Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 7 / Mantra 33

48 Mantra
7/33
Devata- विश्वेदेवा देवताः Rishi- मधुच्छन्दा ऋषिः Chhand- आर्षी गायत्री,निचृत् आर्षी उष्णिक् Swara- मध्यमः, षड्जः
Mantra with Swara
ओमा॑सश्चर्षणीधृतो॒ विश्वे॑ देवास॒ऽआग॑त। दा॒श्वासो॑ दा॒शुषः॑ सु॒तम्। उ॒प॒या॒मगृ॑हीतोऽसि॒ विश्वे॑भ्यस्त्वा दे॒वेभ्य॑ऽए॒ष ते॒ योनि॒र्विश्वे॑भ्यस्त्वा दे॒वेभ्यः॑॥३३॥

ओमा॑सः। च॒र्ष॒णी॒धृ॒तः॒। च॒र्ष॒णि॒धृ॒त॒ इति॑ चर्षणिऽधृतः। विश्वे॑। दे॒वा॒सः॒। आ। ग॒त॒। दा॒श्वासः॑। दा॒शुषः॑। सु॒तम्। उ॒प॒या॒मगृ॑हीत॒ इत्यु॑पया॒मऽगृ॑हीतः। अ॒सि॒। विश्वे॑भ्यः। त्वा॒। दे॒वेभ्यः॑। ए॒षः। ते॒। योनिः॑। विश्वे॑भ्यः। त्वा॒। दे॒वेभ्यः॑ ॥३३॥

Mantra without Swara
ओमासश्चर्षणीधृतो विश्वे देवास आ गत । दाश्वाँसो दाशुषः सुतम् । उपयामगृहीतो सि विश्वेभ्यस्त्वा देवेभ्यऽएष ते योनिर्विश्वेभ्यस्त्वा देवेभ्यः ॥

ओमासः। चर्षणीधृतः। चर्षणिधृत इति चर्षणिऽधृतः। विश्वे। देवासः। आ। गत। दाश्वासः। दाशुषः। सुतम्। उपयामगृहीत इत्युपयामऽगृहीतः। असि। विश्वेभ्यः। त्वा। देवेभ्यः। एषः। ते। योनिः। विश्वेभ्यः। त्वा। देवेभ्यः॥३३॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে (চর্ষণীধৃতঃ) মনুষ্যদিগের পুষ্টি সন্তুষ্টকারী এবং (ওমাসঃ) উত্তম উত্তম গুণ দ্বারা রক্ষাকারী (বিশ্বে) সমস্ত (দেবাসঃ) বিদ্বান্গণ ! তোমরা (দাশ্বাংস) উৎকৃষ্ট জ্ঞান প্রদান করিয়া (দাশুষঃ) দানকারী উত্তম লোকের (সুতম্) যে ভাল কর্ম্ম করিয়া ঐশ্বর্য্য প্রাপ্তকারী তাহার (আ, গত) সম্মুখে আইস । হে উক্ত দানশীল পুরুষের অধ্যাপনকারী বালক ! তুমি (উপয়াম গৃহীতঃ) অধ্যাপনের নিয়ম হইতে গৃহীত, এইজন্য (ত্বা) তোমাকে (বিশ্বেভ্যঃ) সমস্ত (দেবেভ্যঃ) বিদ্বান্ দিগের জন্য অর্থাৎ তাহাদের সেবা করিবার আজ্ঞা প্রদান করিতেছি, যে জন্য (তে) তোমার (এষঃ) এই বিদ্যা এবং ভাল-ভাল শিক্ষা সংগ্রহ হওয়া (য়োণিঃ) কারণ, এইজন্য (ত্বা) তোমাকে (বিশ্বেভ্যঃ) সমস্ত (দেবেভ্যঃ) বিদ্বান্দিগের দ্বারা বিদ্যা এবং ভাল-ভাল শিক্ষা প্রদান করি ॥ ৩৩ ॥
Essence
ভাবার্থঃ- সকল বিদ্বান্ এবং বিদুষী স্ত্রীদিগের উচিত যে, সমস্ত বালক ও কন্যাদিগের জন্য নিরন্তর বিদ্যাদান করুন । রাজা ও ধনী ব্যক্তিগণ লোকদিগের ধনাদি পদার্থ দ্বারা নিজের জীবিকা নির্বাহ করিবেন এবং সেই সব রাজা প্রভৃতি ধনী লোকেরাও বিদ্যা ও ভাল শিক্ষা দ্বারা প্রবীণ হইয়া নিজের অধ্যাপনকারী বিদ্বান্ বা বিদুষী স্ত্রীদিগকে ধনাদি ভাল-ভাল পদার্থ প্রদান করিয়া তাহাদের সেবা করিবেন । মাতা ও পিতা আট বর্ষের পুত্র অথবা আট বর্ষের কন্যাকে বিদ্যাভ্যাস, ব্রহ্মচর্য্য সেবন এবং ভাল শিক্ষা করাইবার জন্য বিদ্বান্ ও বিদুষী স্ত্রীদিগকে সঁপিয়া দিবেন, তাহারাও বিদ্যা গ্রহণ করিতে নিত্য মন লাগাইবে এবং অধ্যাপনকারীরাও বিদ্যা ও ভাল শিক্ষা প্রদান করিতে নিত্য প্রযত্ন করিবেন ॥ ৩৩ ॥
Subject
অধ্যাপকাধ্যেতৃৃণাং পরস্পরং কর্ত্তব্যমুপদিশ্যতে ॥ পঠন ও পাঠনকারীর পরস্পর ব্যবহার পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
ওমা॑সশ্চর্ষণীধৃতো॒ বিশ্বে॑ দেবাস॒ऽআ গ॑ত । দা॒শ্বাᳬंসো॑ দা॒শুষঃ॑ সু॒তম্ । উ॒প॒য়া॒মগৃ॑হীতোऽসি॒ বিশ্বে॑ভ্যস্ত্বা দে॒বেভ্য॑ऽএ॒ষ তে॒ য়োনি॒র্বিশ্বে॑ভ্যস্ত্বা দে॒বেভ্যঃ॑ ॥ ৩৩ ॥
Rishi | Devata | Chhanda | Swara
ওমাস ইত্যস্য মধুচ্ছন্দা ঋষিঃ । বিশ্বেদেবা দেবতাঃ । আদ্যস্যার্ষী গায়ত্রী ছন্দঃ । ষড্জঃ স্বরঃ ॥ উপয়ামেত্যস্যার্চী বৃহতী ছন্দঃ । মধ্যমঃ স্বরঃ ॥