Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 8 / Mantra 11

63 Mantra
8/11
Devata- गृहपतयो देवताः Rishi- भरद्वाज ऋषिः Chhand- निचृत् आर्षी अनुष्टुप्, Swara- गान्धारः
Mantra with Swara
उ॒प॒या॒मगृ॑हीतोऽसि॒ हरि॑रसि हारियोज॒नो हरि॑भ्यां त्वा। हर्यो॑र्धा॒ना स्थ॑ स॒हसो॑मा॒ऽइन्द्रा॑य॥११॥

उ॒प॒या॒मगृ॑हीत॒ इत्यु॑पया॒मऽगृ॑हीतः। अ॒सि॒। हरिः॑। अ॒सि॒। हा॒रि॒यो॒ज॒न इति॑ हारिऽयोज॒नः। हरि॑ऽभ्या॒मिति॒ हरि॑ऽभ्याम्। त्वा॒। हर्य्योः॑। धा॒नाः। स्थ॒। स॒हसो॑मा इति॑ स॒हऽसो॑माः। इन्द्रा॑य ॥११॥

Mantra without Swara
उपयामगृहीतोसि हरिरसि हारियोजनो हरिभ्यान्त्वा । हर्यार्धाना स्थ सहसोमा इन्द्राय ॥

उपयामगृहीत इत्युपयामऽगृहीतः। असि। हरिः। असि। हारियोजन इति हारिऽयोजनः। हरिऽभ्यामिति हरिऽभ्याम्। त्वा। हर्य्योः। धानाः। स्थ। सहसोमा इति सहऽसोमाः। इन्द्राय॥११॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে পতে ! আপনি (উপয়ামগৃহীতঃ) গৃহাশ্রমের জন্য গৃহীত (অসি) আছেন (হারিয়োজনঃ) অশ্বদেরকে যুক্তকারী সারথির সমান (হরিঃ) যথাযোগ্য গৃহাশ্রমের ব্যবহার চালনাকারী, এই কারণে (হরিভ্যাম্) সম্যক্ শিক্ষাপ্রাপ্ত অশ্ব সহ যুক্ত রথে বিরাজমান (ত্বা) আপনার আমি সেবা করিব । তোমরা গৃহাশ্রম চালনাকারী (ইন্দ্রায়) পরমৈশ্বর্য্য প্রাপ্তি হেতু (সহসোমাঃ) উত্তম গুণযুক্ত হইয়া (হর্য়্যোঃ) বেগাদি গুণযুক্ত অশ্বদেরকে (ধানাঃ) স্থানাদিতে স্থাপনকারী (স্থ) হও ॥ ১১ ॥
Essence
ভাবার্থঃ- ব্রহ্মচর্য্য দ্বারা শুদ্ধ শরীর সদ্গুণ, সদ্বিদ্যা যুক্ত হইয়া বিবাহোচ্ছুক কন্যা ও পুরুষ যুবাবস্থায় উপস্থিত হইয়া এবং পরস্পর একে অপরের ধনের উন্নতি ভাল প্রকার লক্ষ্য করিয়া বিবাহ করিবে নতুবা ধনের অভাবে দুঃখের বৃদ্ধি হইয়া থাকে । এইজন্য উক্ত গুণ সহ বিবাহ করিয়া আনন্দিত হইয়া প্রতিদিন ঐশ্বর্য্যের উন্নতি করিবে ॥ ১১ ॥
Subject
পুনর্গার্হস্থ্যধর্ম্মমাহ ॥ পুনরায় গার্হস্থ্য ধর্ম্ম পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
উ॒প॒য়া॒মগৃ॑হীতোऽসি॒ হরি॑রসি হারিয়োজ॒নো হরি॑ভ্যাং ত্বা । হর্য়ো॑র্ধা॒না স্থ॑ স॒হসো॑মা॒ऽইন্দ্রা॑য় ॥ ১১ ॥
Rishi | Devata | Chhanda | Swara
উপয়ামগৃহীতোऽসীত্যস্য ভরদ্বাজ ঋষিঃ । গৃহপতয়ো দেবতাঃ । নিচৃদার্ষ্যনুষ্টুপ্ ছন্দঃ । গান্ধারঃ স্বরঃ ॥