Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 7 / Mantra 36

48 Mantra
7/36
Devata- प्रजापतिर्देवता Rishi- विश्वामित्र ऋषिः Chhand- विराट आर्षी त्रिष्टुप्,विराट आर्ची पङ्क्ति,साम्नी उष्णिक् Swara- धैवतः, ऋषभः
Mantra with Swara
म॒रुत्व॑न्तं वृष॒भं वा॑वृधा॒नमक॑वारिं॑ दि॒व्यꣳ शा॒समिन्द्र॑म्। वि॒श्वा॒साह॒मव॑से॒ नूत॑नायो॒ग्रꣳ स॑हो॒दामि॒ह तꣳ हु॑वेम। उ॒प॒या॒मगृ॑हीतो॒ऽसीन्द्रा॑य त्वा म॒रुत्व॑तऽए॒ष ते॒ योनि॒रिन्द्रा॑य त्वा म॒रुत्व॑ते। उ॒प॒या॒मगृ॑हीतोऽसि म॒रुतां॒ त्वौज॑से॥३६॥

म॒रुत्व॑न्तम्। वृ॒ष॒भम्। वा॒वृ॒धा॒नम्। वा॒वृ॒धा॒नमिति॑ ववृधा॒नम्। अक॑वारि॒मित्यक॑वऽअरिम्। दि॒व्यम्। शा॒सम्। इन्द्र॑म्। वि॒श्वा॒साह॑म्। वि॒श्व॒सह॒मिति॑ विश्व॒ऽसह॑म्। अव॑से। नूत॑नाय। उ॒ग्रम्। स॒हो॒दामिति॑ सहः॒ऽदाम्। इ॒ह। तम्। हु॒वे॒म॒। उ॒प॒या॒मगृ॑हीत॒ इत्यु॑पया॒मऽगृ॑हीतः। अ॒सि॒। इन्द्रा॑य। त्वा॒। म॒रुत्व॑ते। ए॒षः। ते॒। योनिः॑। इन्द्रा॑य। त्वा॒। म॒रुत्व॑ते। उ॒प॒या॒मगृ॑हीत॒ इत्यु॑पया॒मऽगृ॑हीतः। अ॒सि॒। म॒रुता॑म् त्वा॒। ओज॑से ॥३६॥

Mantra without Swara
मरुत्वन्तँवृषभँवावृधानमकवारिं दिव्यँ शासमिन्द्रम् । विश्वासाहमवसे नूतनायोग्रँसहोदामिह तँ हुवेम । उपयामगृहीतो सीन्द्राय त्वा मरुत्वतऽएष ते योनिरिन्द्राय त्वा मरुत्वते । उपयामगृहीतो सि मरुतान्त्वौजसे ॥

मरुत्वन्तम्। वृषभम्। वावृधानम्। वावृधानमिति ववृधानम्। अकवारिमित्यकवऽअरिम्। दिव्यम्। शासम्। इन्द्रम्। विश्वासाहम्। विश्वसहमिति विश्वऽसहम्। अवसे। नूतनाय। उग्रम्। सहोदामिति सहःऽदाम्। इह। तम्। हुवेम। उपयामगृहीत इत्युपयामऽगृहीतः। असि। इन्द्राय। त्वा। मरुत्वते। एषः। ते। योनिः। इन्द्राय। त्वा। मरुत्वते। उपयामगृहीत इत्युपयामऽगृहीतः। असि। मरुताम् त्वा। ओजसे॥३६॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- (কবয়ঃ) পূর্বোক্ত আমরা বিদ্বান্ লোকেরা (নূতনায়) নবীন-নবীন (অবসে) রক্ষাদি গুণের জন্য (মরুত্বন্তম্) প্রশংসনীয় প্রজাযুক্ত (বৃষভম্) সর্বাপেক্ষা উত্তম (বাবৃধানম্) অত্যন্ত শুভগুণ এবং কর্মে উন্নতি প্রাপ্ত (অকবারিম্) সমস্ত ধর্মবিরোধী দুষ্ট নিবারণকারী (দিব্যম্) শুদ্ধ (বিশ্বাসাহম্) সর্ব সহনশীল (উগ্রম্) প্রচন্ড পরাক্রমযুক্ত (সহোদাম্) সাহায্য (শাসম্) এবং সকলকে শিক্ষা দাতা (তম্) সেই পূর্বোক্ত (ইন্দ্রম্) পরমৈশ্বর্য্যযুক্ত সভাপতিকে নিম্নলিখিত প্রকারে (হুবেম) স্বীকার করি । হে মুখ্য সভাসদ্ রাজন্ ! তুমি যে কারণে (উপয়ামগৃহীতঃ) সমস্ত বড় বড় ও ছোট-ছোট নিয়ম সামগ্রী সহিত (অসি) আছো, ইহা দ্বারা (ত্বা) তোমাকে (মরুত্বতে) প্রশংসনীয় প্রজাযুক্ত (ইন্দ্রায়) পরমেশ্বর্য্যবান্ সভাপতি হওয়ার জন্য স্বীকার করি (এষঃ) এই সভায় ন্যায় করার কাজ (তে) তোমার (য়োনিঃ) গৃহতুল্য, ইহার ফলে (ত্বা) তোমাকে (মরুত্বতে) উত্তম প্রজাযুক্ত (ইন্দ্রায়) অত্যন্ত ঐশ্বর্য্য পালন ও বৃদ্ধি হইবার জন্য স্বীকার করি এবং যে কারণে তুমি (উপয়ামগৃহীতঃ) উক্ত সব নিয়ম এবং উপনিয়ম দ্বারা সংযুক্ত (অসি) আছো, ইহা দ্বারা (মরুতাম্) প্রজাদিগের (ওজসে) বলবৃদ্ধির জন্য (ত্বা) তোমাকে গ্রহণ করি ॥ ৩৬ ॥
Essence
ভাবার্থঃ- এই মন্ত্রে গত মন্ত্র হইতে (কবয়ঃ) এই পদের অনুবৃত্তি আইসে । প্রজাগণের উচিত যে, যিনি সর্বোত্তম সমস্ত বিদ্যায় নিপুণ সকল শুভগুণযুক্ত বিদ্বান্ শূরবীর হইবেন তাঁহাকে সভার মুখ্য কর্ম্মে স্থাপন করিবেন এবং সেই সভার সকল কর্ম্মে স্থাপিত সভাপতি সত্য ন্যায়যুক্ত ধর্ম কর্ম দ্বারা প্রজার উৎসাহের উন্নতি করিবেন ॥ ৩৬ ॥
Subject
পুনঃ রাজপ্রজাকৃত্যমাহ ॥ পুনরায় রাজা ও প্রজার কী করা উচিত এই উপদেশ পরবর্ত্তী মন্ত্রে করা হইয়াছে ॥
Mantra (Bengali)
ম॒রুত্ব॑ন্তং বৃষ॒ভং বা॑বৃধা॒নমক॑বারিং॑ দি॒ব্যꣳ শা॒সমিন্দ্র॑ম্ । বি॒শ্বা॒সাহ॒মব॑সে॒ নূত॑নায়ো॒গ্রꣳ স॑হো॒দামি॒হ তꣳ হু॑বেম । উ॒প॒য়া॒মগৃ॑হীতো॒ऽসীন্দ্রা॑য় ত্বা ম॒রুত্ব॑তऽএ॒ষ তে॒ য়োনি॒রিন্দ্রা॑য় ত্বা ম॒রুত্ব॑তে । উ॒প॒য়া॒মগৃ॑হীতোऽসি ম॒রুতাং॒ ত্বৌজ॑সে ॥ ৩৬ ॥
Rishi | Devata | Chhanda | Swara
মরুত্বন্তমিত্যস্য বিশ্বামিত্র ঋষিঃ । প্রজাপতির্দেবতা । বিরাডার্ষী ত্রিষ্টুপ্ ছন্দঃ । ধৈবতঃ স্বরঃ । উপয়ামেত্যস্য দ্বিতীয়ভাগস্যার্ষী, তৃতীয়স্য সাম্ন্যুষ্ণিক্ ছন্দঃ । ঋষভঃ স্বরঃ ॥