Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 7 / Mantra 26

48 Mantra
7/26
Devata- यज्ञो देवता Rishi- देवश्रवा ऋषिः Chhand- स्वराट् ब्राह्मी बृहती Swara- मध्यमः
Mantra with Swara
यस्ते॑ द्र॒प्स स्कन्द॑ति॒ यस्ते॑ऽअ॒ꣳशुर्ग्राव॑च्युतो धि॒षण॑योरु॒पस्था॑त्। अ॒ध्व॒र्योर्वा॒ परि॑ वा॒ यः प॒वित्रा॒त्तं ते॑ जुहोमि॒ मन॑सा॒ वष॑ट्कृत॒ꣳ स्वाहा॑ दे॒वाना॑मुत्क्रम॑णमसि॥२६॥

यः। ते॒। द्र॒प्सः। स्कन्द॑ति। यः। ते॒। अ॒ꣳशुः। ग्राव॑च्युत॒ इति॒ ग्राव॑ऽच्युतः। धि॒षण॑योः। उ॒पस्था॒दित्यु॒पऽस्था॑त्। अ॒ध्व॒र्य्योः। वा॒। परि॑। वा॒। यः। प॒वित्रा॑त्। तम्। ते॒। जु॒हो॒मि॒। मन॑सा। वष॑ट्कृत॒मिति॒ वष॑ट्ऽकृतम्। स्वाहा॑। दे॒वाना॑म्। उ॒त्क्रम॑ण᳖मित्यु॒त्ऽक्रम॑णम्। अ॒सि॒ ॥२६॥

Mantra without Swara
यस्ते द्रप्स स्कन्दति यस्ते अँशुर्ग्रावच्युतो धिषणयोरुपस्थाति अध्वर्यार्वा परि वा यः पवित्रात्तन्जुहोमि मनसा वषट्कृतँ स्वाहा देवानामुत्क्रमणमसि ॥

यः। ते। द्रप्सः। स्कन्दति। यः। ते। अꣳशुः। ग्रावच्युत इति ग्रावऽच्युतः। धिषणयोः। उपस्थादित्युपऽस्थात्। अध्वर्य्योः। वा। परि। वा। यः। पवित्रात्। तम्। ते। जुहोमि। मनसा। वषट्कृतमिति वषट्ऽकृतम्। स्वाहा। देवानाम्। उत्क्रमणमित्युत्ऽक्रमणम्। असि॥२६॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে যজ্ঞপতে । (য়ঃ) যাহা (তে) তোমার (দ্রপ্সঃ) যজ্ঞের পদার্থ সমূহ (স্কন্দতি) পবন সহ সর্বত্র প্রাপ্ত হয় এবং (য়ঃ) যাহা (তে) তোমার যজ্ঞের সঙ্গে যুক্ত (গ্রাবচ্যুতঃ) মেঘমণ্ডল হইতে মুক্ত (অংশু) যজ্ঞের পদার্থের বিভাগ (ধিষণয়োঃ) প্রকাশ ভূমির (পবিত্রাৎ) পবিত্র (উপস্থাৎ) ক্রোড়ের সমান স্থান হইতে (বা) অথবা (য়ঃ) যাহা (অধ্বর্য়্যো) যজ্ঞকারীদের হইতে (বা) অথবা (পরি) সকলের হইতে প্রকাশিত হয় ইহার ফলে (তম্) সেই যজ্ঞকে আমি (তে) তোমার জন্য (স্বাহা) সত্যবাণী এবং (মনসা) মন দ্বারা (বষট্কৃতম্) কৃত সংকল্পের সমান (জুহোমি) দিয়া থাকি অর্থাৎ তাহার ফলদায়ক হওয়ার জন্য তোমার জন্য সেই পদার্থকে পৌঁছাইয়া থাকি যাহার জন্য যজ্ঞের অনুষ্ঠানকারী তোমরা (দেবানাম্) বিদ্বান্ দিগের জন্য (উৎক্রমনম্) উচ্চ শ্রেণী প্রাপ্তকারী ঐশ্বর্য্যের সমান (অসি) আছো, ইহা দ্বারা তোমার সুখ প্রাপ্ত হয় ॥ ২৬ ॥
Essence
ভাবার্থঃ- এই মন্ত্রে উপমালঙ্কার আছে । হোতা বিদ্বান্গণ অত্যন্ত দৃঢ় সামগ্রী দ্বারা যজ্ঞ করিয়া যে সব সুগন্ধাদি পদার্থ সকলকে অগ্নিতে আহুতি দেন তাহারা পবন ও জলাদি পদার্থকে পবিত্র করিয়া তৎসহ পৃথিবীর উপরে আসিয়া এবং সকল প্রকার রোগ নিবৃত্ত করিয়া সকল প্রাণিদিগকে আনন্দ দিয়া থাকেন এই কারণে সকল মনুষ্যকে এই যজ্ঞের সর্বদা সেবন করা উচিত ॥ ২৬ ॥
Subject
অথেশ্বরো য়জ্ঞানুষ্ঠাতারমুপদিশতি ॥ এখন ঈশ্বর যজ্ঞ অনুষ্ঠানকারীদেরকে উপদেশ করেন ॥
Mantra (Bengali)
য়স্তে॑ দ্র॒প্স স্কন্দ॑তি॒ য়স্তে॑ऽঅ॒ꣳশুর্গ্রাব॑চ্যুতো ধি॒ষণ॑য়োরু॒পস্থা॑ৎ । অ॒ধ্ব॒র্য়োর্বা॒ পরি॑ বা॒ য়ঃ প॒বিত্রা॒ত্তং তে॑ জুহোমি॒ মন॑সা॒ বষ॑ট্কৃত॒ꣳ স্বাহা॑ দে॒বানা॑মুৎক্রম॑ণমসি ॥ ২৬ ॥
Rishi | Devata | Chhanda | Swara
য়স্ত ইত্যস্য দেবশ্রবা ঋষিঃ । য়জ্ঞো দেবতা । স্বরাড্ ব্রাহ্মী বৃহতী ছন্দঃ । মধ্যমঃ স্বরঃ ॥