Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 8 / Mantra 30

63 Mantra
8/30
Devata- दम्पती देवते Rishi- अत्रिर्ऋषिः Chhand- आर्षी जगती Swara- मध्यमः
Mantra with Swara
पु॒रु॒द॒स्मो विषु॑रूप॒ऽइन्दु॑र॒न्तर्म॑हि॒मान॑मानञ्ज॒ धीरः॑। एक॑पदीं द्वि॒पदीं॑ त्रि॒पदीं॒ चतु॑ष्पदीम॒ष्टाप॑दीं॒ भुव॒नानु॑ प्रथन्ता॒ स्वाहा॑॥३०॥

पु॒रु॒द॒स्म इति॑ पुरुऽद॒स्मः। वि॑षुरूप॒ इति॒ विषु॑ऽरूपः। इन्दुः॑। अ॒न्तः। म॒हि॒मान॑म्। आ॒न॒ञ्ज॒। धीरः॑। एक॑पदी॒मित्येक॑ऽपदीम्। द्वि॒पदी॒मिति॑ द्वि॒ऽपदीम्॑। त्रि॒पदी॒मिति॒ त्रि॒ऽपदी॑म्। चतु॑ष्पदीम्। चतुः॑पदी॒मिति॒ चतुः॑ऽपदीम्। अ॒ष्टाप॑दी॒मित्य॒ष्टाऽप॑दीम्। भुव॑ना। अनु॒। प्र॒थ॒न्ता॒म्। स्वाहा॑ ॥३०॥

Mantra without Swara
पुरुदस्मो विषुरूप ऽइन्दुरन्तर्महिमानमानञ्ज धीरः । एकपदीन्द्विपदीन्त्रिपदीञ्चतुष्पदीमष्टापदीम्भुवनानु प्रथन्ताँ स्वाहा ॥

पुरुदस्म इति पुरुऽदस्मः। विषुरूप इति विषुऽरूपः। इन्दुः। अन्तः। महिमानम्। आनञ्ज। धीरः। एकपदीमित्येकऽपदीम्। द्विपदीमिति द्विऽपदीम्। त्रिपदीमिति त्रिऽपदीम्। चतुष्पदीम्। चतुःपदीमिति चतुःऽपदीम्। अष्टापदीमित्यष्टाऽपदीम्। भुवना। अनु। प्रथन्ताम्। स्वाहा॥३०॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- (পুরুদস্মঃ) যাহার গুণ দ্বারা বহু দুঃখের নাশ হয়, (বিষুরূপঃ) যিনি জন্মক্রম হইতে বহু রূপ-রূপান্তর বিদ্যা বিষয়ে প্রবেশ করিয়াছেন, (ইন্দুঃ) যিনি পরমেশ্বর সিদ্ধ কারী (ধীরঃ) সমস্ত ব্যবহারে ধ্যান প্রদাতা পুরুষ, তিনি গৃহস্থ ধর্ম্ম দ্বারা বিবাহিত স্বীয় স্ত্রীর (অন্তঃ) মধ্যে (মহিমানম্) প্রশংসনীয় ব্রহ্মচর্য্য ও জিতেন্দ্রিয়তাদি শুভ কর্ম্ম দ্বারা সংস্কার প্রাপ্ত হইবার যোগ্য গর্ভকে (আনঞ্জ) কামনা করিবেন, গৃহস্থগণ এমন সৃষ্টির উৎপত্তির বিধান করিয়া যাহার মধ্যে (একপদীম্) এক এই ওম্ পদ (দ্বিপদীম্) যাহাতে দুই অর্থাৎ সংসার সুখ ও মোক্ষসুখ (ত্রিপদীম্) যদ্দ্বারা বাণী, মন ও শরীর তিনের আনন্দ (চতুষ্পদীম্) যদ্দ্বারা চারি ধর্ম্ম, অর্থ, কাম, মোক্ষ (অষ্টাপদীম্) এবং যদ্দ্বারা আট অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র এই চতুর্বর্ণ তথা ব্রহ্মচর্য্য, গৃহস্থ, বানপ্রস্থ ও সন্ন্যাস এই চারি আশ্রম প্রাপ্ত হয় সেই (স্বাহা) সমস্ত বিদ্যাযুক্ত বাণীকে জানিয়া সকল গৃহস্থ গণ (ভুবনা) যন্মধ্যে প্রাণীমাত্র নিবাস করিয়া থাকে সেই সব ঘরের প্রশংসা করিবেন এবং তাহা দ্বারা সকল মনুষ্যকে (অনু) অনুকূলতা দ্বারা বৃদ্ধি করিবেন ॥ ৩০ ॥
Essence
ভাবার্থঃ- বিবাহিত স্ত্রী-পুরুষদিগের উচিত যে, গৃহাশ্রমের বিদ্যাকে সকল প্রকার জানিয়া তদনুসারে সন্তান উৎপন্ন করিয়া মনুষ্য বৃদ্ধি করিবে এবং তাহাদিগকে ব্রহ্মচর্য্য নিয়ম দ্বারা সমস্ত অঙ্গ-উপাঙ্গসহিত বিদ্যার গ্রহণ করাইয়া উত্তম উত্তম সুখ প্রাপ্ত হইয়া আনন্দিত করিবে ॥ ৩০ ॥
Subject
পুনর্গর্ভব্যবস্থামাহ ॥ পুনরায় গর্ভের ব্যবস্থা পরবর্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
পু॒রু॒দ॒স্মো বিষু॑রূপ॒ऽইন্দু॑র॒ন্তর্ম॑হি॒মান॑মানঞ্জ॒ ধীরঃ॑ । এক॑পদীং দ্বি॒পদীং॑ ত্রি॒পদীং॒ চতু॑ষ্পদীম॒ষ্টাপ॑দীং॒ ভুব॒নাऽনু॑ প্রথন্তা॒ᳬं স্বাহা॑ ॥ ৩০ ॥
Rishi | Devata | Chhanda | Swara
পুরুদস্ম ইত্যস্যাত্রির্ঋষিঃ । দম্পতী দেবতে । আর্ষী জগতী ছন্দঃ । মধ্যমঃ স্বরঃ ॥