Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 7 / Mantra 24

48 Mantra
7/24
Devata- विश्वेदेवा देवताः Rishi- भरद्वाज ऋषिः Chhand- आर्षी त्रिष्टुप् Swara- धैवतः
Mantra with Swara
मू॒र्द्धानं॑ दि॒वोऽअ॑र॒तिं पृ॑थि॒व्या वै॑श्वान॒रमृ॒तऽआ जा॒तम॒ग्निम्। क॒विꣳ स॒म्राज॒मति॑थिं॒ जना॑नामा॒सन्ना पात्रं॑ जनयन्त दे॒वाः॥२४॥

मू॒र्द्धान॑म्। दि॒वः। अ॒र॒तिम्। पृ॒थि॒व्याः। वै॒श्वा॒न॒रम्। ऋ॒ते। आ। जा॒तम्। अ॒ग्निम्। क॒विम्। स॒म्राज॒मिति॑ स॒म्ऽराज॑म्। अति॑थिम्। जना॑नाम्। आ॒सन्। आ। पात्र॑म्। ज॒न॒य॒न्त॒। दे॒वाः ॥२४॥

Mantra without Swara
मूर्धानन्दिवोऽअरतिं पृथिव्या वैश्वानरमृत आ जातमग्निम् । कविँ सम्राजमतिथिञ्जनानामासन्ना पात्रञ्जनयन्त देवाः ॥

मूर्द्धानम्। दिवः। अरतिम्। पृथिव्याः। वैश्वानरम्। ऋते। आ। जातम्। अग्निम्। कविम्। सम्राजमिति सम्ऽराजम्। अतिथिम्। जनानाम्। आसन्। आ। पात्रम्। जनयन्त। देवाः॥२४॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- যেমন (দেবাঃ) চতুর্বেদের জ্ঞাতা বিদ্বান্গণ সেই ধনুর্বেদের শিক্ষা দ্বারা (দিবঃ) প্রকাশমান সূর্য্যের (মূর্দ্ধানম্) শির সম (পৃথিব্যাঃ) পৃথিবীর গুণসকলকে (অরতিম্) প্রাপ্ত হওয়ার (ঋতে) সত্য মার্গে (আজাতম্) সত্য ব্যবহারে ভাল প্রকার প্রসিদ্ধ (বৈশ্বানরম্) সমস্ত মনুষ্যকে আনন্দ দিবার এবং (জনানাম্) সৎপুরুষদিগের (অতিথিম্) অতিথির সমান সৎকার করিবার যোগ্য এবং (আসন্) নিজের শুদ্ধ যজ্ঞ রূপ মুখে (পাত্রম্) সমস্ত শিল্প-ব্যবহারের রক্ষা করিবার (কবিম্) এবং অনেক প্রকারে প্রদীপ্ত হইবার (অগ্নিম্) শুভগুণ প্রকাশিত অগ্নিকে (সম্রাজম্) এক-চক্র রাজ্য চালনাকারীদের সমান (আ) ভাল প্রকারে (জনয়ন্ত) প্রকাশিত করে সেইরূপ সকল মনুষ্যকে করা উচিত ॥ ২৪ ॥
Essence
ভাবার্থঃ- এই মন্ত্রে উপমালঙ্কার আছে । যেমন সৎপুরুষ ধনুর্বেদের জ্ঞাতা পরোপকারী বিদ্বান্গণ ধনুর্বেদে কথিত ক্রিয়াগুলি দ্বারা যান ও শস্ত্রাস্ত্র বিদ্যায় অনেক প্রকারে অগ্নি প্রদীপ্ত করিয়া শত্রুদেরকে জয় করে সেইরূপ অন্য সকল মনুষ্যকেও নিজের আচরণ করা উচিত ॥ ২৪ ॥
Subject
অথ বিদ্বৎকৃত্যমাহ ॥ ইহার পর বিদ্বান্দিগের কর্ম্ম পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
মূ॒র্দ্ধানং॑ দি॒বোऽঅ॑র॒তিং পৃ॑থি॒ব্যা বৈ॑শ্বান॒রমৃ॒তऽআ জা॒তম॒গ্নিম্ । ক॒বিꣳ স॒ম্রাজ॒মতি॑থিং॒ জনা॑নামা॒সন্না পাত্রং॑ জনয়ন্ত দে॒বাঃ ॥ ২৪ ॥
Rishi | Devata | Chhanda | Swara
মূর্দ্ধানমিত্যস্য ভরদ্বাজ ঋষিঃ । বিশ্বেদেবা দেবতাঃ । আর্ষী ত্রিষ্টু্প্ ছন্দঃ । ধৈবতঃ স্বরঃ ॥