Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 8 / Mantra 37

63 Mantra
8/37
Devata- सम्राड्माण्डलिकौ राजानौ देवते Rishi- विवस्वान् ऋषिः Chhand- साम्नी त्रिष्टुप्,विराट आर्ची त्रिष्टुप्, Swara- धैवतः
Mantra with Swara
इन्द्र॑श्च स॒म्राड् वरु॑णश्च॒ राजा॒ तौ ते॑ भ॒क्षं च॑क्रतु॒रग्र॑ऽए॒तम्। तयो॑र॒हमनु॑ भ॒क्षं भ॑क्षयामि॒ वाग्दे॒वी जु॑षा॒णा सोम॑स्य तृप्यतु स॒ह प्रा॒णेन॒ स्वाहा॑॥३७॥

इन्द्रः॑। च॒। स॒म्राडिति॑ स॒म्ऽराट्। वरु॑णः। च॒। राजा॑। तौ। ते॒। भ॒क्षम्। च॒क्र॒तुः। अग्रे॑। ए॒तम्। तयोः॑। अ॒हम्। अनु॑। भ॒क्षम्। भ॒क्ष॒या॒मि॒। वाक्। दे॒वी। जु॒षा॒णा। सोम॑स्य। तृ॒प्य॒तु॒। स॒ह। प्रा॒णेन॑। स्वाहा॑ ॥३७॥

Mantra without Swara
इन्द्रश्च सम्राड्वरुणश्च राजा तौ ते भक्षञ्चक्रतुरग्रेतम् । तयोरहमनु भक्षम्भक्षयामि वाग्देवी जुषाणा सोमस्य तृप्यतु सह प्राणेन स्वाहा ॥

इन्द्रः। च। सम्राडिति सम्ऽराट्। वरुणः। च। राजा। तौ। ते। भक्षम्। चक्रतुः। अग्रे। एतम्। तयोः। अहम्। अनु। भक्षम्। भक्षयामि। वाक्। देवी। जुषाणा। सोमस्य। तृप्यतु। सह। प्राणेन। स्वाहा॥३७॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে প্রজাগণ ! যে (ইন্দ্রঃ) পরমৈশ্বর্য্যযুক্ত (চ) রাজ্যের অঙ্গ, উপাঙ্গ সহিত (সম্রাট্) সর্বত্র একচক্র রাজ্য শাসনকারী রাজা (বরুণঃ) অতি উত্তম (চ) এবং (রাজা) ন্যায়াদি গুণে প্রকাশমান মান্ডলিক সেনাপতি (তৌ) তাহারা দুইজন (অগ্রে) প্রথমে (তে) তোমার (ভক্ষম্) সেবন অর্থাৎ নানা প্রকারে রক্ষা করিবে এবং (অহম্) আমি (তয়োঃ) তাহাদিগের (এতম্) এই (ভক্ষম্) স্থিত পদার্থের (অনু) পরে (ভক্ষয়ামি) সেবন করাই অর্থাৎ পালন করি এমন করিয়া আমরা তোমাদের সকলকে (সোমস্য) বিদ্যারূপী ঐশ্বর্য্য মধ্যে (জুষাণা) প্রীতি উৎপাদনকারী (দেবী) সকল বিদ্যার প্রকাশক (বাক্) বেদবাণী, তাহা দ্বারা (স্বাহা) সকল মনুষ্য (তৃপ্যতু) সন্তুষ্ট থাকিবে ॥ ৩৭ ॥
Essence
ভাবার্থঃ- প্রজার মধ্যে নিজ-নিজ সভা সহিত রাজা হইবার যোগ্য দুই জন হয় । প্রথম চক্রবর্ত্তী অর্থাৎ এক চক্র রাজ্য শাসনকারী এবং দ্বিতীয় মান্ডলিক যে মন্ডল মন্ডলের ঈশ্বর হয় । এই দুই প্রকার রাজাগণ উত্তম-উত্তম ন্যায়, নম্রতা, সুশীলতা এবং বীরত্বাদি গুণ দ্বারা প্রজার রক্ষা সম্যক্ প্রকার করিবে । পুনরায় সেই সব প্রজাগণ হইতে যথাযোগ্য রাজ্যকর নিবে এবং সকল ব্যবহারে বিদ্যার বৃদ্ধি, সত্য বচনের আচরণ করিবে । এই প্রকার ধর্ম্ম, অর্থ ও কামনা দ্বারা প্রজাদিগকে সন্তুষ্ট করিয়া স্বয়ং সন্তোষ লাভ করিবে । আপৎ কালে রাজা প্রজার তথা প্রজা রাজার রক্ষা করিয়া পরস্পর আনন্দিত হইবে ॥ ৩৭ ॥
Subject
অথ গৃহস্থোপয়োগিরাজবিষয়মাহ ॥ এখন গৃহাশ্রমের উপযোগী রাজবিষয়কে পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
ইন্দ্র॑শ্চ স॒ম্রাড্ বরু॑ণশ্চ॒ রাজা॒ তৌ তে॑ ভ॒ক্ষং চ॑ক্রতু॒রগ্র॑ऽএ॒তম্ । তয়ো॑র॒হমনু॑ ভ॒ক্ষং ভ॑ক্ষয়ামি॒ বাগ্দে॒বী জু॑ষা॒ণা সোম॑স্য তৃপ্যতু স॒হ প্রা॒ণেন॒ স্বাহা॑ ॥ ৩৭ ॥
Rishi | Devata | Chhanda | Swara
ইন্দ্রশ্চেত্যস্য বিবস্বানৃষিঃ । সম্রাড্মাণ্ডলিকৌ রাজানৌ দেবতে । সাম্নী ত্রিষ্টুপ্ ছন্দঃ । তয়োরহমিত্যস্য বিরাডার্চী ত্রিষ্টুপ্ ছন্দঃ । ধৈবতঃ স্বরঃ ॥