Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 7 / Mantra 45

48 Mantra
7/45
Devata- प्रजापतिर्देवता Rishi- आङ्गिरस ऋषिः Chhand- विराट जगती, Swara- निषादः
Mantra with Swara
रू॒पेण॑ वो रू॒पम॒भ्यागां॑ तु॒थो वो वि॒श्ववे॑दा॒ विभ॑जतु। ऋ॒तस्य॑ प॒था प्रेत॑ च॒न्द्रद॑क्षिणा॒ वि स्वः॒ पश्य॒ व्यन्तरि॑क्षं॒ यत॑स्व सद॒स्यैः॥४५॥

रूपेण॑। वः॒। रू॒पम्। अ॒भि। आ। अ॒गा॒म्। तु॒थः। वः॒। वि॒श्ववे॑दा॒ इति॑ वि॒श्वऽवेदाः। वि। भ॒ज॒तु॒। ऋ॒तस्य॑। प॒था। प्र। इ॒त॒। च॒न्द्रद॑क्षिणा॒ इति॑ च॒न्द्रऽद॑क्षिणाः। वि। स्व॒रिति॒ स्वः᳖। पश्य॑। वि। अ॒न्तरि॑क्षम्। यत॑स्व। स॒द॒स्यैः᳖ ॥४५॥

Mantra without Swara
रूपेण वो रूपमभ्यागान्तुथो वो विश्ववेदा वि भजतु । ऋतस्य पथा प्रेत चन्द्रदक्षिणाः वि स्वः पश्य व्यन्तरिक्षँयतस्व सदस्यैः ॥

रूपेण। वः। रूपम्। अभि। आ। अगाम्। तुथः। वः। विश्ववेदा इति विश्वऽवेदाः। वि। भजतु। ऋतस्य। पथा। प्र। इत। चन्द्रदक्षिणा इति चन्द्रऽदक्षिणाः। वि। स्वरिति स्वः। पश्य। वि। अन्तरिक्षम्। यतस्व। सदस्यैः॥४५॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে সেনা ও প্রজাগণ । যেমন আমি (রূপেণ) নিজ দৃষ্টিগোচর আকার বলে (বঃ) তোমার (রূপম্) স্বরূপকে (অভি) (আ) (অগাম) প্রাপ্ত হই । সেইরূপ (বিশ্ববেদাঃ) সকলের জ্ঞাতা পরমেশ্বর সম সভাপতি (বঃ) তোমাদিগকে (বি) (ভজতু) পৃথক্-পৃথক্ নিজ-নিজ অধিকারে নিযুক্ত করুক । হে সভাপতে ! (তুথঃ) সর্বাপেক্ষা জ্ঞানযুক্ত প্রতিষ্ঠিত আপনি (স্বঃ) প্রতাপ প্রাপ্ত সূর্য্য সমান (ঋতস্য) সত্যের (পথা) মার্গ দ্বারা (অন্তরিক্ষম্) অবিনাশী রাজনীতি বা ব্রহ্মবিজ্ঞানকে (বি) অনেক প্রকারে (পশ্য) লক্ষ্য করুন এবং সভা মধ্যে (সদস্যৈঃ) সভাসদদের সঙ্গে সঙ্গে সত্য মার্গ দ্বারা (প্র) (য়তস্ব) বিশেষ বিশেষ প্রযত্ন করুন তথা হে (চন্দ্রদক্ষিণঃ) সুবর্ণ দানকারী রাজপুরুষগণ তোমরা ধর্ম্মকে (বীত) বিশেষ করিয়া প্রাপ্ত হও ॥ ৪৫ ॥
Essence
ভাবার্থঃ- সভাপতি রাজার উচিত যে, নিজের পুত্র তুল্য প্রজা-সেনাগণকে প্রসন্ন রাখিবে এবং পরমেশ্বর তুল্য পক্ষপাত ত্যাগ করিয়া ন্যায় করিবে । ধার্মিক সভ্যপুরুষদিগের তিন সভা হওয়া উচিত । তাহাদের মধ্যে এক রাজ্যসভা যাহার অধীন রাজ্যের সব কার্য্য চলিবে এবং সকল উপদ্রব নিবৃত্ত থাকিবে । দ্বিতীয় বিদ্যাসভা যদ্দ্বারা বিদ্যার প্রচার বহু- বিধভাবে করা হয় এবং অবিদ্যার নাশ হইতে থাকে এবং তৃতীয় ধর্ম্ম সভা যদ্দ্বারা ধর্ম্মের উন্নতি এবং অধর্মের হানি নিরন্তর করা হইয়া থাকে । সর্বজনের কর্ত্তব্য যে, নিজ আত্মা ও পরমাত্মা দেখিয়া অন্যায় মার্গ হইতে পৃথক হইয়া, ধর্মের সেবন এবং সভাসদ্দিগের সহিত সময়ানুকূল অনেক প্রকার বিচার-বিমর্শ করিয়া সত্য ও অসত্য নির্ণয় করিতে প্রযত্নবান হয় ॥ ৪৫ ॥
Subject
অথ সভাত্রয়েণ রাজ্যং শাসনীয়মিত্যুপদিশ্যতে ॥ এখন তিন সভা দ্বারা রাজ্যের শিক্ষা করা উচিত, এই বিষয়ের উপদেশ পরবর্ত্তী মন্ত্রে করা হইয়াছে ॥
Mantra (Bengali)
রূ॒পেণ॑ বো রূ॒পম॒ভ্যাऽऽऽগাং॑ তু॒থো বো॑ বি॒শ্ববে॑দা॒ বিভ॑জতু । ঋ॒তস্য॑ প॒থা প্রেত॑ চ॒ন্দ্রদ॑ক্ষিণা॒ বি স্বঃ॒ পশ্য॒ ব্য᳕ন্তরি॑ক্ষং॒ য়ত॑স্ব সদ॒স্যৈঃ᳖ ॥ ৪৫ ॥
Rishi | Devata | Chhanda | Swara
রূপেণেত্যস্যাঙ্গিরস ঋষিঃ । প্রজাপতির্দেবতা । বিরাড্ জগতী চ্ছন্দঃ । নিষাদঃ স্বরঃ ॥