Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 8 / Mantra 27

63 Mantra
8/27
Devata- दम्पती देवते Rishi- अत्रिर्ऋषिः Chhand- भूरिक् प्राजापत्या अनुष्टुप्,स्वराट आर्षी बृहती, Swara- मध्यमः, गान्धारः
Mantra with Swara
अव॑भृथ निचुम्पुण निचे॒रुर॑सि निचुम्पु॒णः। अव॑ दे॒वैर्दे॒वकृ॑त॒मेनो॑ऽयासिष॒मव॒ मर्त्यै॒र्मर्त्य॑कृतं पु॒रु॒राव्णो॑ देव रि॒षस्पा॑हि। दे॒वाना॑ स॒मिद॑सि॥२७॥

अव॑भृ॒थेत्यव॑ऽभृथ। नि॒चु॒म्पु॒णेति॑ निऽचुम्पुण। नि॒चे॒रुरिति॑ निऽचे॒रुः। अ॒सि॒। नि॒चु॒म्पु॒ण इति॑ निऽचुम्पु॒णः। अव॑। दे॒वैः। दे॒वकृ॑त॒मिति॑ दे॒वऽकृ॑तम्। ए॑नः। अ॒या॒सि॒ष॒म्। अव॑। मर्त्यैः॑। मर्त्य॑कृत॒मिति॒ मर्त्य॑कृतम्। पु॒रु॒राव्ण॒ इति॑ पुरु॒ऽराव्णः॑। दे॒व॒। रि॒षः। पा॒हि॒। दे॒वाना॑म्। स॒मिदिति॑ स॒म्ऽइत्। अ॒सि॒ ॥२७॥

Mantra without Swara
अवभृथ निचुम्पुण निचेरुरसि निचुम्पुणः । अव देवैर्देवकृतमेनो यासिषमव मर्त्यैर्मर्त्यकृतम्पुरुराव्णो देव रिषस्पाहि । देवानाँ समिदसि ॥

अवभृथेत्यवऽभृथ। निचुम्पुणेति निऽचुम्पुण। निचेरुरिति निऽचेरुः। असि। निचुम्पुण इति निऽचुम्पुणः। अव। देवैः। देवकृतमिति देवऽकृतम्। एनः। अयासिषम्। अव। मर्त्यैः। मर्त्यकृतमिति मर्त्यकृतम्। पुरुराव्ण इति पुरुऽराव्णः। देव। रिषः। पाहि। देवानाम्। समिदिति सम्ऽइत्। असि॥२७॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে (অবভৃথ) গর্ভ ধারণ করিবার পশ্চাৎ উহার রক্ষাকারী (নিচুম্পুন) এবং মন্দগামী পতি । আপনি (নিচুম্পুনঃ) নিত্য মনহরণকারী এবং (নিচেরুঃ) ধর্ম্ম সহ নিত্য দ্রব্যের সঞ্চয়কারী (অসি) হন্ তথা (দেবানাম্) বিদ্বান্দিগের মধ্যে (সমিৎ) সম্যক্ প্রকার তেজস্বী (অসি) হন্ । হে (দেব) সকলের নিকট স্বীয় জয়ের ইচ্ছুক । (দেবৈঃ) বিদ্বান্ এবং (মর্ত্যৈঃ) সাধারণ মনুষ্য সহ বর্ত্তমান আপনি, আমি (দেবকৃতম্) কামুক পুরুষ অথবা (মর্ত্যকৃতম্) সাধারণ মনুষ্য দ্বারা কৃত (এনঃ) অপরাধকে (অয়াসিবম্) প্রাপ্ত হইতে চাহি সেই (পুরুরাব্ণঃ) বহু অপরাধজনক কর্ম্মকারী (রিষঃ) ধর্ম্ম ত্যাগ কারী কর্ম্ম হইতে আমাকে (পাহি) দূরে রাখুন ॥ ২৭ ॥
Essence
ভাবার্থঃ- স্ত্রী স্বীয় পতির নিকট নিত্য প্রার্থনা করিবে যে, যেমন আমি সেবার যোগ্য আনন্দিত চিত্ত আপনাকে প্রতিদিন কামনা করি সেইরূপ আপনিও আমাকে কামনা করেন এবং স্বীয় পুরুষকার বলে আমার রক্ষা করিবেন যাহাতে আমি দুষ্টাচরণকারী মনুষ্যকৃত অপরাধের ভাগিনী কোনপ্রকার না হই ॥ ২৭ ॥
Subject
পুনগৃর্হস্থধর্ম্মে স্ত্রীবিষয়মাহ ॥ পুনরায় গৃহস্থ ধর্ম্মে স্ত্রীর বিষয় পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
অব॑ভৃথ নিচুম্পুণ নিচে॒রুর॑সি নিচুম্পু॒ণঃ । অব॑ দে॒বৈর্দে॒বকৃ॑ত॒মেনো॑ऽয়াসিষ॒মব॒ মর্ত্যৈ॒র্মর্ত্য॑কৃতং পু॒রু॒রাব্নো॑ দেব রি॒ষস্পা॑হি । দে॒বানা॑ᳬं স॒মিদ॑সি ॥ ২৭ ॥
Rishi | Devata | Chhanda | Swara
অবভৃথেত্যস্যাত্রির্ঋষিঃ । দম্পতী দেবতে । ভুরিক্ প্রাজাপত্যানুষ্টুপ্ ছন্দঃ । গান্ধারঃ স্বরঃ । অব দেবৈরিত্যস্য স্বরাডার্ষী বৃহতী ছন্দঃ । মধ্যমঃ স্বরঃ ॥