Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 7 / Mantra 38

48 Mantra
7/38
Devata- प्रजापतिर्देवता Rishi- विश्वामित्र ऋषिः Chhand- निचृत् आर्षी त्रिष्टुप्,विराट आर्ची पङ्क्ति Swara- धैवतः
Mantra with Swara
म॒रुत्वाँ॑२इन्द्र वृष॒भो रणा॑य॒ पिबा॒ सोम॑मनुष्व॒धं मदा॑य। आसि॑ञ्चस्व ज॒ठरे॒ मध्व॑ऽऊ॒र्म्मिं त्वꣳ राजा॑सि॒ प्रति॑पत् सु॒ताना॑म्। उ॒प॒या॒मगृ॑हीतो॒ऽसीन्द्रा॑य त्वा म॒रुत्व॑तऽए॒ष ते॒ योनि॒रिन्द्रा॑य त्वा मरु॒त्व॑ते॥३८॥

म॒रुत्वा॑न्। इ॒न्द्र॒। वृ॒ष॒भः। रणा॑य। पिब॑। सोम॑म्। अ॒नु॒ष्व॒धम्। अ॒नु॒स्व॒धमित्य॑नुऽस्व॒धम्। मदा॑य। आ। सि॒ञ्चस्व॒। ज॒ठरे॑। मध्वः॑। ऊ॒र्म्मिम्। त्वम्। राजा॑। अ॒सि॒। प्रति॑प॒दिति॒ प्रति॑ऽपत्। सु॒ताना॑म्। उ॒प॒या॒मगृ॑हीत॒ इत्यु॑पया॒मऽगृ॑हीतः। अ॒सि॒। इन्द्रा॑य। त्वा॒। म॒रुत्व॑ते। ए॒षः। ते॒। योनिः॑। इन्द्रा॑य। त्वा॒। म॒रुत्व॑ते ॥३८॥

Mantra without Swara
मरुत्वाँ इन्द्र वृषभो रणाय पिबा सोममनुष्वधम्मदाय । आसिञ्चस्व जठरे मध्वऽऊर्मिन्त्वँ राजासि प्रतिपत्सुतानाम् । उपयामगृहीतो सीन्द्राय त्वा मरुत्वतऽएष ते योनिरिन्द्राय त्वा मरुत्वते ॥

मरुत्वान्। इन्द्र। वृषभः। रणाय। पिब। सोमम्। अनुष्वधम्। अनुस्वधमित्यनुऽस्वधम्। मदाय। आ। सिञ्चस्व। जठरे। मध्वः। ऊर्म्मिम्। त्वम्। राजा। असि। प्रतिपदिति प्रतिऽपत्। सुतानाम्। उपयामगृहीत इत्युपयामऽगृहीतः। असि। इन्द्राय। त्वा। मरुत्वते। एषः। ते। योनिः। इन्द्राय। त्वा। मरुत्वते॥३८॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে (ইন্দ্র) শত্রুদিগের জয়কারী সভাপতে! যে কারণে আপনি (উপয়ামগৃহীতঃ) রাজনিয়ম দ্বারা স্বীকৃত (অসি) আছেন, এইজন্য আমরা আপনাকে (মরুত্বতে) যাহাতে ভাল-ভাল শস্ত্রাস্ত্রের কাজ, সেই (ইন্দ্রায়) পরমৈশ্বর্য্য প্রাপ্তকারী যুদ্ধের জন্য যুক্ত করি যদ্দ্বারা (তে) আপনার (এষঃ) এই যুদ্ধ পরমৈশ্বর্য্যের (য়োনিঃ) কারণ, অতএব (ত্বা) আপনাকে (মরুত্বতে) (ইন্দ্রায়) সেই যুদ্ধের জন্য বলি যে, আপনি (প্রতিপৎ) প্রত্যেক বড়-বড় বিচারের কাজে (রাজা) প্রকাশমান (মরুত্বান্) প্রশংসনীয় প্রজাযুক্ত এবং (বৃষভঃ) অত্যন্ত শ্রেষ্ঠ হন, ইহার ফলে (রণায়) যুদ্ধ ও (মদায়) আনন্দের জন্য (অনুষ্বধম্) প্রত্যেক ভোজনে (সোমম্) সোমলতাদি পুষ্টকারিণী ঔষধির রস (পিব) পান করুন (সুতানাম্) উত্তম সংস্কার দ্বারা কৃত অন্নের (মধ্বঃ) মধুর রসের (ঊর্মিম্) তরঙ্গ কে নিজ (জঠরে) উদরে (আসিষ্ণস্ব) ভাল প্রকার স্থাপনা করুন ॥ ৩৮ ॥
Essence
ভাবার্থঃ- এই মন্ত্রে উপমালঙ্কার আছে । সভা ও সেনাপতি প্রভৃতি মনুষ্যদিগের উচিত যে উত্তম-উত্তম পদার্থের ভোজন দ্বারা শরীর ও আত্মাকে পুষ্ট এবং শত্রুদিগকে জয় করিয়া ন্যায়ের ব্যবস্থা দ্বারা সকল প্রজার পালন করিতে থাকে ॥ ৩৮ ॥
Subject
অথ সভাধ্যক্ষায়োপদেশঃ ক্রিয়তে ॥ এখন সভাধ্যক্ষের জন্য পরবর্ত্তী মন্ত্রে উপদেশ করা হইয়াছে ॥
Mantra (Bengali)
ম॒রুত্বাঁ॑২ইন্দ্র বৃষ॒ভো রণা॑য়॒ পিবা॒ সোম॑মনুষ্ব॒ধং মদা॑য় । আ সি॑ঞ্চস্ব জ॒ঠরে॒ মধ্ব॑ऽঊ॒র্ম্মিং ত্বꣳ রাজা॑সি॒ প্রতি॑পৎ সু॒তানা॑ম্ । উ॒প॒য়া॒মগৃ॑হীতো॒ऽসীন্দ্রা॑য় ত্বা ম॒রুত্ব॑তऽএ॒ষ তে॒ য়োনি॒রিন্দ্রা॑য় ত্বা মরু॒ত্ব॑তে ॥ ৩৮ ॥
Rishi | Devata | Chhanda | Swara
মরুত্বানিত্যস্য বিশ্বামিত্র ঋষিঃ । প্রজাপতির্দেবতা । নিচৃদার্ষী ত্রিষ্টুপ্ ছন্দঃ । উপয়ামেত্যস্য প্রাজাপত্যা ত্রিষ্টুপ্ ছন্দঃ । ধৈবতঃ স্বরঃ ॥