Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 7 / Mantra 4

48 Mantra
7/4
Devata- मघवा देवता Rishi- गोतम ऋषिः Chhand- आर्षी उष्णिक् Swara- ऋषभः
Mantra with Swara
उ॒प॒या॒मगृ॑हीतोऽस्य॒न्तर्य॑च्छ मघवन् पा॒हि सोम॑म्। उ॒रु॒ष्य राय॒ऽएषो॑ यजस्व॥४॥

उ॒प॒या॒मगृ॑हीत॒ इत्यु॑पया॒मऽगृ॑हीतः। अ॒सि॒। अ॒न्तः। य॒च्छ॒। म॒घ॒व॒न्निति॑ मघऽवन्। पा॒हि॒। सोम॑म्। उ॒रु॒ष्य। रायः॑। आ। इषः॑। य॒ज॒स्व॒ ॥४॥

Mantra without Swara
उपयामगृहीतो स्यन्तर्यच्छ मघवन्पाहि सोमम् । उरुष्य राय एषो यजस्व ॥

उपयामगृहीत इत्युपयामऽगृहीतः। असि। अन्तः। यच्छ। मघवन्निति मघऽवन्। पाहि। सोमम्। उरुष्य। रायः। आ। इषः। यजस्व॥४॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে যোগজিজ্ঞাসু । যদ্দ্বারা তুমি (উপয়াম গৃহীতঃ) যোগে প্রবেশকারী নিয়মগুলি হইতে গৃহীতের সমান (অসি) আছো এই কারণে (অন্তঃ) অন্তরে যে প্রাণাদি পবন মন ও ইন্দ্রিয়গুলি আছে ইহাদেরকে (য়চ্ছ) নিয়মে রাখ । হে (মঘবন্) পরম পূজিত ধনী সদৃশ । তুমি (সোমম্) যোগবিদ্যা সিদ্ধ ঐশ্বর্য্যকে (পাহি) রক্ষা কর (উরুষ্য) এবং যে অবিদ্যাদি ক্লেশ আছে তাহা অত্যন্ত যোগবিদ্যার শক্তি দ্বারা নষ্ট কর যদ্দ্বারা (রায়ঃ) ঋষি ও (ইষঃ) ইচ্ছাসিদ্ধিকে (আয়জস্ব) সম্যক্ প্রকার প্রাপ্তি হও ॥ ৪ ॥
Essence
ভাবার্থঃ- এই মন্ত্রে বাচকলুপ্তোপমালঙ্কার আছে । যোগ জিজ্ঞাসু পুরুষের উচিত যে, যম-নিয়মাদি যোগের অঙ্গ দ্বারা চিত্তাদি অন্তঃকরণের বৃত্তিগুলি রোধ করুক এবং অবিদ্যাদি দোষগুলি নিবারণ করিয়া সংযম পূর্বক ঋদ্ধিসিদ্ধিকে সিদ্ধ করুক ॥ ৪ ॥
Subject
পুনরাত্মনাভ্যন্তরে কথং প্রয়তিতব্যমিত্যাহ ॥ পুনরায় মন দ্বারা আত্মার মধ্যে কীভাবে চেষ্টা করিবে এই উপদেশ পরবর্ত্তী মন্ত্রে করা হইয়াছে ॥
Mantra (Bengali)
উ॒প॒য়া॒মগৃ॑হীতোऽস্য॒ন্তর্য়॑চ্ছ মঘবন্ পা॒হি সোম॑ম্ । উ॒রু॒ষ্য রায়॒ऽএষো॑ য়জস্ব ॥ ৪ ॥
Rishi | Devata | Chhanda | Swara
উপয়ামগৃহীত ইত্যস্য গোতম ঋষিঃ । মঘবা দেবতা । আর্ষ্যুষ্ণিক্ ছন্দঃ । ঋষভঃ স্বরঃ ॥