Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 8 / Mantra 28

63 Mantra
8/28
Devata- दम्पती देवते Rishi- अत्रिर्ऋषिः Chhand- भूरिक् साम्नी उष्णिक्,प्राजापत्या अनुष्टुप्, Swara- ऋषभः, गान्धारः
Mantra with Swara
एज॑तु॒ दश॑मास्यो॒ गर्भो॑ ज॒रायु॑णा स॒ह। यथा॒यं वा॒युरेज॑ति॒ यथा॑ समु॒द्रऽएज॑ति। ए॒वायं दश॑मास्यो॒ऽअस्र॑ज्ज॒रायु॑णा स॒ह॥२८॥

एज॑तु। दश॑मास्य॒ इति॒ दश॑ऽमास्यः। गर्भः॑। ज॒रायु॑णा। स॒ह। यथा॑। अ॒यम्। वा॒युः। एज॑ति। यथा॑। स॒मु॒द्रः। एज॑ति। ए॒व। अ॒यम्। दश॑मास्य॒ इति॒ दश॑ऽमास्यः। अस्र॑त्। ज॒रायु॑णा। स॒ह ॥२८॥

Mantra without Swara
एजतु दशमास्यो गर्भा जरायुणा सह । यथायँवायुरेजति यथा समुद्र एजति । एवायन्दशमास्यो ऽअस्रज्जरायुणा सह ॥

एजतु। दशमास्य इति दशऽमास्यः। गर्भः। जरायुणा। सह। यथा। अयम्। वायुः। एजति। यथा। समुद्रः। एजति। एव। अयम्। दशमास्य इति दशऽमास्यः। अस्रत्। जरायुणा। सह॥२८॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে স্ত্রী পুরুষ ! যেমন (বায়ুঃ) পবন (এজতি) কম্পন করে বা যেমন (সমুদ্রঃ) সমুদ্র (এজতি) তরঙ্গায়িত হয়, সেইরূপ তোমার (অয়ম্) এই (দশমাস্যঃ) পূর্ণ দশমাসের গর্ভ (এজতু) ক্রমপূর্বক বৃদ্ধি পাউক এবং এইরূপ বৃদ্ধি পাইয়া (অয়ম্) ইহা (দশমাস্যঃ) দশ মাসে পরিপূর্ণ হইয়াই (অস্রৎ) উৎপন্ন হউক ॥ ২৮ ॥
Essence
ভাবার্থঃ- ব্রহ্মচর্য্য ধর্ম্ম দ্বারা শরীরের পুষ্টি, মনের সন্তুষ্টি এবং বিদ্যার বৃদ্ধি প্রাপ্ত হইয়া এবং বিবাহিত যে স্ত্রী-পুরুষ হইবে তাহারা যত্ন সহ গর্ভকে ধারণ করিবে যাহাতে উহা দশ মাসের পূর্বে পতিত না হয় কেননা যে গর্ভ দশ মাসের বেশী দিনের হয় উহা প্রায় বল ও বুদ্ধি যুক্ত হয় এবং যাহা ইহার পূর্বে হয় উহা সেইরূপ হয় না ॥ ২৮ ॥
Subject
অথ গার্হস্থ্যধর্ম্মে গর্ভব্যবস্থামাহ ॥ এখন গৃহস্থ ধর্ম্মে গর্ভের ব্যবস্থা পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
এজ॑তু॒ দশ॑মাস্যো॒ গর্ভো॑ জ॒রায়ু॑ণা স॒হ । য়থা॒য়ং বা॒য়ুরেজ॑তি॒ য়থা॑ সমু॒দ্রऽএজ॑তি । এ॒বায়ং দশ॑মাস্যো॒ऽঅস্র॑জ্জ॒রায়ু॑ণা স॒হ ॥ ২৮ ॥
Rishi | Devata | Chhanda | Swara
এজত্বিত্যস্যাত্রির্ঋষিঃ । দম্পতী দেবতে । এজত্বিত্যস্য এবায়মিত্যস্যাপি চ ভুরিগাসুরী ভুরিগক্সাম্নী বা উষ্ণিক্ ছন্দঃ । ঋষভঃ স্বরঃ । য়থায়মিত্যস্য প্রাজাপত্যানুষ্টুপ্ ছন্দঃ । গান্ধারঃ স্বরঃ ॥