Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 8 / Mantra 3

63 Mantra
8/3
Devata- आदित्यो गृहपतिर्देवताः Rishi- आङ्गिरस ऋषिः Chhand- निचृत् आर्षी पङ्क्ति Swara- पञ्चमः
Mantra with Swara
क॒दा च॒न प्रयु॑च्छस्यु॒भे निपा॑सि॒ जन्म॑नी। तुरी॑यादित्य॒ सव॑नं तऽइन्द्रि॒यमात॑स्थाव॒मृतं॑ दि॒व्यादि॒त्येभ्य॑स्त्वा॥३॥

क॒दा। च॒न। प्र। यु॒च्छ॒सि॒। उ॒भेऽइत्यु॒भे। नि। पा॒सि॒। जन्म॑नि॒ऽइति॒ जन्म॑नी॒। तु॒री॑य। आ॒दि॒त्य॒। सव॑नम्। ते॒। इ॒न्द्रि॒यम्। आ। त॒स्थौ॒। अ॒मृत॑म्। दि॒वि। आ॒दि॒त्येभ्यः॑। त्वा॒ ॥३॥

Mantra without Swara
कदा चन प्रयुच्छस्युभे निपासि जन्मनी । तुरीयादित्य सवनन्तऽइन्द्रियमातस्थावमृतन्दिव्या दित्येभ्यस्त्वा ॥

कदा। चन। प्र। युच्छसि। उभेऽइत्युभे। नि। पासि। जन्मनिऽइति जन्मनी। तुरीय। आदित्य। सवनम्। ते। इन्द्रियम्। आ। तस्थौ। अमृतम्। दिवि। आदित्येभ्यः। त्वा॥३॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- এই মন্ত্রে নকারের অধ্যাহার আকাঙ্ক্ষা হওয়ার জন্য হয় । হে পতে ! আপনি (কদা) কখন (চন)(প্র) (য়ুচ্ছসি) প্রমাদ করেন না, স্বীয় (উভে) উভয় (জন্মনী) বর্ত্তমান ও পরজন্মকে (পাসি) নিরন্তর পালন করেন । হে (আদিত্য) বিদ্যায় গুণে সূর্য্য তুল্য প্রকাশমান ! (তে) আপনার (সবনম্) উৎপত্তি ধর্ম্মযুক্ত কার্য্য সিদ্ধকারী (ইন্দ্রিয়ম্) মনাদি ইন্দ্রিয়ের (আ) (তস্থৌ) বশে থাকুক, আপনি (দিবি) প্রকাশিত ব্যবহারে (অমৃতম্) অবিনাশী সুখ প্রাপ্ত হউন । হে (তুরীয়) চতুর্থাশ্রম পূর্ণকারী! আদিতেভ্যঃ) প্রতি মাসের সুখের জন্য (ত্বা) দৃঢ়েন্দ্রিয় আপনাকে আমি স্ত্রী স্বীকার করিতেছি ॥ ৩ ॥
Essence
ভাবার্থঃ- যে প্রমাদী পুরুষ বিবাহিত স্ত্রীকে ত্যাগ করিয়া পরস্ত্রীর সেবন করে, সে ইহলোক পরলোকে দুর্ভাগা হয় এবং যে সংযমী স্বীয় স্ত্রীর ইচ্ছুক, অন্য কোন স্ত্রীর কামনা করে না, সে উভয় লোক পরম সুখে কেন ভোগ করিবে না? সুতরাং সকল স্ত্রীদের উচিত যে, জিতেন্দ্রিয় পতির সেবন করিবে অন্যের নহে ॥ ৩ ॥
Subject
পুনগৃর্হস্থধর্মমাহ ॥ পুনরায় গৃহস্থের ধর্ম্ম পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
ক॒দা চ॒ন প্র য়ু॑চ্ছস্যু॒ভে নি পা॑সি॒ জন্ম॑নী । তুরী॑য়াদিত্য॒ সব॑নং তऽইন্দ্রি॒য়মা ত॑স্থাব॒মৃতং॑ দি॒ব্যা᳖দি॒ত্যেভ্য॑স্ত্বা ॥ ৩ ॥
Rishi | Devata | Chhanda | Swara
কদা চন প্রয়ুচ্ছসীত্যস্যাঙ্গিরস ঋষিঃ । আদিত্যো গৃহপতির্দেবতা । নিচৃদার্ষী পংক্তিশ্ছন্দঃ । পঞ্চমঃ স্বরঃ ॥