Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 8 / Mantra 34

63 Mantra
8/34
Devata- गृहपतिर्देवता Rishi- मधुच्छन्दा ऋषिः Chhand- विराट आर्षी अनुष्टुप्, Swara- गान्धारः
Mantra with Swara
यु॒क्ष्वा हि के॒शिना॒ हरी॒ वृष॑णा कक्ष्य॒प्रा। अथा॑ नऽइन्द्र सोमपा गि॒रामुप॑श्रुतिं॑ चर। उ॒प॒या॒मगृ॑हीतो॒ऽसीन्द्रा॑य त्वा षोड॒शिन॑ऽए॒ष ते॒ योनि॒रिन्द्रा॑य त्वा षोड॒शिने॑॥३४॥

यु॒क्ष्व। हि। के॒शिना॑। हरी॒ऽइति॒ हरी॑। वृष॑णा। क॒क्ष्य॒प्रेति॑ कक्ष्य॒ऽप्रा। अथ॑। नः॒। इ॒न्द्र॒। सो॒मपा॒ इति॑ सोमऽपाः। गि॒राम्। उप॑श्रुति॒मित्युप॑ऽश्रुतिम्। च॒र॒। उ॒प॒या॒मगृ॑हीत॒ इत्यु॑पया॒मऽगृ॑हीतः। अ॒सि॒। इन्द्रा॑य। त्वा॒। षो॒ड॒शिने॑। ए॒षः। ते॒। योनिः॑। इन्द्रा॑य। त्वा॒। षो॒ड॒शिने॑ ॥३४॥

Mantra without Swara
युक्ष्वा हि केशिना हरी वृषणा कक्ष्यप्रा । अथा न इन्द्र सोमपा गिरामुपश्रुतिञ्चर । उपयामगृहीतोसीन्द्राय त्वा षोडशिने ऽएष ते योनिरिन्द्राय त्वा षोडशिने ॥

युक्ष्व। हि। केशिना। हरीऽइति हरी। वृषणा। कक्ष्यप्रेति कक्ष्यऽप्रा। अथ। नः। इन्द्र। सोमपा इति सोमऽपाः। गिराम्। उपश्रुतिमित्युपऽश्रुतिम्। चर। उपयामगृहीत इत्युपयामऽगृहीतः। असि। इन्द्राय। त्वा। षोडशिने। एषः। ते। योनिः। इन्द्राय। त्वा। षोडशिने॥३४॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে (সোমপাঃ) ঐশ্বর্য্যের রক্ষক এবং (ইন্দ্র) শত্রুবিনাশক ! তুমি (কেশিনা) যাহার ভাল কেশ আছে সেই (বৃষণা) বৃষের সমান বলবান্ (কক্ষ্যপ্রা) অভীষ্ট দেশ পর্যন্ত পৌঁছাবার (হরী) যানের চালনাকারী অশ্বকে (রথে) রথে (য়ুক্ষ্ব) যুক্ত কর, (অথ) ইহার পর (নঃ) আমাদিগের (গিরাম্) বিনয়পত্রসকলকে (উপশ্রুতিম্) প্রার্থনাকে (হি) চিত্ত সহকারে (চর) জান । তুমি (উপয়ামগৃহীতাঃ) গৃহাশ্রমের সামগ্রীকে গ্রহণ করিয়াছ, এই কারণে (ষোডশিনে) ষোল কলায় পরিপূর্ণ (ইন্দ্রায়) পরমৈশ্বর্য্য হেতু (ত্বা) তোমাকে উপদেশ করিতেছি যে, (এষঃ) এই (তে) তোমার (য়োনিঃ) ঘর, এই (ষোডশিনে) ষোল কলায় পরিপূর্ণ (ইন্দ্রায়) পরমৈশ্বর্য্য দাতা গৃহাশ্রমের জন্য (ত্বা) তোমাকে আজ্ঞা প্রদান করিতেছি ॥ ৩৪ ॥
Essence
ভাবার্থঃ- এই মন্ত্রে গত মন্ত্র হইথে “রথ” এই পদ অর্থ সহিত আইসে । প্রজা, সেনা ও সভার মনুষ্য সভাধ্যক্ষর সহিত এমন বলিবে যে, আপনি শত্রুদের বিনাশ এবং সারা রাজ্যে ন্যায় স্থিত থাকার জন্য অশ্বাদি সেনার অঙ্গসকলকে ভাল শিক্ষা দিয়া আনন্দিত এবং বলযুক্ত রাখিবেন । পুনরায় আমাদের বিনয় পত্রকে শুনিয়া রাজ্য ও ঐশ্বর্য্যের ও রক্ষা করিবেন ॥ ৩৪ ॥
Subject
অথ রাজবিষয়ে প্রতিপাদিতপ্রকারেণ গৃহস্থধর্ম্মমাহ ॥ এখন রাজবিষয়ে উক্তপ্রকারে গৃহাশ্রমের ধর্ম্ম পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
য়ু॒ক্ষ্বা হি কে॒শিনা॒ হরী॒ বৃষ॑ণা কক্ষ্য॒প্রা । অথা॑ নऽইন্দ্র সোমপা গি॒রামুপ॑শ্রুতিং॑ চর । উ॒প॒য়া॒মগৃ॑হীতো॒ऽসীন্দ্রা॑য় ত্বা ষোড॒শিন॑ऽএ॒ষ তে॒ য়োনি॒রিন্দ্রা॑য় ত্বা ষোড॒শিনে॑ ॥ ৩৪ ॥
Rishi | Devata | Chhanda | Swara
য়ুক্ষ্বা হীত্যস্য মধুচ্ছন্দা ঋষিঃ । গৃহপতির্দেবতা । বিরাডার্ষ্যনুষ্টুপ্ ছন্দঃ । গান্ধারঃ স্বরঃ । উপয়ামেত্যস্য পূর্ববচ্ছন্দঃ স্বরশ্চ ॥