Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 7 / Mantra 48

48 Mantra
7/48
Devata- आत्मा देवता Rishi- आङ्गिरस ऋषिः Chhand- आर्षी उष्णिक् Swara- ऋषभः
Mantra with Swara
को॑ऽदा॒त् कस्मा॑ऽअदा॒त् कामो॑ऽदा॒त् कामा॑यादात्। कामो॑ दा॒ता कामः॑ प्रतिग्रही॒ता कामै॒तत्ते॑॥४८॥

कः। अ॒दा॒त्। कस्मै॑। अ॒दा॒त्। कामः॑। अ॒दा॒त्। कामा॑य। अ॒दा॒त्। कामः॑। दा॒ता। कामः॑। प्र॒ति॒ग्र॒ही॒तेति॑ प्रतिऽग्रही॒ता। काम॑। ए॑तत्। ते॒ ॥४८॥

Mantra without Swara
को दात्कस्मा ऽअदात्कामो दात्कामायादात् । कामो दाता कामः प्रतिग्रहीता कामैतत्ते ॥

कः। अदात्। कस्मै। अदात्। कामः। अदात्। कामाय। अदात्। कामः। दाता। कामः। प्रतिग्रहीतेति प्रतिऽग्रहीता। काम। एतत्। ते॥४८॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- (কঃ) কে কর্মফল (অদাৎ) প্রদান করে এবং (কস্মৈ) কাহার জন্য (অদাৎ) প্রদান করে? এই দুটি প্রশ্নের উত্তর (কামঃ) যাহার কামনা সকলে করিয়া থাকেন সেই পরমেশ্বর (অদাৎ) প্রদান করে এবং (কামায়) কামনাকারী জীবকে (অধাৎ) প্রদান করে । এখন বিবেক সম্পন্ন হইয়া বলি যে, (কামঃ) যাহার যোগিগণ কামনা করেন সেই পরমেশ্বর (দাতা) দাতা, (কামঃ) কামনাকারী জীব (প্রতিগ্রহীতা) গ্রহীতা । হে (কাম) কামনাকারী জীব ! (তে) তোমার জন্য আমি বেদ দ্বারা (এতন্) এই সমস্ত আজ্ঞা প্রদান করিয়াছি এমন তুমি নিশ্চয় পূর্বক জানিয়া লহ ॥ ৪৮ ॥
Essence
ভাবার্থঃ- এই সংসারে জীব কর্ম্ম করে, ঈশ্বর তাহার ফল দান করেন । এখানে ইহা জানা উচিত যে, কামনা বিনা চোখের পলকও নড়া-চড়া করে না । এই কারণে জীব কামনা করিবে কিন্তু ধর্ম্ম সম্বন্ধী কামনা করিবে অধর্মের নহে । যেমন এই সংসারে অতি কামনা প্রশংসনীয় নহে এবং কামনা ব্যতীত কোন কার্য্য সিদ্ধ হইতে পারে না এইজন্য ধর্মের কামনা করা উচিত, অধর্মের নহে কেননা বেদের পঠন-পাঠন এবং বৈদিক ধর্ম্মের আচরণ করা ইত্যাদি কামনা ইচ্ছা বিনা কখনও সিদ্ধ হইতে পারে না ॥ ১ ॥ এই সংসারে তিন কালে ইচ্ছা ব্যতীত কোন ক্রিয়া লক্ষিত হয় না সুতরাং সব কিছু ইচ্ছার ব্যাপার । এইজন্য শ্রেষ্ঠ বেদোক্ত কর্ম্মের ইচ্ছা করা উচিত ইতর দুষ্ট কর্ম্মের নহে ॥ ৪৮ ॥ এই অধ্যায়ে বাহির ভিতরের ব্যবহার, মনুষ্যদিগের পারস্পরিক ব্যবহার, আত্মার কর্ম্ম, আত্মায় মনের প্রবৃত্তি প্রথম সিদ্ধ যোগীদের জন্য ঈশ্বরের উপদেশ, জ্ঞান-জিজ্ঞাসুকে যোগাভ্যাস করা, যোগের লক্ষণ, পঠন-পাঠনকারীদিগের রীতি, যোগবিদ্যার অভ্যাসকারীর ব্যবহার, যোগবিদ্যা দ্বারা অন্তঃকরণের শুদ্ধি, যোগাভ্যাসের লক্ষণ, গুরু-শিষ্যের পরস্পর ব্যবহার স্বামী-সেবকের ব্যবহার, ন্যায়াধীশের প্রজারক্ষা করিবার নীতি, রাজপুরুষ এবং সভাসদ্দিগের কর্ম্ম, রাজার উপদেশ, রাজাদের কর্ত্তব্য, পরীক্ষা করিয়া সেনাপতি নির্বাচন, পূর্ণ বিদ্বান্কে সভাপতির অধিকার দেওয়া, বিদ্বান্দিগের কর্ত্তব্য কর্ম্ম ঈশ্বরের উপাসককে উপদেশ, যজ্ঞানুষ্ঠান কারীর বিষয়, প্রজাগণ ইত্যাদির সহিত সভাপতির ব্যবহার, রাজা ও প্রজাগণের সৎকার গুরু-শিষ্যের পরস্পর প্রবৃত্তি, নিত্য পাঠ করিবার বিষয়, বিদ্যার বৃদ্ধি করা, রাজার কর্ত্তব্য, সেনাপতির কর্ম্ম, সভাধ্যক্ষের ক্রিয়া, ঈশ্বরের গুণ বর্ণন, তাঁহার প্রার্থনা, শূরবীরদের যুদ্ধের অনুষ্ঠান সেনার মধ্যে থাকা পুরুষদিগের কর্ত্তব্য, ব্রহ্মচর্য্য সেবনের রীতি এবং ঈশ্বরের জীবদিগের প্রতি উপদেশ, এই বর্ণনা হওয়ায় সপ্তম অধ্যায়ের অর্থের ষষ্ঠাধ্যায়ের অর্থ সহ সঙ্গতি জানিতে হইবে ॥ ইতি শ্রীমৎপরিব্রাজকাচার্য়্যেণ শ্রীয়ুত মহাবিদুষাং বিরজানন্দ সরস্বতীস্বামিনাংশিষ্যেণ দয়ানন্দসরস্বতী স্বামিনা বিরচিতে সংস্কৃতার্য়্যভাষাভ্যাং বিভূষিতেসুপ্রমানয়ুক্তে য়জুর্বেদভাষ্যে সপ্তমোऽধ্যায়ঃ পূর্ত্তিমগাৎ ॥
Subject
অথেশ্বরো জীবানুপদিশতি ॥ এখন পরবর্ত্তী মন্ত্রে ঈশ্বর জীবদিগকে উপদেশ করেন ॥
Mantra (Bengali)
কো॑ऽদা॒ৎ কস্মা॑ऽঅদা॒ৎ কামো॑ऽদা॒ৎ কামা॑য়াদাৎ । কামো॑ দা॒তা কামঃ॑ প্রতিগ্রহী॒তা কামৈ॒তত্তে॑ ॥ ৪৮ ॥
Rishi | Devata | Chhanda | Swara
কোऽদাদিত্যস্যাঙ্গিরস ঋষিঃ । আত্মা দেবতা । আর্ষ্যুষ্ণিক্ ছন্দঃ । ঋষভঃ স্বরঃ ॥