Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 7 / Mantra 31

48 Mantra
7/31
Devata- इन्द्राग्नी देवते Rishi- विश्वामित्र ऋषिः Chhand- आर्षी त्रिष्टुप् Swara- धैवतः
Mantra with Swara
इन्द्रा॑ग्नी॒ऽआग॑तꣳ सु॒तं गी॒र्भिर्नभो॒ वरे॑ण्यम्। अ॒स्य पा॑तं धि॒येषि॒ता। उ॒प॒या॒मगृ॑हीतोऽसीन्द्रा॒ग्निभ्यां॑ त्वै॒ष ते॒ योनि॑रिन्द्रा॒ग्निभ्यां॑ त्वा॥३१॥

इन्द्रा॑ग्नी॒ऽइतीन्द्रा॑ग्नी। आ। ग॒त॒म्। सु॒तम्। गी॒र्भिरिति॑ गीः॒ऽभिः। नभः॑। वरे॑ण्यम्। अ॒स्य। पा॒त॒म्। धि॒या। इ॒षि॒ता। उ॒प॒या॒मगृ॑हीत॒ इत्यु॑पया॒मगृ॑हीतः। अ॒सि॒। इ॒न्द्रा॒ग्निभ्या॒मिती॑न्द्रा॒ग्निऽभ्याम्। त्वा॒। ए॒षः। ते॒। योनिः॑। इ॒न्द्रा॒ग्निभ्या॒मिती॑न्द्रा॒ग्निऽभ्याम्। त्वा॒ ॥३१॥

Mantra without Swara
इन्द्राग्नी आ गतँ सुतङ्गीर्भिर्नभो वरेण्यम् । अस्य पातन्धियेषिता । उपयामगृहीतो सीन्द्राग्निभ्यात्वैष ते योनिरिन्द्राग्निभ्यां त्वा ॥

इन्द्राग्नीऽइतीन्द्राग्नी। आ। गतम्। सुतम्। गीर्भिरिति गीःऽभिः। नभः। वरेण्यम्। अस्य। पातम्। धिया। इषिता। उपयामगृहीत इत्युपयामगृहीतः। असि। इन्द्राग्निभ्यामितीन्द्राग्निऽभ्याम्। त्वा। एषः। ते। योनिः। इन्द्राग्निभ्यामितीन्द्राग्निऽभ्याम्। त्वा॥३१॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে (ইন্দ্রাগ্নী) সূর্য্য ও অগ্নিতুল্য প্রকাশমান সভাপতি ও সভাসদ ! তোমরা উভয়ে (আগতম্) আইস মিলিয়া (গীর্ভিঃ) ভাল শিক্ষাযুক্ত বাণী দ্বারা আমাদের জন্য (বরেণ্যম্) শ্রেষ্ঠ (নভঃ) সুখকে (সুতম্) উৎপন্ন কর তথা (ইষিতা) পঠিত বা আমাদের প্রার্থনাকে প্রাপ্ত তোমরা (ধিয়া) নিজ বুদ্ধি অথবা রাজশাসন কর্ম দ্বারা (অস্য) এই সুখকে (পাতম্) রক্ষা কর । সেই রাজা ও সভাসদ্ বলেন যে, হে প্রজাগণ । তোমরা (উপয়ামগৃহীতঃ) প্রজার ধর্ম্ম ও নিয়ম দ্বারা স্বীকৃত (অসি) আছো । (ত্বা) তোমাদেরকে (ইন্দ্রাগ্নিভ্যাম্) উক্ত মহাশয়দিগের জন্য আমরা সেই রকমই মানি (এষঃ) এই রাজনীতি (তে) তোমাদের (য়োনিঃ) ঘর (ইন্দ্রাগ্নিভ্যাম্) উক্ত মহাশয়দিগের জন্য (ত্বা) তোমাদের আমরা সচেতন করিয়া থাকি অর্থাৎ রাজশাসন প্রকাশিত করি ॥ ৩১ ॥
Essence
ভাবার্থঃ- একা পুরুষ যথোক্ত রাজশাসন কর্ম্ম করিতে পারে না । এই কারণে অন্যান্য শ্রেষ্ঠ পুরুষদিগের সৎকার করিয়া রাজকার্য্যে যুক্ত করুন । তাঁহারাও যথাযোগ্য ব্যবহারে এই রাজার আদর-সৎকার করিবে ॥ ৩১ ॥
Subject
অথ রাজ্যব্যবহারেণ নিয়ুক্তে কর্ম্মণি প্রবর্ত্তমানৌ রাজপ্রজাপুরুষৌ প্রতি কশ্চিৎ সৎকারেণাহ ॥ এখন রাজ্যের ব্যবহারে নিযুক্ত রাজকর্ম্মে প্রবৃত্ত রাজাও প্রজার পুরুষদিগের প্রতি কেউ সৎকারপূর্বক বলুক ইহা পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
ইন্দ্রা॑গ্নী॒ऽআগ॑তꣳ সু॒তং গী॒র্ভির্নভো॒ বরে॑ণ্যম্ । অ॒স্য পা॑তং ধি॒য়েষি॒তা । উ॒প॒য়া॒মগৃ॑হীতোऽসীন্দ্রা॒গ্নিভ্যাং॑ ত্বৈ॒ষ তে॒ য়োনি॑রিন্দ্রা॒গ্নিভ্যাং॑ ত্বা ॥ ৩১ ॥
Rishi | Devata | Chhanda | Swara
ইন্দ্রাগ্নীত্যস্য বিশ্বামিত্রঃ ঋষিঃ । ইন্দ্রাগ্নী দেবতে । আর্ষী ত্রিষ্টুপ্ ছন্দঃ । ধৈবতঃ স্বরঃ ॥