Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 7 / Mantra 8

48 Mantra
7/8
Devata- इन्द्रवायू देवते Rishi- मधुच्छन्दा ऋषिः Chhand- आर्षी गायत्री,आर्षी स्वराट् गायत्री, Swara- षड्जः
Mantra with Swara
इन्द्र॑वायूऽइ॒मे सु॒ताऽउप॒ प्रयो॑भि॒राग॑तम्। इन्द॑वो वामु॒शन्ति॒ हि। उ॒प॒या॒मगृ॑हीतोऽसि वा॒यव॑ऽइन्द्रवा॒युभ्यां॑ त्वै॒ष ते॒ योनिः॑ स॒जोषो॑भ्यां त्वा॥८॥

इन्द्र॑वायू॒ इ॒तीन्द्र॑ऽवायू। इ॒मे। सु॒ताः। उप॒ प्रयो॑भि॒रिति॒ प्रयः॑ऽभिः। आ॑गत॒म्। इन्द॑वः। वा॒म्। उ॒शन्ति॑। हि। उ॒प॒या॒मगृ॑हीत॒ इत्यु॑पया॒मऽगृ॑हीतः। अ॒सि॒। वा॒यवे॑। इ॒न्द्रवा॒युभ्या॒मिती॑न्द्रवा॒युऽभ्या॑म्। त्वा॒। ए॒षः। ते। योनिः॑। स॒जोषो॑भ्यामिति॑ स॒जोषः॑ऽभ्याम्। त्वा॒ ॥८॥

Mantra without Swara
इन्द्रवायू इमे सुताऽउप प्रयोभिरागतम् इन्दवो वामुशन्ति हि उपयामगृहीतो सि वायव इन्द्रवायुभ्यात्वैष ते योनिः सजोषेभ्यां त्वा ॥

इन्द्रवायू इतीन्द्रऽवायू। इमे। सुताः। उप प्रयोभिरिति प्रयःऽभिः। आगतम्। इन्दवः। वाम्। उशन्ति। हि। उपयामगृहीत इत्युपयामऽगृहीतः। असि। वायवे। इन्द्रवायुभ्यामितीन्द्रवायुऽभ्याम्। त्वा। एषः। ते। योनिः। सजोषोभ्यामिति सजोषःऽभ्याम्। त्वा॥८॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে (ইন্দ্রবায়ূ) প্রাণ ও সূর্য্যের সমান যোগশাস্ত্র অধ্যয়ন - অধ্যাপনকারীগণ ! (হি) যদ্দ্বারা (ইমে) এই সব (সুতাঃ) উৎপন্ন (ইন্দবঃ) সুখকারক জলাদি পদার্থ (বাম্) তোমাদের উভয়কে (উশন্তি) প্রাপ্ত হইয়া থাকে, ইহাতে তুমি (প্রয়োভিঃ) এই মনোহর পদার্থগুলির সঙ্গেই (আগতম্) আইস । হে যোগ কামনাকারী । তুমি এই যোগ অধ্যাপনকারী অধ্যাপক হইতে (বায়বে) পবনতুল্য যোগসিদ্ধি প্রাপ্ত করিতে অথবা যোগবল দ্বারা চরাচরের জ্ঞানের প্রাপ্তি হেতু (উপয়ামগৃহীতঃ) যোগের যম-নিয়ম সহ স্বীকৃত (অসি) আছো । হে ভগবন্ যোগাধ্যাপক । (এষঃ) এই যোগ (তে) তোমার (য়োনিঃ) সকল দুঃখের নিবারণকারী গৃহ সমান এবং (ইন্দ্রবায়ুভ্যাম্) বিদ্যুৎ ও প্রাণবায়ু সমান যোগবৃদ্ধি এবং সমাধি রত হওয়া ও ত্যাগ করিবার শক্তিদ্বারা (জুষ্টম্) প্রসন্নচিত্ত (ত্বা) তোমাকে এবং হে যোগেচ্ছুক ! (সজোষোভ্যাম্) সেবন কৃত উক্ত গুণ দ্বারা প্রসন্নচিত্ত (ত্বা) তোমাকে আমি নিজের সুখের জন্য কামনা করি ॥ ৮ ॥
Essence
ভাবার্থঃ- তাহারাই পূর্ণ যোগী ও সিদ্ধ হইতে পারে যাহারা যোগবিদ্যাভ্যাস করিয়া ঈশ্বর হইতে পৃথিবী পর্য্যন্ত পদার্থসকলকে সাক্ষাৎ করিবার প্রযত্ন করিতে থাকে এবং যম-নিয়মাদি সাধনে যুক্ত যোগে রমণ করে এবং যাহারা এই সমস্ত সিদ্ধের সেবন করে তাহারও এই যোগসিদ্ধি প্রাপ্ত হয় অন্যলোকের নহে ॥ ৮ ॥
Subject
পুনঃ স য়োগী কীদৃশো ভবতীত্যুচ্যতে ॥ পুনরায় সেই যোগী কেমন হয় ইহা পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
ইন্দ্র॑বায়ূऽই॒মে সু॒তাऽউপ॒ প্রয়ো॑ভি॒রাগ॑তম্ । ইন্দ॑বো বামু॒শন্তি॒ হি । উ॒প॒য়া॒মগৃ॑হীতোऽসি বা॒য়ব॑ऽইন্দ্রবা॒য়ুভ্যাং॑ ত্বৈ॒ষ তে॒ য়োনিঃ॑ স॒জোষো॑ভ্যাং ত্বা ॥ ৮ ॥
Rishi | Devata | Chhanda | Swara
ইন্দ্রবায়ূ ইত্যস্য মধুচ্ছন্দা ঋষিঃ । ইন্দ্রবায়ূ দেবতে । ইন্দ্রবায়ূ ইত্যস্যার্ষী গায়ত্রী ছন্দঃ । উপয়ামগৃহীত ইত্যস্য স্বরাডার্ষী গায়ত্রী ছন্দঃ । ষড্জঃ স্বরঃ ॥