Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 8 / Mantra 29

63 Mantra
8/29
Devata- दम्पती देवते Rishi- अत्रिर्ऋषिः Chhand- भूरिक् आर्षी अनुष्टुप्, Swara- गान्धारः
Mantra with Swara
यस्यै॑ ते य॒ज्ञियो॒ गर्भो॒ यस्यै॒ योनि॑र्हिर॒ण्ययी॑। अङ्गा॒न्यह्रु॑ता॒ यस्य॒ तं मा॒त्रा सम॑जीगम॒ꣳ स्वाहा॑॥२९॥

यस्यै॑। ते॒। य॒ज्ञियः॑। गर्भः॑। यस्यै॑। योनिः॑। हि॑र॒ण्ययी॑। अङ्गा॑नि। अह्रु॑ता। यस्य॑। तम्। मा॒त्रा। सम्। अ॒जी॒ग॒म॒म्। स्वाहा॑ ॥२९॥

Mantra without Swara
यस्यै ते यज्ञियो गर्भा यस्यै योनिर्हिरण्यी । अङ्गान्यह्रुता यस्य तम्मात्रा समजीगमँ स्वाहा ॥

यस्यै। ते। यज्ञियः। गर्भः। यस्यै। योनिः। हिरण्ययी। अङ्गानि। अह्रुता। यस्य। तम्। मात्रा। सम्। अजीगमम्। स्वाहा॥२९॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে বিবাহিত সৌভাগ্যবতী স্ত্রী ! আমি তোমার স্বামী, (য়স্যৈ) যে (তে) তোমার (হিরণ্যয়ী) রোগরহিত শুদ্ধ গর্ভাশয় আছে এবং (য়স্যৈ) তোমার যে (য়জ্ঞিয়ঃ) যজ্ঞের যোগ্য (গর্ভঃ) গর্ভ আছে (য়স্য) যে গর্ভের (অহ্রুতা) সুন্দর ও সহজ (অঙ্গানি) অঙ্গ-প্রত্যঙ্গগুলি আছে তাহাদিগকে (মাত্রা) গর্ভের কামনাকারী তোমা সহ সমাগম করিয়া (স্বাহা) ধর্ম্মযুক্ত ক্রিয়া দ্বারা (সম্) (অজীগমম্) সম্যক্ প্রকার প্রাপ্ত হই ॥ ২ঌ ॥
Essence
ভাবার্থঃ- পুরুষগণের উচিত যে, গৃহাশ্রমের মধ্যে ইন্দ্রিয়াদির জয় করা বীর্য্যের বর্ধমান শুদ্ধি দ্বারা তাহার উন্নতি করিবে, স্ত্রীগণও এইরূপই করিবে এবং পুরুষ দ্বারা গর্ভ প্রাপ্ত হইয়া তাহার অবস্থান এবং যোনি ইত্যাদির আরোগ্যতা তথা রক্ষা করিবে এবং যে স্ত্রী-পুরুষ পরস্পর আনন্দে সন্তান উৎপন্ন করিবে তাহা হইতে প্রশংসনীয় রূপ, গুণ, কর্ম্ম, স্বভাব এবং বলযুক্ত সন্তান উৎপন্ন হইবে, এমন সকল লোকেরা নিশ্চিত জানিবে ॥ ২ঌ ॥
Subject
পুনরপি গার্হস্থ্যধর্ম্মে গর্ভব্যবস্থামাহ ॥ পুনরায় গৃহস্থ ধর্ম্মে গর্ভের ব্যবস্থা পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
য়স্যৈ॑ তে য়॒জ্ঞিয়ো॒ গর্ভো॒ য়স্যৈ॒ য়োনি॑র্হির॒ণ্যয়ী॑ । অঙ্গা॒ন্যহ্রু॑তা॒ য়স্য॒ তং মা॒ত্রা সম॑জীগম॒ꣳ স্বাহা॑ ॥ ২ঌ ॥
Rishi | Devata | Chhanda | Swara
য়স্যা ইত্যস্যাত্রির্ঋষিঃ । দম্পতী দেবতে । ভুরিগার্ষ্যনুষ্টুপ্ ছন্দঃ । গান্ধারঃ স্বরঃ ॥