Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 8 / Mantra 12

63 Mantra
8/12
Devata- गृहपतयो देवताः Rishi- भरद्वाज ऋषिः Chhand- आर्षी पङ्क्तिः Swara- पञ्चमः
Mantra with Swara
यस्ते॑ऽअश्व॒सनि॑र्भ॒क्षो यो गो॒सनि॒स्तस्य॑ तऽइ॒ष्टय॑जुष स्तु॒तस्तो॑मस्य श॒स्तोक्थ॒स्योप॑हूत॒स्योप॑हूतो भक्षयामि॥१२॥

यः। ते॒। अ॒श्व॒सनि॒रित्य॑श्व॒ऽसनिः॑। भ॒क्षः। यः। गो॒सनि॒रिति॑ गो॒ऽसनिः॑। तस्य॑। ते॒। इ॒ष्टय॑जुष॒ इती॒ष्टऽय॑जुषः। स्तु॒तस्तो॑म॒स्येति॑ स्तु॒तऽस्तो॑मस्य। श॒स्तोक्थ॒स्येति॑ श॒स्तऽउ॑क्थ॒स्य। उप॑हूत॒स्येत्युप॑ऽहूतस्य। उप॑हूत॒ इत्युप॑ऽहूतः। भ॒क्ष॒या॒मि॒ ॥१२॥

Mantra without Swara
यस्ते अश्वसनिर्भक्षो यो गोसनिस्तस्य त इष्टयजुष स्तुतसोमस्य शस्तोक्थस्योपहूतो भक्षयामि ॥

यः। ते। अश्वसनिरित्यश्वऽसनिः। भक्षः। यः। गोसनिरिति गोऽसनिः। तस्य। ते। इष्टयजुष इतीष्टऽयजुषः। स्तुतस्तोमस्येति स्तुतऽस्तोमस्य। शस्तोक्थस्येति शस्तऽउक्थस्य। उपहूतस्येत्युपऽहूतस्य। उपहूत इत्युपऽहूतः। भक्षयामि॥१२॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে প্রিয়বীর পুরুষ মিত্র্র ! আপনি (উপহূতঃ) আমা হইতে সৎকার প্রাপ্ত হইয়া (অশ্বসনিঃ) অগ্নি আদি পদার্থ বা অশ্ব এবং (গোসনিঃ) সংস্কৃত বাণী, ভূমি ও বিদ্যা, প্রকাশাদি ভাল পদার্থের দাতা, সেই সব (শস্তোক্থস্য) প্রশংসিত ঋগ্বেদের সূক্তযুক্ত (ইষ্টয়জুষঃ) ইষ্ট সুখকার যজুর্বেদের ভাগযুক্ত বা (স্তুতস্তোমস্য) সামবেদের গান প্রশংসাকারী (তে) আপনার (য়ঃ) যে ইচ্ছানুসার ভোজন যোগ্য পদার্থ উহা আপনার দ্বারা সৎকৃত আমি (ভক্ষয়ামি) ভোজন করিব তথা হে প্রিয় সখি । তুমি অগ্নি আদি পদার্থ বা অশ্বকে প্রদানকারী ও সংস্কৃত বাণী, ভূমি, বিদ্যা, প্রকাশাদি ভাল-ভাল পদার্থ দাত্রী সেই প্রশংসনীয় ঋক্সূত্র যজুর্বেদ ভাগ দ্বারা স্তুত সামগানকারী তোমার এই যে আহার্য্য পদার্থ উহা সম্মানপূর্বক আহুত আমি ভোজন করিতেছি ॥ ১২ ॥
Essence
ভাবার্থঃ- সম্যক্ উৎসাহ বৃদ্ধিকারী কর্ম্মে গৃহাশ্রমের আচরণকারী স্ত্রী নিজ সখি বা গৃহাশ্রমী পুরুষ, স্বীয় ইষ্টমিত্র ও বন্ধুজন ইত্যাদিকে ডাকিয়া ভোজনাদি পদার্থ দ্বারা যথাযোগ্য সৎকার করিয়া প্রসন্ন করিবে এবং পরস্পরও প্রসন্ন থাকিবে এবং উপদেশ, শাস্ত্রার্থ, বিদ্যা বাগ্বিলাস করিবে ॥ ১২ ॥
Subject
অথ গৃহস্থানাং মিত্রতামাহ ॥ এখন গৃহস্থদিগের মিত্রতা পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
য়স্তে॑ऽঅশ্ব॒সনি॑র্ভ॒ক্ষো য়ো গো॒সনি॒স্তস্য॑ তऽই॒ষ্টয়॑জুষ স্তু॒তস্তো॑মস্য শ॒স্তোক্থ॒স্যোপ॑হূত॒স্যোপ॑হূতো ভক্ষয়ামি ॥ ১২ ॥
Rishi | Devata | Chhanda | Swara
য়স্ত ইত্যস্য ভরদ্বাজ ঋষিঃ । গৃহপতয়ো দেবতাঃ । আর্ষী পংক্তিশ্ছন্দঃ । পঞ্চমঃ স্বরঃ ।