Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 8 / Mantra 36

63 Mantra
8/36
Devata- परमेश्वरो देवता Rishi- विवस्वान् ऋषिः Chhand- भूरिक् आर्षी त्रिष्टुप्, Swara- धैवतः
Mantra with Swara
यस्मा॒न्न जा॒तः परो॑ऽअ॒न्योऽअस्ति॒ यऽआ॑वि॒वेश॒ भुव॑नानि॒ विश्वा॑। प्र॒जाप॑तिः प्र॒जया॑ सꣳररा॒णस्त्रीणि॒ ज्योती॑षि सचते॒ स षो॑ड॒शी॥३६॥

यस्मा॑त्। न। जा॒तः। परः॑। अ॒न्यः। अस्ति॑। यः। आ॒वि॒वेशेत्या॑ऽवि॒वेश॑। भुव॑नानि। विश्वा॑। प्र॒जाप॑ति॒रिति॑ प्र॒जाऽप॑तिः। प्र॒जयेति॑ प्र॒ऽजया॑। स॒र॒रा॒ण इति॑ सम्ऽर॒रा॒णः। त्रीणि॑। ज्योति॑षि। स॒च॒ते॒। सः। षो॒ड॒शी ॥३६॥

Mantra without Swara
यस्मन्न जातः परोऽअन्योऽअस्ति यऽआविवेश भुवनानि विश्वा । प्रजापतिः प्रजया सँरराणस्त्रीणि ज्योतीँषि सचते स षोडशी ॥

यस्मात्। न। जातः। परः। अन्यः। अस्ति। यः। आविवेशेत्याऽविवेश। भुवनानि। विश्वा। प्रजापतिरिति प्रजाऽपतिः। प्रजयेति प्रऽजया। सरराण इति सम्ऽरराणः। त्रीणि। ज्योतिषि। सचते। सः। षोडशी॥३६॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- (য়স্মাৎ) যে পরমেশ্বর হইতে (পরঃ) উত্তম (অন্যঃ) এবং অন্য (ন) না (জাতঃ) হইয়াছে এবং (য়ঃ) যে পরমাত্মা (বিশ্বা) সমস্ত (ভুবনানি) লোকসমূহকে (আবিবেশ) ব্যাপ্ত হইতেছেন (সঃ) তিনি (প্রজয়া) সকল সংসার হইতে (সংররাণঃ) উত্তম দাতা হইয়া (ষোডশী) ইচ্ছা, প্রাণ, শ্রদ্ধা, পৃথিবী, জল, অগ্নি, বায়ু, আকাশ দশ ইন্দ্রিয়, মন, অন্ন, বীর্য্য, তপ, মন্ত্র, লোক ও নাম এই ষোল কলার স্বামী (প্রজাপতিঃ) সংসার মাত্রের স্বামী পরমেশ্বর (ত্রীণি) তিন (জ্যোতিষি) জ্যোতি অর্থাৎ সূর্য্য, বিদ্যুৎ ও অগ্নিকে (সচতে) সকল পদার্থে স্থাপিত করেন ॥ ৩৬ ॥
Essence
ভাবার্থঃ- গৃহাশ্রমে ইচ্ছুক পুরুষদিগের উচিত যে, যিনি সর্বত্র ব্যাপ্ত, সকল লোকের রচনাকারী এবং ধারণকারী, ন্যায়কারী, সনাতন অর্থাৎ সর্বদা একইরকম থাকেন, সৎ অবিনাশী, চৈতন্য ও আনন্দময় নিত্য, শুদ্ধ, বুদ্ধ, মুক্তস্বভাব এবং সকল পদার্থ হইতে পৃথক থাকেন, ছোট হইতে ছোট, বড় হইতে বড় সর্বশক্তিমান পরমাত্মা যাহার অপেক্ষা কোন পদার্থ উত্তম বা যাঁহার সমান কেহই নহে, তাঁহার উপাসনা করিবে ॥ ৩৬ ॥
Subject
অথ গৃহাশ্রমমিচ্ছদ্ভ্যো জনেভ্যঃ পরমেশ্বর এবোপাস্য ইত্যুপদিশ্যতে ॥ এখন গৃহাশ্রমের ইচ্ছুককে ঈশ্বরেরই উপাসনা করা উচিত, এই উপদেশ পরবর্ত্তী মন্ত্রে করা হইয়াছে ॥
Mantra (Bengali)
য়স্মা॒ন্ন জা॒তঃ পরো॑ऽঅ॒ন্যোऽঅস্তি॒ য়ऽআ॑বি॒বেশ॒ ভুব॑নানি॒ বিশ্বা॑ । প্র॒জাপ॑তিঃ প্র॒জয়া॑ সꣳররা॒ণস্ত্রীণি॒ জ্যোতী॑ᳬंষি সচতে॒ স ষো॑ড॒শী ॥ ৩৬ ॥
Rishi | Devata | Chhanda | Swara
য়স্মান্নেত্যস্য বিবস্বান্ ঋষিঃ । পরমেশ্বরো দেবতা । ভুরিগার্ষী ত্রিষ্টুপ্ ছন্দঃ । ধৈবতঃ স্বরঃ ॥