Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 7 / Mantra 44

48 Mantra
7/44
Devata- प्रजापतिर्देवता Rishi- आङ्गिरस ऋषिः Chhand- भूरिक् आर्षी त्रिष्टुप्, Swara- धैवतः
Mantra with Swara
अ॒यं नो॑ऽअ॒ग्निर्वरि॑वस्कृणोत्व॒यं मृधः॑ पु॒रऽए॑तु प्रभि॒न्दन्। अ॒यं वाजा॑ञ्जयतु॒ वाज॑साताव॒यꣳ शत्रू॑ञ्जयतु॒ जर्हृ॑षाणः॒ स्वाहा॑॥४४॥

अ॒यम्। नः॒। अग्निः॒। वरि॒॑वः। कृ॒णो॒तु॒। अ॒यम्। मृधः॑। पु॒रः। ए॒तु॒। प्र॒भि॒न्दन्निति॑ प्रऽभि॒न्दन्। अ॒यम्। वाजा॑न्। ज॒य॒तु॒। वाज॑साता॒विति॒ वाज॑ऽसातौ। अ॒यम्। शत्रू॑न्। ज॒य॒तु॒। जर्हृ॑षाणः। स्वाहा॑ ॥४४॥.

Mantra without Swara
अयन्नोऽअग्निर्वरिवस्कृणोत्वयम्मृधः पुर एतु प्रभिन्दन् । अयँ वाजाञ्जयतु वाजसातावयँ शत्रून्जयतु जर्हृषाणः स्वाहा ॥

अयम्। नः। अग्निः। वरिवः। कृणोतु। अयम्। मृधः। पुरः। एतु। प्रभिन्दन्निति प्रऽभिन्दन्। अयम्। वाजान्। जयतु। वाजसाताविति वाजऽसातौ। अयम्। शत्रून्। जयतु। जर्हृषाणः। स्वाहा॥४४॥.

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- (অয়ম্) এই প্রথম (অগ্নিঃ) বৈদ্যক বিদ্যার প্রকাশক বৈদ্য (স্বাহা) বৈদ্যক এবং যুদ্ধের শিক্ষাযুক্ত বাণী দ্বারা (বাজসাতৌ) যুদ্ধে (নঃ) আমাদিগকে (বরিবঃ) সুখকারক সেবন (কৃণোতু) করুক । (অয়ম্) এই দ্বিতীয় যুদ্ধ কারী মুখ্য বীর (প্রভিন্দন) শত্রুদিগকে বিদীর্ণ করিয়া (মৃধঃ) সংগ্রামের (পুরঃ) পুরভাগে (এতু) চলুক । (অয়ম্) এই তৃতীয় বীর রসকারক উপদেশক যোদ্ধা (বাজান্) অত্যন্ত বেগাদিগুণযুক্ত বীরদিগকে (জয়তু) উৎসাহ দিতে থাকিবে । (অয়ম্) এই চতুর্থ বীর (জর্হূষাণঃ) নিরন্তর আনন্দযুক্ত হইয়া (শত্রূণ্) ধর্ম্মবিরোধী শত্রুদিগকে (জয়তু) জয়লাভ করুক ॥ ৪৪ ॥
Essence
ভাবার্থঃ- যুদ্ধ কর্মে চারি প্রকার বীর অবশ্যই থাকিবে । তাহাদের মধ্যে একজন বৈদ্যকশাস্ত্রের ক্রিয়ায় চতুর সকলের রক্ষাকারক বৈদ্য, দ্বিতীয় সকল বীরদিগের হর্ষোৎপাদক উপদেশক, তৃতীয় শত্রুর অপমানকারী এবং চতুর্থ শত্রুদিগের বিনাশকারী হউক, তখন সমস্ত যুদ্ধের ক্রিয়া প্রশংসনীয় হয় ॥ ৪৪ ॥
Subject
অথ সংগ্রামে ব্রহ্মোপাসকৈঃ শূরবীরৈঃ কথং য়োদ্ধব্যমিত্যুদিশ্যতে ॥ এখন সংগ্রামে পরমেশ্বরের উপাসক শূরবীরদের কী ভাবে যুদ্ধ করা উচিত, এই বিষয়ের উপদেশ পরবর্ত্তী মন্ত্রে করা হইয়াছে ॥
Mantra (Bengali)
অ॒য়ং নো॑ऽঅ॒গ্নির্বরি॑বস্কৃণোত্ব॒য়ং মৃধঃ॑ পু॒রऽএ॑তু প্রভি॒ন্দন্ । অ॒য়ং বাজা॑ঞ্জয়তু॒ বাজ॑সাতাব॒য়ꣳ শত্রূ॑ঞ্জয়তু॒ জর্হৃ॑ষাণঃ॒ স্বাহা॑ ॥ ৪৪ ॥
Rishi | Devata | Chhanda | Swara
অয়মিত্যস্যাঙ্গিরস ঋষিঃ । প্রজাপতির্দেবতা । ভুরিগার্ষী ত্রিষ্টুপ্ ছন্দঃ । ধৈবতঃ স্বরঃ ॥