সুমতিঃ) শ্রেষ্ঠ বুদ্ধি, শ্রেষ্ঠ মার্গে (আ) নিরন্তর (ববৃত্যাদ্) প্রবৃত্ত হউক, যাহা (আদিতেভ্যঃ) আপ্ত বিদ্বান্দিগের হইতে উত্তম বিদ্যা ও শিক্ষা (ত্বা) আপনাকে (অসৎ) প্রাপ্ত হউক (চিৎ) সেই বুদ্ধি দ্বারা যুক্ত আমরা উভয় স্ত্রী-পুরুষকে (মৃডযন্তঃ) সর্বদা সুখ দিতে (ভবত) থাকুন ॥ ৪ ॥
Essence
ভাবার্থঃ- বিবাহ করিয়া স্ত্রী পুরুষদিগের উচিত–যে-যে কর্ম্ম দ্বারা বিদ্যা, ভাল শিক্ষা, বুদ্ধি, ধন, সুহৃদ্ভাব ও পরোপকার বৃদ্ধি পায় সেই কর্ম্মের সেবন অবশ্যই করিতে থাকিবে ॥ ৪ ॥
Subject
পুনগৃর্হাশ্রমবিষয়মাহ ॥ পুনরায় গৃহাশ্রমের বিষয় পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
য়॒জ্ঞো দে॒বানাং॒ প্রত্যে॑তি সু॒ম্নমাদি॑ত্যাসো॒ ভব॑তা মৃড॒য়ন্তঃ॑ । আ বো॒ऽর্বাচী॑ সুম॒তির্ব॑বৃত্যাদ॒ꣳহোশ্চি॒দ্যা ব॑রিবো॒বিত্ত॒রাস॑দাদি॒ত্যেভ্য॑স্ত্বা ॥ ৪ ॥
Rishi | Devata | Chhanda | Swara
য়জ্ঞো দেবানামিত্যস্য কুৎস ঋষিঃ । আদিত্যো গৃহপতির্দেবতা । নিচৃজ্জগতী ছন্দঃ । নিষাদঃ স্বরঃ ॥