Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 7 / Mantra 35

48 Mantra
7/35
Devata- प्रजापतिर्देवता Rishi- विश्वामित्र ऋषिः Chhand- आर्षी त्रिष्टुप्,विराट आर्ची पङ्क्ति, Swara- धैवतः, ऋषभः
Mantra with Swara
इन्द्र॑ मरुत्वऽइ॒ह पा॑हि॒ सोमं॒ यथा॑ शार्या॒तेऽअपि॑बः सु॒तस्य॑। तव॒ प्रणी॑ती॒ तव॑ शूर॒ शर्म॒न्नावि॑वासन्ति क॒वयः॑ सुय॒ज्ञाः। उ॒प॒या॒मगृ॑हीतो॒ऽसीन्द्रा॑य त्वा म॒रुत्व॑तऽए॒ष ते॒ योनि॒रिन्द्रा॑य त्वा म॒रुत्व॑ते॥३५॥

इन्द्रः॑। म॒रु॒त्वः॒। इ॒ह। पा॒हि॒। सोम॑म्। यथा॑। शा॒र्य्या॒ते। अपि॑बः। सु॒तस्य॑। तव॑। प्रणी॑ती। प्रनी॑तीति॒ प्रऽनी॑ती। तव॑। शू॒र॒। शर्म्म॑न्। आ। वि॒वा॒स॒न्ति॒। क॒वयः॑। सु॒य॒ज्ञा इति॑ सुऽय॒ज्ञाः। उ॒प॒या॒मगृ॑हीत॒ इत्यु॑पया॒मऽगृ॑हीतः। अ॒सि॒। इन्द्रा॑य। त्वा॒। म॒रुत्व॑ते। ए॒षः। ते॒। योनिः॑। इन्द्रा॑य। त्वा॒। म॒रुत्व॑ते ॥३५॥

Mantra without Swara
इन्द्र मरुत्वऽइह पाहि सोमँयथा शार्याते अपिबः सुतस्य । तव प्रणीती तव शूर शर्मन्ना विवासन्ति कवयः सुयज्ञाः । उपयामगृहीतो सीन्द्राय त्वा मरुत्वतेऽएष ते योनिरिन्द्राय त्वा मरुत्वते ॥

इन्द्रः। मरुत्वः। इह। पाहि। सोमम्। यथा। शार्य्याते। अपिबः। सुतस्य। तव। प्रणीती। प्रनीतीति प्रऽनीती। तव। शूर। शर्म्मन्। आ। विवासन्ति। कवयः। सुयज्ञा इति सुऽयज्ञाः। उपयामगृहीत इत्युपयामऽगृहीतः। असि। इन्द्राय। त्वा। मरुत्वते। एषः। ते। योनिः। इन्द्राय। त्वा। मरुत्वते॥३५॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে (ইন্দ্র) সকল বিঘ্নকে অপসারণকারী সকল সম্পত্তিযুক্ত তেজস্বী (মরুত্বঃ) প্রশংসনীয় ধর্ম্মযুক্ত প্রজাপালক সভাপতি রাজন্! আপনি (ইহ) এই সংসারে (য়থা) যেমন (শার্য়্যাতে) স্বীয় হস্ত-পদের পরিশ্রমে নিষ্পন্ন কৃত ব্যবহারে (সুতস্য) অভ্যাসকৃত বিদ্যারসকে (অপিবঃ) পান করিয়াছেন সেইরূপ (সোমম্) সমস্ত ভাল গুণ ঐশ্বর্য্য এবং সুখকারী পঠন-পাঠন রূপী যজ্ঞকে (পাহি) পালন করুন । হে (শূর) ধর্মবিরোধীদিগকে দন্ডদানকারী! (তব) তোমার (শর্ম্মন্) রাজ্য গৃহে (সুয়জ্ঞাঃ) ভাল পঠনকারী বিদ্বান্দিগের সমান (কবয়ঃ) বুদ্ধিমান লোকেরা (ওব) তোমার (প্রণীতী) উত্তম নীতির (আবিবাসন্তি) সেবন করেন । হে শূর! যে কারণে তুমি (উপয়াম গৃহীতঃ) প্রজাপালনাদি নিয়মগুলি দ্বারা স্বীকৃত (অসি) আছো ইহার ফলে (ত্বা) (ইন্দ্রায়) পরমেশ্বর্য্য এবং (মরুত্বতে) প্রজা সম্পর্ক হেতু আমরা চাহি যে, (এষঃ) এই বিদ্যার প্রচার (য়োনিঃ) গৃহের সমান, ইহা দ্বারা (ত্বা) তোমাকে (ইন্দ্রায়) পরমৈশ্বর্য্য ও প্রজাপালন সম্পর্ক হেতু মানিয়া থাকি ॥ ৩৫ ॥
Essence
ভাবার্থঃ- সকল বিদ্বান্দিগের উচিত যে, যেমন ন্যায়াধীশদিগের ন্যায়যুক্ত সভা হইতে যে আজ্ঞা হয় তাহা কখনও উল্লঙ্ঘন করিবে না সেইরূপ তাহারা রাজসভার সভাসদ্ও বেদজ্ঞ বিদ্বান্দিগের আজ্ঞা উল্লঙ্ঘন করিবে না, যিনি সব গুণে উত্তম তাঁহাকেই সভাপতি করিবে এবং সেই সভাপতিও উত্তম নীতি পূর্বক সমস্ত রাজ্যের ব্যবস্থা পরিচালনা করিবেন ॥ ৩৫ ॥
Subject
অথ রাজাऽধ্যাপনাদিব্যবহাররক্ষণং কথং কুর্য়্যাদিত্যুপদিশ্যতে ॥ এখন রাজা পঠনাদি ব্যবহারের রক্ষা কীভাবে করিবেন, ইহা পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
ইন্দ্র॑ মরুত্বऽই॒হ পা॑হি॒ সোমং॒ য়থা॑ শার্য়া॒তেऽঅপি॑বঃ সু॒তস্য॑ । তব॒ প্রণী॑তী॒ তব॑ শূর॒ শর্ম॒ন্নাবি॑বাসন্তি ক॒বয়ঃ॑ সুয়॒জ্ঞাঃ । উ॒প॒য়া॒মগৃ॑হীতো॒ऽসীন্দ্রা॑য় ত্বা ম॒রুত্ব॑তऽএ॒ষ তে॒ য়োনি॒রিন্দ্রা॑য় ত্বা ম॒রুত্ব॑তে ॥ ৩৫ ॥
Rishi | Devata | Chhanda | Swara
ইন্দ্র ইত্যস্য বিশ্বামিত্র ঋষিঃ । প্রজাপতির্দেবতা । আর্ষীত্রিষ্টুপ্ ছন্দঃ । ধৈবতঃ স্বরঃ । উপয়ামেত্যস্যার্ষ্যুষ্ণিক্ ছন্দঃ । ঋষভঃ স্বরঃ ॥