Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 8 / Mantra 38

63 Mantra
8/38
Devata- राजादयो गृहपतयो देवताः Rishi- वैखानस ऋषिः Chhand- भूरिक् त्रिपाद गायत्री,स्वराट आर्ची अनुष्टुप्,भूरिक् आर्ची अनुष्टुप्, Swara- गान्धारः, षड्जः
Mantra with Swara
अग्ने॒ पव॑स्व॒ स्वपा॑ऽअ॒स्मे वर्चः॑ सु॒वीर्य॑म्। दध॑द्र॒यिं मयि॒ पोष॑म्। उ॒प॒या॒मगृ॑हीतोऽस्य॒ग्नये॑ त्वा॒ वर्च॑सऽए॒ष ते॒ योनि॑र॒ग्नये॑ त्वा॒ वर्च॑से। अग्ने॑ वर्चस्वि॒न् वर्च॑स्वाँ॒स्त्वं दे॒वेष्वसि॒ वर्च॑स्वान॒हं म॑नु॒ष्येषु भूयासम्॥३८॥

अग्ने॑। पव॑स्व। स्वपा॒ इति॑ सु॒ऽअपाः॑। अ॒स्मेऽइत्य॒स्मे। वर्चः॑ सु॒वीर्य्य॒मिति॑ सु॒ऽवीर्य्य॑म्। दध॑त्। र॒यिम्। मयि॑। पोष॑म्। उ॒प॒या॒मगृ॑हीत॒ इत्यु॑पया॒मऽगृ॑हीतः। अ॒सि॒। अ॒ग्नये॑। त्वा॒। वर्च॑से। ए॒षः। ते॒। योनिः॑। अ॒ग्नये॑। त्वा॒। वर्च॑से। अग्ने॑। व॒र्च॒स्वि॒न्। वर्च॑स्वान्। त्वम्। दे॒वेषु॑। असि॑। वर्च॑स्वान्। अ॒हम्। म॒नु॒ष्ये᳖षु। भू॒या॒स॒म् ॥३८॥

Mantra without Swara
अग्ने पवस्व स्वपा ऽअस्मे वर्चः सुवीर्यम् । दधद्रयिम्मयि पोषम् उपयामगृहीतोस्यग्नये त्वा वर्चसेऽएष ते योनिरग्नये त्वा वर्चसे । अग्ने वर्चस्विन्वर्चस्वाँस्त्वन्देवेष्वसि वर्चस्वानहम्मनुष्येषु भूयासम् ॥

अग्ने। पवस्व। स्वपा इति सुऽअपाः। अस्मेऽइत्यस्मे। वर्चः सुवीर्य्यमिति सुऽवीर्य्यम्। दधत्। रयिम्। मयि। पोषम्। उपयामगृहीत इत्युपयामऽगृहीतः। असि। अग्नये। त्वा। वर्चसे। एषः। ते। योनिः। अग्नये। त्वा। वर्चसे। अग्ने। वर्चस्विन्। वर्चस्वान्। त्वम्। देवेषु। असि। वर्चस्वान्। अहम्। मनुष्येषु। भूयासम्॥३८॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে (স্বপাঃ) উত্তম উত্তম কর্ম্ম তথা (বর্চস্বিন্) সুন্দর প্রকারে বেদাধ্যয়নকারী (অগ্নে) সভাপতি ! আপনি (অস্মে) আমাদিগের জন্য (সুবীর্য়্যম্) উত্তম পরাক্রম (বর্চঃ) বেদ পাঠ তথা (ময়ি) নিরন্তর রক্ষা করিবার যোগ্য অস্মদাদি জনে (রয়িম্) ধন ও (পোষম্) পুষ্টিকে (দধৎ) ধারণ করিয়া (পবস্ব) পবিত্র হউন (উপয়ামগৃহীতঃ) রাজ্যব্যবহার হেতু আমাদের স্বীকৃত (অসি) আপনি, (ত্বা) আপনাকে (বর্চসে) উত্তম, তেজ, বল, পরাক্রম হেতু (অগ্নয়ে) বা বিজ্ঞানযুক্ত পরমেশ্বরের প্রাপ্তি হেতু আমরা স্বীকার করি । (তে) আপনার (এষঃ) এই (য়োনিঃ) রাজভূমি নিবাস স্থান, (ত্বা) আপনাকে (বর্চসে) আমরা স্বীয় বিদ্যা প্রকাশ সকল প্রকার সুখ হেতু বার-বার প্রত্যেক কর্ম্মে প্রার্থনা করি । হে তেজধারী সভাপতে রাজন্ ! যেমন (ত্বম্) আপনি (দেবেষু) উত্তম-উত্তম বিদ্বান্দের মধ্যে (বর্চস্বান্) প্রশংসনীয় বিদ্যাধ্যয়নকারী (অসি) হন্, সেইরূপ (অহম্) আমি (মনুষ্যেষু) বিচারশীল পুরুষদের মধ্যে আপনার সদৃশ (ভূয়াসম্) হইব ॥ ৩৮ ॥
Essence
ভাবার্থঃ- রাজাদি সভ্যদিগের উচিত যে, সকল মনুষ্যদের মধ্যে উত্তম উত্তম বিদ্যা ও ভাল-ভাল গুণ বৃদ্ধি করিতে থাকিবে যাহাতে সমস্ত লোক শ্রেষ্ঠ গুণ ও কর্ম্ম প্রচার করিতে উত্তম হয় ॥ ৩৮ ॥
Subject
পুনঃ প্রকারান্তরেণ তদেবাহ ॥ পুনরায় প্রকারান্তরে পূর্বোক্ত বিষয় পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
অগ্নে॒ পব॑স্ব॒ স্বপা॑ऽঅ॒স্মে বর্চঃ॑ সু॒বীর্য়॑ম্ । দধ॑দ্র॒য়িং ময়ি॒ পোষ॑ম্ । উ॒প॒য়া॒মগৃ॑হীতোऽস্য॒গ্নয়ে॑ ত্বা॒ বর্চ॑সऽএ॒ষ তে॒ য়োনি॑র॒গ্নয়ে॑ ত্বা॒ বর্চ॑সে । অগ্নে॑ বর্চস্বি॒ন্ বর্চ॑স্বাঁ॒স্ত্বং দে॒বেষ্বসি॒ বর্চ॑স্বান॒হং ম॑নু॒ষ্যে᳖ষু ভূয়াসম্ ॥ ৩৮ ॥
Rishi | Devata | Chhanda | Swara
অগ্নে পবস্বেত্যস্য বৈখানস ঋষিঃ । রাজাদয়ো গৃহপতয়ো দেবতাঃ । বিরাডার্ষীগায়ত্রী ছন্দঃ । ষড্জঃ স্বরঃ । উপয়ামেত্যস্য স্বরাডার্চ্যনুষ্টুপ্ ছন্দঃ । অগ্নে বর্চস্বিন্নিত্যস্য ভুরিগার্চ্যনুষ্টুপ্ ছন্দঃ । গান্ধারঃ স্বরঃ ॥