Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 8 / Mantra 10

63 Mantra
8/10
Devata- गृहपतयो देवताः Rishi- भरद्वाज ऋषिः Chhand- विराट ब्राह्मी बृहती, Swara- मध्यमः
Mantra with Swara
अग्ना३इ पत्नी॑वन्त्स॒जूर्दे॒वेन॒ त्वष्ट्रा॒ सोमं॑ पिब॒ स्वाहा॑। प्र॒जाप॑ति॒र्वृषा॑सि रेतो॒धा रेतो॒ मयि॑ धेहि प्र॒जाप॑तेस्ते॒ वृष्णो॑ रेतो॒धसो॑ रेतो॒धाम॑शीय॥१०॥

अग्नाऽ२इ। पत्नी॑व॒न्निति॒ पत्नी॑ऽवन्। स॒जूरिति॑ स॒ऽजूः। दे॒वेन॑। त्वष्ट्रा॑। सोम॑म्। पि॒ब॒। स्वाहा॑। प्र॒जाप॑ति॒रिति॑ प्र॒जाऽप॑तिः। वृषा॑। अ॒सि॒। रे॒तो॒धा इति॑ रेतःऽधः। रेतः॑। मयि॑। धे॒हि॒। प्र॒जाप॑ते॒रिति॑ प्र॒जाऽप॑तेः। ते॒। वृष्णः॑। रे॒तो॒धस॒ इति॑ रेतः॒ऽधसः॑। रे॒तो॒धामिति॑ रे॒तःऽधाम्। अ॒शी॒य॒ ॥१०॥

Mantra without Swara
अग्ना३इ पत्नीवन्त्सजूर्देवेन त्वष्ट्रा सोमम्पिब स्वाहा । प्रजापतिर्वृषासि रेतोधा रेतो मयि धेहि प्रजापतेस्त वृष्णो रेतोधसो रेतोधामशीय ॥

अग्नाऽ२इ। पत्नीवन्निति पत्नीऽवन्। सजूरिति सऽजूः। देवेन। त्वष्ट्रा। सोमम्। पिब। स्वाहा। प्रजापतिरिति प्रजाऽपतिः। वृषा। असि। रेतोधा इति रेतःऽधः। रेतः। मयि। धेहि। प्रजापतेरिति प्रजाऽपतेः। ते। वृष्णः। रेतोधस इति रेतःऽधसः। रेतोधामिति रेतःऽधाम्। अशीय॥१०॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে (অগ্নে) সমস্ত সুখ দাতা স্বামিন ! (সজুঃ) সমান প্রীতি সম্পন্ন আপনি আমার (দেবেন) দিব্য সুখ দাতা (ত্বষ্ট্রা) সমস্ত দুঃখ বিনাশকারী গুণ সহ (স্বাহা) সত্যবাণীযুক্ত ক্রিয়া দ্বারা (সোমম্) সোমবল্লী ইত্যাদি ঔষধিগুলির বিশেষ আসবকে (পিব) পান করুন । হে (পত্নীবন্) প্রশংসনীয় যজ্ঞসম্বন্ধিনী স্ত্রীকে গ্রহণকারী (বৃষা) বীর্য্য সিঞ্চনকারী (রেতোধাঃ) বীর্য্য ধারণকারী (প্রজাপতিঃ) এবং সন্তানাদির পালক ! আপনি যে (অসি) আছেন (ময়ি) আমা বিবাহিত স্ত্রীতে (রেতঃ) বীর্য্য (ধেহি) ধারণ করুন । হে স্বামিন্ । আমি (বৃষ্ণঃ) বীর্য্য সিঞ্চনকারী (রেতোষসঃ) পরাক্রম ধারণকারী (প্রজাপতেঃ) সন্তানাদির বক্ষাকর্ত্তা (তে) আপনার সঙ্গ দ্বারা (রেতোধাম্) বীর্য্যবান্ অতি পরাক্রমযুক্ত পুত্রকে (অশীয়) প্রাপ্ত করি ॥ ১০ ॥
Essence
ভাবার্থঃ- এই সংসারে মনুষ্য জন্ম লাভ করিয়া স্ত্রীও পুরুষ ব্রহ্মচর্য্য উত্তম বিদ্যা ভাল গুণ ও পরাক্রম যুক্ত হইয়া বিবাহ করিবে । বিবাহের মর্যাদা দ্বারাই সন্তানদিগের উৎপত্তি এবং রতিক্রিয়া দ্বারা উৎপন্ন সুখ প্রাপ্ত হইয়া নিত্য আনন্দে থাকিবে । বিবাহ ব্যতীত স্ত্রী-পুরুষ বা পুরুষ-স্ত্রীর সমাগমের ইচ্ছা মন দিয়াও করিবে না যাহাতে মনুষ্য শক্তি বৃদ্ধি পায় । এইভাবে গৃহাশ্রমের আরম্ভ স্ত্রী-পুরুষ করিবে ॥ ১০ ॥
Subject
পত্নী স্বপুরুষস্য কথং প্রশংসাং প্রার্থনাঞ্চ কুর্য়্যাদিত্যুপদিশ্যতে ॥ স্ত্রী স্বীয় পুরুষের কী ভাবে প্রশংসা ও প্রার্থনা করিবে, এই বিষয়ের উপদেশ পরবর্ত্তী মন্ত্রে করা হইয়াছে ॥
Mantra (Bengali)
অগ্না৩ই পত্নী॑বন্ৎস॒জূর্দে॒বেন॒ ত্বষ্ট্রা॒ সোমং॑ পিব॒ স্বাহা॑ । প্র॒জাপ॑তি॒বৃর্ষা॑সি রেতো॒ধা রেতো॒ ময়ি॑ ধেহি প্র॒জাপ॑তেস্তে॒ বৃষ্ণো॑ রেতো॒ধসো॑ রেতো॒ধাম॑শীয় ॥ ১০ ॥
Rishi | Devata | Chhanda | Swara
অগ্না৩ই পত্নীবন্নিত্যস্য ভরদ্বাজ ঋষিঃ । গৃহপতয়ো দেবতাঃ । বিরাড্ ব্রাহ্মী বৃহতী ছন্দঃ । মধ্যমঃ স্বরঃ ॥