Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 7 / Mantra 21

48 Mantra
7/21
Devata- सोमो देवता Rishi- वत्सार काश्यप ऋषिः Chhand- स्वराट् ब्राह्मी त्रिष्टुप्,याजुषी जगती Swara- धैवतः, निषादः
Mantra with Swara
सोमः॑ पवते॒ सोमः॑ पवते॒ऽस्मै ब्रह्म॑णे॒ऽस्मै क्ष॒त्राया॒स्मै सु॑न्व॒ते यज॑मानाय पवतऽइ॒षऽऊ॒र्जे प॑वते॒ऽद्भ्यऽओष॑धीभ्यः पवते॒ द्यावा॑पृथि॒वाभ्यां॑ पवते सुभू॒ताय॑ पवते॒ विश्वे॑भ्यस्त्वा दे॒वेभ्य॑ऽए॒ष ते॒ योनि॒र्विश्वे॑भ्यस्त्वा दे॒वेभ्यः॑॥२१॥

सोमः॑। प॒व॒ते॒। सोमः॑। प॒व॒ते॒। अ॒स्मै। ब्रह्म॑णे। अ॒स्मै। क्ष॒त्राय॑। अ॒स्मै। सु॒न्व॒ते। यज॑मानाय। प॒व॒ते॒। इ॒षे। ऊ॒र्ज्जे। प॒व॒ते॒। अ॒द्भ्यऽइत्य॒त्ऽभ्यः। ओष॑धीभ्यः। प॒व॒ते॒। द्यावा॑पृथि॒वीभ्या॑म्। प॒व॒ते॒। सु॒भूतायेति॑ सुऽभू॒ताय॑। प॒व॒ते॒। विश्वे॑भ्यः। त्वा॒। दे॒वेभ्यः॑। ए॒षः। ते॒। योनिः॑। विश्वे॑भ्यः। त्वा॒। दे॒वेभ्यः॑ ॥२१॥

Mantra without Swara
सोमः पवते सोमः पवतेस्मै ब्रह्मणेस्मै क्षत्रायास्मै सुन्वते यजमानाय पवतऽइष ऊर्जे पवतेद्भ्य ओषधीभ्यः पवते द्यावापृथिवीभ्याम्पवते सुभूताय पवते विश्वेभ्यस्त्वा देवेभ्यऽएष ते योनिर्विश्वेभ्यस्त्वा देवेभ्यः ॥

सोमः। पवते। सोमः। पवते। अस्मै। ब्रह्मणे। अस्मै। क्षत्राय। अस्मै। सुन्वते। यजमानाय। पवते। इषे। ऊर्ज्जे। पवते। अद्भ्यऽइत्यत्ऽभ्यः। ओषधीभ्यः। पवते। द्यावापृथिवीभ्याम्। पवते। सुभूतायेति सुऽभूताय। पवते। विश्वेभ्यः। त्वा। देवेभ्यः। एषः। ते। योनिः। विश्वेभ्यः। त्वा। देवेभ्यः॥२१॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে বিদ্বান্গণ ! যেমন এই (সোমঃ) সৌম্যগুণসম্পন্ন রাজা (অস্মৈ) এই (ব্রহ্মণে) পরমেশ্বর ও বেদজ্ঞাতা (পবতে) পবিত্র হয় (অস্মৈ) এই (ক্ষত্রায়) ক্ষত্রিয় ধর্ম হেতু (পবতে) জ্ঞানবান হয় (অস্মৈ) এই (সুন্বতে) সমস্ত বিদ্যার সিদ্ধান্তকে নিষ্পাদন (য়জমানায়) এবং উত্তম সঙ্গী বিদ্বান্দিগের জন্য (পবতে) নির্মল হয় (ইষে) অন্নের গুণ ও (ঊর্জ্জে) পরাক্রম হেতু (পবতে) শুদ্ধ হয় । (অদ্ভ্যঃ) জল ও প্রাণ অথবা (ওষধীভ্যঃ) সোমাদি ওষধিসকলকে (পবতে) জানে (দ্যাবাপৃথিবাভ্যাম্) সূর্য্য ও পৃথিবী হেতু (পবতে) শুদ্ধ হয় । (সুভূতায়) ভাল ব্যবহার হেতু (পবতে) মন্দ কর্ম্ম হইতে রক্ষা করে । সেইরূপ (সোমঃ) সভ্যগণ ও প্রজাগণও সকলকে যথোক্ত জানুক এবং আপনিও পবিত্র থাকুন । হে রাজন্, সভ্যগণ অথবা প্রজাগণ । (তে) আপনার (এষঃ) এই রাজধর্ম্ম (য়োণিঃ) গৃহ । সেই (ত্বা) আপনাকে (বিশ্বেভ্যঃ) সমস্ত (দেবেভ্যঃ) বিদ্বান্দিগের জন্য তথা (ত্বা) আপনাকে (বিশ্বেভ্যঃ) সম্পূর্ণ দিব্যগুণের জন্য আমরা স্বীকার করি ॥ ২১ ॥
Essence
ভাবার্থঃ- এই মন্ত্রে বাচকলুপ্তোপমালঙ্কার আছে । যেমন চন্দ্রলোক সকল জগতের জন্য হিতকারী হয় এবং যেমন রাজা সভ্যগণ ও প্রজাগণ সহ তাদের উপকার হেতু ধর্ম্মানুকূল ব্যবহারের আচরণ করেন সেইরূপই সভ্য পুরুষ ও প্রজাগণ রাজা সহ ব্যবহার করিবে । যিনি উত্তম ব্যবহার গুণ ও কর্মের অনুষ্ঠান করিয়া থাকেন তিনি রাজা ও সভ্যপুরুষ ন্যায়কারী হইতে পারিবেন এবং যিনি ধর্মাত্মা তিনি প্রজামধ্যে অগ্রগণ্য বলিয়া বিবেচিত হয় । এই ভাবে ইহারা তিনজন পরস্পর প্রীতি সহ পুরুষার্থ দ্বারা বিদ্যাদি গুণ ও পৃথিবী প্রভৃতি পদার্থ দ্বারা অখিল সুখ প্রাপ্ত হইতে পারেন ॥ ২১ ॥
Subject
অথ রাজকৃত্যমাহ । এখন রাজার কর্ম পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
সোমঃ॑ পবতে॒ সোমঃ॑ পবতে॒ऽস্মৈ ব্রহ্ম॑ণে॒ऽস্মৈ ক্ষ॒ত্রায়া॒স্মৈ সু॑ন্ব॒তে য়জ॑মানায় পবতऽই॒ষऽঊ॒র্জে প॑বতে॒ऽদ্ভ্যऽওষ॑ধীভ্যঃ পবতে॒ দ্যাবা॑পৃথি॒বীভ্যাং॑ পবতে সুভূ॒তায়॑ পবতে॒ বিশ্বে॑ভ্যস্ত্বা দে॒বেভ্য॑ऽএ॒ষ তে॒ য়োনি॒র্বিশ্বে॑ভ্যস্ত্বা দে॒বেভ্যঃ॑ ॥ ২১ ॥
Rishi | Devata | Chhanda | Swara
সোমঃ পবত ইত্যস্য বৎসারঃ কাশ্যপ ঋষিঃ । সোমো দেবতা । স্বরাট্ ব্রাহ্মী ত্রিষ্টুপ্ ছন্দঃ । ধৈবতঃ স্বরঃ । এষ ত ইত্যস্য য়াজুষী জগতী ছন্দঃ । নিষাদঃ স্বরঃ ॥