Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 7 / Mantra 47

48 Mantra
7/47
Devata- वरुणो देवता Rishi- आङ्गिरस ऋषिः Chhand- भूरिक् प्राजापत्या जगती,स्वराट प्राजापत्या जगती,निचृत् आर्ची जगती,विराट आर्ची जगती Swara- निषादः
Mantra with Swara
अ॒ग्नये॑ त्वा॒ मह्यं॒ वरु॑णो ददातु॒ सोऽमृत॒त्त्वम॑शी॒यायु॑र्दा॒त्रऽए॑धि॒ मयो॒ मह्यं॑ प्रतिग्रही॒त्रे रु॒द्राय॑ त्वा॒ मह्यं॒ वरु॑णो ददातु॒ सोऽमृत॒त्त्वम॑शीय प्रा॒णो दा॒त्रऽए॑धि॒ वयो॒ मह्यं॑ प्रतिग्रही॒त्रे बृह॒स्पत॑ये त्वा॒ मह्यं॒ वरु॑णो ददातु॒ सोऽमृत॒त्त्वम॑शीय॒ त्वग्दा॒त्रऽए॑धि॒ मयो॒ मह्यं॑ प्रतिग्रही॒त्रे य॒माय॑ त्वा॒ मह्यं॒ वरु॑णो ददातु॒ सोऽमृत॒त्त्वम॑शीय॒ हयो॑ दा॒त्रऽए॑धि॒ वयो॒ मह्यं॑ प्रतिग्रही॒त्रे॥४७॥

अ॒ग्नये॑। त्वा॒। मह्य॑म्। वरु॑णः। द॒दा॒तु॒। सः। अ॒मृ॒त॒त्वमित्य॑मृत॒ऽत्वम्। अ॒शी॒य॒। आयुः॑। दा॒त्रे। ए॒धि॒। मयः॑। मह्य॑म्। प्र॒ति॒ग्र॒ही॒त्र इति॑ प्रतिऽग्रही॒त्रे। रु॒द्रा॑य। त्वा॒। मह्य॑म्। वरु॑णः। द॒दा॒तु॒। सः। अ॒मृ॒त॒त्वमित्य॑मृत॒ऽत्वम्। अ॒शी॒य॒। प्रा॒णः। दा॒त्रे। ए॒धि॒। वयः॑। मह्य॑म्। प्र॒ति॒ग्र॒ही॒त्र इति॑ प्रतिऽग्रही॒त्रे। बृह॒स्पत॑ये। त्वा॒। मह्य॑म्। वरु॑णः। द॒दा॒तु॒। सः। अ॒मृ॒त॒त्वमित्य॑मृत॒ऽत्वम्। अ॒शी॒य॒। त्वक्। दा॒त्रे। ए॒धि॒। मयः॑। मह्य॑म्। प्र॒ति॒ग्र॒ही॒त्र इति॑ प्रतिऽग्रही॒त्रे। य॒माय॑। त्वा॒। मह्य॑म्। वरु॑णः। द॒दा॒तु॒। सः। अ॒मृ॒त॒त्वमित्य॑मृत॒ऽत्वम्। अ॒शी॒य॒। हयः॑। दा॒त्रे। ए॒धि॒। वयः॑। मह्य॑म्। प्र॒ति॒ग्र॒ही॒त्र इति॑ प्रतिऽग्रही॒त्रे ॥४७॥

Mantra without Swara
अग्नये त्वा मह्यँवरुणो ददातु सो मृतत्वमशीयायुर्दात्रऽएधि मयो मह्यम्प्रतिग्रहीत्रे रुद्राय त्वा मह्यँवरुणो ददातु सो मृतत्वमशीय प्राणो दात्र एधि वयो मह्यम्प्रतिग्रहीत्रे बृहस्पतये त्वा मह्यँवरुणो ददातु सोमृतत्वमशीय त्वग्दात्रऽएधि मयो मह्यम्प्रतिग्रहीत्रे यमाय त्वा मह्यँवरुणो ददातु सोमृतत्वमशीय हयो दात्रऽएधि वयो मह्यम्प्रतिग्रहीत्रे ॥

अग्नये। त्वा। मह्यम्। वरुणः। ददातु। सः। अमृतत्वमित्यमृतऽत्वम्। अशीय। आयुः। दात्रे। एधि। मयः। मह्यम्। प्रतिग्रहीत्र इति प्रतिऽग्रहीत्रे। रुद्राय। त्वा। मह्यम्। वरुणः। ददातु। सः। अमृतत्वमित्यमृतऽत्वम्। अशीय। प्राणः। दात्रे। एधि। वयः। मह्यम्। प्रतिग्रहीत्र इति प्रतिऽग्रहीत्रे। बृहस्पतये। त्वा। मह्यम्। वरुणः। ददातु। सः। अमृतत्वमित्यमृतऽत्वम्। अशीय। त्वक्। दात्रे। एधि। मयः। मह्यम्। प्रतिग्रहीत्र इति प्रतिऽग्रहीत्रे। यमाय। त्वा। मह्यम्। वरुणः। ददातु। सः। अमृतत्वमित्यमृतऽत्वम्। अशीय। हयः। दात्रे। एधि। वयः। मह्यम्। प्रतिग्रहीत्र इति प्रतिऽग्रहीत्रे॥४७॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Essence
ভাবার্থঃ- সকল মনুষ্যের উচিত যে, যিনি সর্বাপেক্ষা উত্তম গুণযুক্ত সর্ব বিদ্যায় সর্বশ্রেষ্ঠ বিদ্বান্দিগের পরীক্ষা করিয়া স্বীয় কন্যা ও পুত্রদিগকে তাহাদের অধ্যাপক বিদ্বান্গণের নিকট পড়াইবে এবং অধ্যয়নকারীদিগের উচিত যে, নিজ অধিক বা নূ্যন বুদ্ধি জানিয়া স্বীয় অনুকূল অধ্যাপকদিগের প্রীতিপূর্বক সেবা করিয়া তাহাদিগের নিকট হইতে নিরন্তর বিদ্যা গ্রহণ করিবে ॥ ৪৭ ॥
Subject
অথ কস্মৈ প্রয়োজনায় দানং প্রতিগ্রহণং চ সেবিতব্যমিত্যুপদিশ্যতে ॥ এখন কী প্রয়োজন হেতু দান ও প্রতিগ্রহের সেবন করা উচিত এই বিষয়ের উপদেশ পরবর্ত্তী মন্ত্রে করা হইয়াছে ॥ প্রদার্থঃ- হে বসুসংজ্ঞক অধ্যাপক ! যে (অগ্নয়ে) চব্বিশ বর্ষ পর্য্যন্ত ব্রহ্মচর্য্য সেবন করিয়া অগ্নি সমান তেজস্বী (মহ্যম্) আমার জন্য (ত্বা) আপনার মত অধ্যাপককে (বরুণঃ) সর্বোত্তম বিদ্বান্ (দদাতু) প্রদান করুন, সেই আমি (অমৃতত্বম্) নিজ শুদ্ধ কর্ম দ্বারা সিদ্ধ কৃত সত্য আনন্দকে (অশীয়) প্রাপ্ত হই, সেই (দাত্রে) দানশীল বিদ্বানের (আয়ুঃ) বহুকাল পর্য্যন্ত জীবন (এধি) বৃদ্ধি করুন এবং (প্রতিগ্রহীত্রে) বিদ্যা গ্রহণকারী (মহ্যম্) আমা বিদ্যার্থী হেতু (ময়ঃ) সুখ বৃদ্ধি করুন । হে দুষ্টদিগের রোদনকর্ত্তা অধ্যাপক যে (রুদ্রায়) চুয়াল্লিশ বর্ষ পর্য্যন্ত ব্রহ্মচর্য্যাশ্রমের সেবন করিয়া রুদ্রের গুণ ধারণ করিতে ইচ্ছুক (মহ্যম্) আমার জন্য (ত্বা) রুদ্র নামক পাঠকারী আপনাকে (বরুণঃ) অত্যুত্তম গুণযুক্ত (দদাতু) প্রদান করুন (সঃ) সেই আমি (অমৃতত্বম্) মুক্তি সাধন (অশীয়) প্রাপ্ত করি, সেই (দাত্রে) বিদ্যাদানকারী বিদ্বানের জন্য (প্রাণঃ) যোগবিদ্যার বল (এধি) প্রাপ্ত করান এবং (প্রতিগ্রহীত্রে) বিদ্যাগ্রহণকারী (মহ্যম্) আমার জন্য (বয়ঃ) তিন অবস্থার সুখ প্রাপ্ত করুন । হে সূর্য্য সম তেজস্বী অধ্যাপক ! যে (বৃহস্পতয়ে) আটচল্লিশ বর্ষ পর্যন্ত ব্রহ্মচর্য্য সেবন করিতে ইচ্ছুক (মহ্যম্) আমার জন্য (ত্বা) পূর্ণবিদ্যা অধ্যাপনকারী আপনাকে (বরুণঃ) পূর্ণবিদ্যা দ্বারা শরীর ও আত্মার বলযুক্ত বিদ্বান্ (দদাতু) প্রদান করুন (সঃ) সেই আমি (অমৃতত্বম্) বিদ্যার আনন্দ (অশীয়) ভোগ করি সেই (দাত্রে) পূর্ণ বিদ্যা প্রদাতা মহাবিদ্বানের অর্থ (ত্বক্) শীতোষ্ণের স্পর্শসুখ (এধি) বৃদ্ধি করুন এবং (প্রতিগ্রহীত্রে) পূর্ণ বিদ্যা গ্রহণকারী (মহ্যম্) আমার ন্যায় শিষ্যের জন্য (ময়ঃ) পূর্ণ বিদ্যার সুখ উন্নত করুন । হে গৃহাশ্রমের বিষয় সুখ হইতে বিমুখ, বিবাগী, সত্যোপদেশকারী আপ্ত বিদ্বান্ । যে (য়মায়) গৃহাশ্রমের সুখের অনুরাগ ঘটিত (মহ্যম্) আমার জন্য (ত্বা) সর্বদোষরহিত উপদেশকারী আপনাকে (বরুণঃ) সকল শুভগুণযুক্ত বিদ্বান্ (দদাতু) প্রদান করুন (সঃ) সেই আমি (অমৃতত্বম্) মুক্তির সুখকে (অশীয়) প্রাপ্ত হই । সেই (দাত্রে) ব্রহ্মবিদ্যা দাতা মহাবিদ্বানের জন্য (হয়ঃ) ব্রহ্মজ্ঞান বৃদ্ধি (এধি) করুন এবং (প্রতিগ্রহীত্রে) মোক্ষবিদ্যার গ্রহণকারী (মহ্যম্) আমার জন্য (বয়ঃ) তিন অবস্থার সুখ প্রাপ্ত করুন ॥ ৪৭ ॥
Mantra (Bengali)
অ॒গ্নয়ে॑ ত্বা॒ মহ্যং॒ বরু॑ণো দদাতু॒ সো᳖ऽমৃত॒ত্ত্বম॑শী॒য়ায়ু॑র্দা॒ত্রऽএ॑ধি॒ ময়ো॒ মহ্যং॑ প্রতিগ্রহী॒ত্রে রু॒দ্রায়॑ ত্বা॒ মহ্যং॒ বরু॑ণো দদাতু॒ সো᳖ऽমৃত॒ত্ত্বম॑শীয় প্রা॒ণো দা॒ত্রऽএ॑ধি॒ বয়ো॒ মহ্যং॑ প্রতিগ্রহী॒ত্রে বৃহ॒স্পত॑য়ে ত্বা॒ মহ্যং॒ বরু॑ণো দদাতু॒ সো᳖ऽমৃত॒ত্ত্বম॑শীয়॒ ত্বগ্দা॒ত্রऽএ॑ধি॒ ময়ো॒ মহ্যং॑ প্রতিগ্রহী॒ত্রে য়॒মায়॑ ত্বা॒ মহ্যং॒ বরু॑ণো দদাতু॒ সো᳖ऽমৃত॒ত্ত্বম॑শীয়॒ হয়ো॑ দা॒ত্রऽএ॑ধি॒ বয়ো॒ মহ্যং॑ প্রতিগ্রহী॒ত্রে ॥ ৪৭ ॥
Rishi | Devata | Chhanda | Swara
অগ্নয়ে ত্বেত্যস্যাঙ্গিরস ঋষিঃ । বরুণো দেবতা । আদ্যস্য ভুরিক্ প্রাজাপত্যা,রুদ্রায় ত্বেত্যস্য স্বরাট্ প্রাজাপত্যা, বৃহস্পত্যে ত্বেত্যস্য নিচৃদার্চী, য়মায় ত্বেত্যস্য বিরাডার্চী জগত্যশ্ছন্দাংসি । নিষাদঃ স্বরঃ ॥