Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 7 / Mantra 43

48 Mantra
7/43
Devata- अन्तर्यामी जगदीश्वरो देवता Rishi- आङ्गिरस ऋषिः Chhand- भूरिक् आर्षी त्रिष्टुप्, Swara- धैवतः
Mantra with Swara
अग्ने॒ नय॑ सु॒पथा॑ रा॒येऽअ॒स्मान् विश्वा॑नि देव व॒युना॑नि वि॒द्वान्। यु॒यो॒ध्यस्मज्जु॑हुरा॒णमेनो॒ भूयि॑ष्ठां ते॒ नम॑ऽउक्तिं विधेम॒ स्वाहा॑॥४३॥

अग्ने॑। नय॑। सु॒पथेति॑ सु॒ऽपथा॑। रा॒ये। अ॒स्मान्। विश्वा॑नि। दे॒व॒। व॒युना॑नि। वि॒द्वान्। यु॒यो॒धि। अ॒स्मत्। जु॒हु॒रा॒णम्। एनः॑। भूयि॑ष्ठाम्। ते॒। नम॑उक्ति॒मिति॒ नमः॑ऽउक्तिम्। वि॒धे॒म्। स्वाहा॑ ॥४३॥

Mantra without Swara
अग्ने नय सुपथा रायेऽअस्मान्विश्वानि देव वयुनानि विद्वान् । युयोध्यस्मज्जुहुराणमेनो भूयिष्ठान्ते नमउक्तिँ विधेम स्वाहा ॥

अग्ने। नय। सुपथेति सुऽपथा। राये। अस्मान्। विश्वानि। देव। वयुनानि। विद्वान्। युयोधि। अस्मत्। जुहुराणम्। एनः। भूयिष्ठाम्। ते। नमउक्तिमिति नमःऽउक्तिम्। विधेम्। स्वाहा॥४३॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে (অগ্নে) সকলের অন্তঃকরণে প্রকাশক পরমেশ্বর ! আপনি (সুপথা) সত্যবিদ্যা ধর্ম্মযোগযুক্ত মার্গ দিয়া (রায়ে) যোগের সিদ্ধি হেতু (অস্মান্) আমাদিগকে (বিশ্বানি) সমস্ত (বয়ুনানি) যোগের বিদ্বান্ দিগকে (নয়) লইয়া চলুন যাহাতে আমরা (স্বাহা) স্বীয় সত্যবাণী বা বেদবাণী দ্বারা (তে) আপনার (ভূয়িষ্ঠাম্) বহু (নম উক্তিম্) নমস্কার পূর্বক স্তুতি (বিধেম) করি । হে (দেব) যোগবিদ্যা প্রদাতা ঈশ্বর ! (বিদ্বান্) সমস্ত যোগের গুণ এবং ক্রিয়া সকলের জ্ঞাতা আপনি কৃপা করিয়া (জুহুরাণম্) আমাদিগের অন্তঃকরণের কুটিলতা রূপ (এনঃ) দুষ্ট কর্ম্মকে (অস্মৎ) যোগানুষ্ঠানকারী আমাদিগের হইতে দূর করিয়া দিন ॥ ৪৩ ॥
Essence
ভাবার্থঃ- কোন পুরুষ পরমাত্মার প্রেমভক্তি ব্যতীত যোগসিদ্ধি প্রাপ্ত হয় না এবং যে প্রেমভক্তি যুক্ত হইয়া যোগবল দ্বারা পরমেশ্বরকে স্মরণ করে তাহাকে সেই দয়ালু পরমাত্মা শীঘ্র যোগসিদ্ধি প্রদান করেন ॥ ৪৩ ॥
Subject
অথৈতদীশ্বরপ্রার্থনামাহ ॥ এখন ঈশ্বরের প্রার্থনা পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
অগ্নে॒ নয়॑ সু॒পথা॑ রা॒য়েऽঅ॒স্মান্ বিশ্বা॑নি দেব ব॒য়ুনা॑নি বি॒দ্বান্ । য়ু॒য়ো॒ধ্য᳕স্মজ্জু॑হুরা॒ণমেনো॒ ভূয়ি॑ষ্ঠাং তে॒ নম॑ऽউক্তিং বিধেম॒ স্বাহা॑ ॥ ৪৩ ॥
Rishi | Devata | Chhanda | Swara
অগ্নে নয়েত্যস্যাঙ্গিরস ঋষিঃ । অন্তর্য়ামী জগদীশ্বরো দেবতা । ভুরিগার্ষী ত্রিষ্টুপ্ ছন্দঃ । ধৈবতঃ স্বরঃ ॥